Author: নিউজ ডেস্ক :

বিদ্যুৎ-জ্বালানী সংকট ও চাঁদাবাজি নিয়ে ক্ষমতাসীন বিএনপি সরকারের বিরুদ্ধে ফেসবুকে কটুক্তি ও গালিগালাজের অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামের এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) রাত ৯টার দিকে গাজীপুরের নিজ বাসা গাছা থানা পুলিশ তাকে আটক করে। আটক সিফাত আব্দুল্লাহ রাজধানী ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র এবং গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার সিকান্দরের ছেলে। তিনি এনসিপি ও ইনকিলাব মঞ্চের সমর্থক বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান। আটকের পর এনসিপি নেতাকর্মীরা সিফাতের মুক্তির দাবিতে কয়েক ঘন্টা থানায় অবস্থান নিলেও পুলিশ তাকে ছাড়েনি বলে জানা গেছে। তার বিরুদ্ধে মামলা দায়েয়ের…

Read More

বগুড়ার শিবগঞ্জে এক বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানক্ষেতে পড়ে গেছে। এতে গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার স্ত্রী আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে নিজের নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় ফিরোজা নামে এক বৃদ্ধা হঠাৎ দৌঁড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িচালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়কের পাশে ধানক্ষেতে গিয়ে পড়ে। ওসি আরও জানান, দুর্ঘটনায়…

Read More

পার্সটুডে: ফিলিস্তিনের গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাদের হামলায় ২ ফিলিস্তিনি নিহত বা শহীদ হয়েছেন। ইরনার বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, অধিকৃত জেরুজালেমের গভর্নর কার্যালয় জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়ায়ির জামিরের সতর্কতামূলক প্রস্তুতির নির্দেশের পর ইসরায়েলি দখলদার বাহিনী অধিকৃত জেরুজালেমের উত্তরে আল-রাম এলাকায় অভিযান চালিয়ে হামলা করে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রামাল্লাহর পূর্বে আল-মুঘাইর এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে দুই তরুণ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও ২ জন আহত হয়েছেন। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা জাতিগত নিধন নীতির অংশ: হামাস পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বৃদ্ধির প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের…

Read More

কুড়িগ্রামের রৌমারীতে দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজুর বাড়িতে মাদক উদ্ধারের অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি-এসি ল্যান্ড) রাফিউর রহমান। তবে অভিযানে মাদকসংশ্লিষ্ট কোনো কিছুর হদিস মেলেনি। এদিকে ভূমির নামজারি-সংক্রান্ত একটি কাজে এখতিয়ার-সম্পর্কিত প্রশ্ন করায় ক্ষুব্ধ হয়ে এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেন ওই সাংবাদিক। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এসি ল্যান্ড দুজন পুলিশ সদস্য ও কয়েকজন আনসার সদস্য নিয়ে উপজেলার সবুজপাড়ায় সাংবাদিক সাজুর বাড়িতে নিষ্ফল অভিযান চালান। এ সময় সাংবাদিক সাজু বাড়িতে উপস্থিত ছিলেন। অভিযানের বিষয়টি স্বীকার করে এসি ল্যান্ড রাফিউর রহমান দাবি করেছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তিনি অভিযান চালিয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাও (ইউএন) অবগত।…

Read More

ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় দেশের আইন ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনা একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, পরিবর্তিত বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিমানমন্ত্রী আরও বলেন, ‘ফ্যাসিবাদী আমলের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আইনকে ভিন্নভাবে প্রয়োগ করার সুযোগ তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দেবে না। আইন ভাঙলে মন্ত্রীকেও জবাবদিহি করতে হবে, এটাই নতুন বাংলাদেশের বার্তা।’ এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর সার্কিট হাউজ সড়কে উল্টোপথে যাওয়ায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা…

Read More

জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিতর্কিত এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ সংক্রান্ত বিলটি উত্থাপন করেন। বিরোধী দলের পক্ষ থেকে নতুন মোড়কে বাহিনী পুনর্গঠনের অভিযোগ তুলে আপত্তি জানানো হলে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের সাবেক আইজিপির প্রসঙ্গ টেনে বলেন, ‘মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না।’ সংসদে বিলটির ওপর আলোচনার সময় তীব্র বিরোধিতা করে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও আয়নাঘরের মতো…

Read More

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচারকাজ সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিটি মামলার বিচারপ্রক্রিয়াকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে শাপলা চত্বরের ঘটনাটিকে অত্যন্ত সংবেদনশীল ও দীর্ঘদিনের অমীমাংসিত জাতীয় ট্র্যাজেডি হিসেবে বিবেচনা করে দ্রুততম সময়ে এর নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত বিচার সম্পন্নের যৌক্তিকতা তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, ‘২০১৩ সালের ৫ মে এই ঘটনা। আওয়ামী লীগের…

Read More

সিরিয়ায় ১৪ বছরের যুদ্ধে নিখোঁজ হওয়া ব্যক্তিদের সর্বোচ্চ অনুসন্ধানের আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আহমাদ আশ-শারা। বুধবার (২ সেপ্টেম্বর) নিখোঁজ ব্যক্তিদের পরিবারের কয়েকজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। আহমাদ আশ-শারা বলেন, যুদ্ধে নিখোঁজ ব্যক্তিদের বিষয়টি একটি মানবিক দায়িত্ব এবং এটি রাষ্ট্রের ওপর অর্পিত দায়িত্ব। তাই বিষয়টি কোনোভাবেই উপেক্ষা করা হবে না। তিনি আরও বলেন, সিরিয়ায় যুদ্ধের প্রভাব প্রায় প্রতিটি পরিবারের ওপর পড়েছে। যারা তাদের সন্তানদের পরিণতি জানেন, তাদের কষ্ট কিছুটা হলেও কম। কিন্তু যাদের সন্তানদের ভাগ্য অজানা, তাদের কষ্ট সবচেয়ে বেশি। নিখোঁজদের সন্ধানে আন্তর্জাতিক উদ্যোগ আশ-শারার এই বক্তব্যের সময়ই জাতিসংঘের সাধারণ পরিষদ সিরিয়ার উত্থাপিত একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে।…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, র‍্যাব বিলুপ্ত করে তার জনবল দিয়েই আবার এসআরবি প্রতিষ্ঠা করা— এটা নতুন মোড়কে র‍্যাবকে নিয়ে আসা। এতে র‍্যাবের পুনর্গঠন করা হচ্ছে। বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থদিন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপনের সময় এর বিরোধিতা করে বিরোধীদলীয় জোট। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বিলটি সংসদীয় কমিটিতে দুই কার্যদিবসের পরিবর্তে কার্যদিবস বাড়ানোর দাবি জানান। বিরোধীদলীয়…

Read More

ক্রীড়া, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারীদের রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হলেও বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজদের সাফল্যের পর রাষ্ট্রের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে যারা সাফল্য নিয়ে দেশে ফেরেন, ক্রীড়া, সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দিই, সম্মানিত করি। কিন্তু এ পর্যন্ত কোরআনের হাফেজরা এই যে বারবার বিশ্বমঞ্চে উজ্জ্বল করছেন বাংলাদেশের মুখ, এখন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে সে রকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। শফিকুর…

Read More