Author: নিউজ ডেস্ক :

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আজ কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর জন্য এই রাস্তায় নামিনি। আমরা নেমেছি বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু হওয়ার আগে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, আমরা কেন নেমেছি, এ ব্যাপারে ১১ দলের নেতৃবৃন্দ ইতোমধ্যেই বক্তব্য রেখেছেন। আমাদের দাবি স্পষ্ট। ছয় দফা দাবি আপনারা দেখেছেন। তার সঙ্গে সপ্তম দফা হবে, কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাশত করব না। তিনি বলেন, জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ, দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত। গ্যাস নাই, পানি নাই,…

Read More

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না। শনিবার সকাল সারে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোডে ১১ দলীয় জোটের চট্টগ্রাম অভিমুখে লংমার্চের পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। শফিকুর রহমান বলেন, আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষে। জনগণের দাবি আদায়ের জন্যই আমাদের এই কর্মসূচি। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি আরও বলেন, চাঁদাবাজদের জ্বালায় জনগণ অতিষ্ঠ। দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত। গ্যাস নেই, পানি নেই, ইলেকট্রিসিটি নেই, কিন্তু গ্যাসের বিল যথারীতি আছে। বিদ্যুতের ভূতুড়ে বিল আছে।…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, ‘আমরা সরকারকে বলব, আপনারা দাবিগুলো মেনে নিন। যদি দাবি না মানেন, ছয় দফা এক দফায় রূপান্তরিত হবে। সেই দফা হলো সরকারের পদত্যাগ।’ শনিবার (৫ সেপ্টেম্বর) গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গ্যাস, বিদ্যুৎ ও সার সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা টু চট্টগ্রাম লংমার্চ কুমিল্লায় পৌঁছানোর পর আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। কুমিল্লার মানুষের সাহসিকতার কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কুমিল্লাবাসী কখনো সন্ত্রাসীদের কাছে মাথানত করেনি এবং চাঁদাবাজদের কাছেও মাথানত করবে না। সরকারের গদি নড়ে গেছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের মাঠ ছাড়তে নিষেধ করেন।…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। ওয়াদা দিয়ে তা লঙ্ঘন করছে। জনগণ তাদের ক্ষমা করবে না। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, ‘স্বৈরাচারের বিরুদ্ধে এই রাস্তায় রক্ত ঢেলেছিলেন আপনাদের সঙ্গীরা। তাদের সেই দাবি পূরণ হয়নি। সেই দাবি পূরণ করার জন্য আমরা রাস্তায় নেমেছি। ইনশাআল্লাহ, দাবি পূরণ করে ঘরে ফিরব।’ গণভোটের রায় ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবি…

Read More

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ডকে ‘যুদ্ধাপরাধের সুস্পষ্ট উদাহরণ’ হিসেবে বর্ণনা করেছেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই। শনিবার ভারতের নয়াদিল্লিতে ব্রিকস বিচার ব্যবস্থা প্রধানদের বৈঠকে তিনি বলেন, কোনো দেশের ক্ষমতা বা প্রভাবের ওপর বিচারব্যবস্থা নির্ভর করা উচিত নয়। তেহরানের সার্বভৌমত্বের ওপর হামলার নিন্দা জানাতে ব্রিকসের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সেইসঙ্গে ইরানের বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধ সংঘটনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন এজেই। তিনি বলেন, ‘আজ আগের যেকোনো সময়ের চেয়ে আমাদের ন্যায়বিচার বেশি প্রয়োজন। এমন ন্যায়বিচার, যা বাছাই করা হবে না, রাজনৈতিক বিবেচনার কাছে আইনের শাসনকে বিসর্জন দেবে না এবং কোনো দেশের ক্ষমতার মাত্রা…

Read More

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দিয়ে জনগণের ম্যান্ডেট ও গণরায় কেনা যাবে না। জনগণের রায় বাস্তবায়নে বাধা দেওয়া হলে চলমান আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হতে পারে। আজ দুপুর ১টায় কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোডে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। আল্লামা মামুনুল হক বলেন, ‘জনতার মিছিল বাড়তে বাড়তে টেকনাফ থেকে যে গণজোয়ার তৈরি হবে, সেই গণস্রোতে সরকার ভেসে যেতে বাধ্য হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, জনগণের ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েছেন। দেশের শান্তি ও শৃঙ্খলার স্বার্থে আমরা তা মেনে নিয়েছি। কিন্তু যদি ৭০ শতাংশ জনগণের…

Read More

বিএনপি সরকার গঠনের ছয় মিনিটের মধ্যেই জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারকে সঠিক পথে রাখতে শুরুতে হাতে ধরে, পায়ে ধরে বলব। এরপরও যদি সঠিক পথে পরিচালিত না হয়, ঘাড় ধরতে আমাদের হাত বিন্দুমাত্র কাঁপবে না। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিল শাপলা চত্বরে ১১-দলীয় ঐক্য আয়োজিত চট্টগ্রাম অভিমুখে লংমার্চ উদ্বোধনের সমাবেশে এসব কথা বলেন মামুনুল হক। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ৬ দাবিতে এই লংমার্চ করছে…

Read More

চট্টগ্রাম অভিমুখে লংমার্চের উদ্বোধনী সমাবেশে ১১-দলীয় ঐক্যের নেতারা জানিয়েছেন, জনগণের অধিকার আদায়ে তাঁরা রাজপথে নেমেছেন। জনগণের অধিকার প্রতিষ্ঠান করেই ঘরে ফিরবেন। লংমার্চে সরকার বাধা দিলে ৬ দফা দাবি সরকার পতনের এক দফায় রূপ নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী জোটের নেতারা। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ১১-দলীয় ঐক্য আয়োজিত চট্টগ্রাম অভিমুখে লংমার্চ উপলক্ষে উদ্বোধনী সমাবেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের লংমার্চ ১৮ কোটি মানুষের পক্ষে । আমাদের দাবি স্পষ্ট। জনগণ গ্যাস, বিদ্যুৎ, পানি সংকটে ভুগছে। তারপরও জনগণকে বিল পরিশোধ করতে হচ্ছে। এদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন…

Read More

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘রাশেদ খাঁনকে নিয়ে কোন মন্তব্য করার দরকার নাই, আমাদের ১১ দলীয় জোটে তাকে কেউ রিপ্লাই দেয় না, ওইটাকে আমরা অপ্রাসঙ্গিক মনে করি, সে একটা পঁচামাল।’ গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের সাথে এক ভিডিও সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “রাশেদ খাঁনকে নিয়ে কোন মন্তব্য করার দরকার নাই, আমাদের ১১ দলীয় জোটের কেউ তাকে রিপ্লাই দেয় না, ওইটাকে আমরা অপ্রাসঙ্গিক মনে করি, সে একটা পঁচামাল। আমার কথা বলে জাতে উঠতে চায়; ও একটা স্ট্যাটাস দিলে মনে…

Read More

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে মন্তব্য করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এ কারণেই তারা লংমার্চ কর্মসূচি দিয়ে মাঠে নেমেছেন। তিনি বলেন, ‘এ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা মাঠে নেমেছি।’ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ১১ দলীয় ঐক্যের লংমার্চে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমড়াইল মোড়ে পথসভায় তিনি এ কথা বলেন। শফিকুর রহমান বলেন, গ্যাস, বিদুৎ, জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে নেমেছি। এই দাবিগুলো আদায় না করে ঘরে ফিরব না। পথসভায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও ১১ দলীয় ঐক্যের নারায়ণগঞ্জের সমন্বয়ক মাওলানা আবদুল জব্বারের…

Read More