Author: নিউজ ডেস্ক :

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, বিশৃঙ্খলা, সম্পদের ক্ষয়ক্ষতি ও অস্থিরতা ঠেকানো সরকারের দায়িত্ব। আফগানিস্তানে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করে সম্প্রতি অনুমোদিত নতুন পুলিশ আইন প্রসঙ্গে তিনি এ কথা বলেন। বুধবার (২ সেপ্টেম্বর) কাবুলে এক সংবাদ সম্মেলনে নতুন ‘শুরতা’ বা পুলিশ আইনে বিক্ষোভ নিষিদ্ধ করার বিষয়ে জানতে চাইলে মাওলানা মুজাহিদ বলেন, আইনটি ইসলামি শরিয়াহ এবং আফগানিস্তানের বাস্তব পরিস্থিতি বিবেচনায় রেখে প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, “আফগানিস্তানে অনুমোদিত পুলিশ আইনটি আফগানিস্তানের পরিস্থিতির জন্যই তৈরি করা হয়েছে। আমরা আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে কথা বলছি এবং এ বিষয়ে আমাদের দায়িত্ব রয়েছে। আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য যা গুরুত্বপূর্ণ এবং অপরাধ প্রতিরোধে যা…

Read More

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটেকোশী-ত্রিশূলি নদীর বন্যায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব ৩৮৭ বিলিয়ন রুপিরও বেশি। বৃহস্পতিবার সন্ধ্যায় কাঠমান্ডুতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ধর্মরাজ উপ্রেতি ক্ষয়ক্ষতির এই প্রাথমিক তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, “ভবন, সড়ক, টেলিযোগাযোগ, কৃষি ও গবাদিপশু খাত বিবেচনায় ক্ষয়ক্ষতির খুবই প্রাথমিক হিসাব অনুযায়ী এর পরিমাণ ৩৮৭ দশমিক ৫৪ বিলিয়ন রুপি।” উপ্রেতির মতে, সব খাতে ‘প্রাথমিক পুনরুদ্ধারের’ জন্য আনুমানিক সাত দশমিক ৯৫ বিলিয়ন রুপির প্রয়োজন হতে পারে।-বিবিসি বাংলা

Read More

গাজ্জা উপত্যকার দখলকৃত এলাকা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার করা হবে না বলে ঘোষণা দিয়েছেন দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে উপত্যকায় ইসরাইলের দখল ও নিয়ন্ত্রণ আরও সম্প্রসারণের ইঙ্গিত দিয়েছেন তিনি। তিনি বলেন, “আমরা সরে যাচ্ছি না। আমরা এই লাইনেই থাকছি।” বুধবার (২ সেপ্টেম্বর) গাজ্জার ভেতরে তথাকথিত ‘ইয়েলো লাইন’ সংলগ্ন একটি ইসরাইলি সামরিক অবস্থান পরিদর্শনের সময় নেতানিয়াহু এ কথা বলেন। এ সময় ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামিরসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। নেতানিয়াহু দাবি করেন, বর্তমানে গাজ্জা উপত্যকার প্রায় ৬০ শতাংশ এলাকা ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে। এরপর তিনি বলেন, সামনে ‘আরও কিছু আসছে’। তার এ বক্তব্যকে গাজ্জায় ইসরাইলি দখল…

Read More

পুলিশ বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার না করতে বর্তমান সরকারকে সতর্ক করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান যেন শেখ হাসিনার মতো হয়ে না ওঠেন, সে বিষয়েও সতর্ক করেছেন তিনি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবানের লামা পৌর বাস টার্মিনালে বাংলাদেশ খেলাফত মজলিসের বান্দরবান দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, “পুলিশ বাহিনীর কাজ জনগণের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষা করা। কিন্তু বিগত সরকার নিজেদের দলীয় স্বার্থে তাদের ব্যবহার করে লীগ বাহিনীতে পরিণত করেছিল। বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমান যেন এমন কোনো পথে পা বাড়িয়ে আরেকটি…

Read More

৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে স্বাগত জানিয়ে কুমিল্লায় গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য। গণমিছিলে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটসহ বিভিন্ন দাবিতে নেতাকর্মীরা স্লোগান দেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহে গিয়ে এটি শেষ হয়। এর আগে টাউন হল মাঠে গণমিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তোফিক, বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সোলায়মান, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী…

Read More

সিরিয়ায় ১৪ বছরের যুদ্ধে নিখোঁজ হওয়া ব্যক্তিদের সর্বোচ্চ অনুসন্ধানের আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আহমাদ আশ-শারা। বুধবার (২ সেপ্টেম্বর) নিখোঁজ ব্যক্তিদের পরিবারের কয়েকজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। আহমাদ আশ-শারা বলেন, যুদ্ধে নিখোঁজ ব্যক্তিদের বিষয়টি একটি মানবিক দায়িত্ব এবং এটি রাষ্ট্রের ওপর অর্পিত দায়িত্ব। তাই বিষয়টি কোনোভাবেই উপেক্ষা করা হবে না। তিনি আরও বলেন, সিরিয়ায় যুদ্ধের প্রভাব প্রায় প্রতিটি পরিবারের ওপর পড়েছে। যারা তাদের সন্তানদের পরিণতি জানেন, তাদের কষ্ট কিছুটা হলেও কম। কিন্তু যাদের সন্তানদের ভাগ্য অজানা, তাদের কষ্ট সবচেয়ে বেশি। নিখোঁজদের সন্ধানে আন্তর্জাতিক উদ্যোগ আশ-শারার এই বক্তব্যের সময়ই জাতিসংঘের সাধারণ পরিষদ সিরিয়ার উত্থাপিত একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে।…

Read More

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফ‌ইউজ) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজ)-এর উদ্যোগে বিভিন্ন সংবাদপত্রে কর্মরতদের বকেয়া বেতন পরিশোধ ও মহার্ঘ্য ভাতা প্রদান এবং দশম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বিএফ‌ইউজের সহসভাপতি মুহাম্মদ খায়রুল বাশার, ‘রিপোর্টার্স’ ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাংবাদিক নেত্রী শাহানা আক্তার পলিসহ, বিশিষ্ট সাংবাদিক রফিক মোহাম্মদ, রাশিদুল ইসলাম, মোরসালিন নোমানী, মোদাব্বের হোসেন প্রমুখ। বক্তারা অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠন, বকেয়া পরিশোধ ও বেতন নিয়মিতকরণের…

Read More

পাকিস্তানসহ বিশ্বের তাবলিগ জামাতের অন্যতম প্রবীণ মুরুব্বি ও বিশিষ্ট আলেম মাওলানা এহসানুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পাকিস্তানসহ দেশ-বিদেশের তাবলিগ জামাতের সাথী, আলেম-উলামা ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশ আলমী শুরার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, মাওলানা এহসানুল হক পাকিস্তানের রায়বেন্ডসহ সারা বিশ্বের তাবলিগ জামাতের আলমী শুরার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। পাকিস্তানের তাবলিগ জামাতের আমির বাবু বশির সাহেবের সন্তান হিসেবে তিনি পারিবারিকভাবেই দীর্ঘকাল দাওয়াত ও তাবলিগের কাজের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন এবং রায়বেন্ড মারকাজের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শিক্ষাজীবনে…

Read More

পবিত্র মক্কা ও মদিনার দুই প্রধান মসজিদ—মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজের ইমাম নির্ধারণ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ উসামাহ বিন আবদুল্লাহ খাইয়াত। মক্কায় জন্ম নেওয়া এ বিশিষ্ট আলেম দীর্ঘদিন ধরে মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৭ সালে তিনি মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত হন। অন্যদিকে, মসজিদে নববীতে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ আবদুল বারী বিন আওয়াদ আস-সুবাইতি। তিনি দীর্ঘদিন ধরে মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৪ সালে তিনি মসজিদে…

Read More

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতকালে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে চীনের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন চীনের রাষ্ট্রদূত। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বেগবান ও সুদৃঢ় করার বিষয়ে উভয়পক্ষ মতামত ব্যক্ত করেন। বিশেষ করে উভয় দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত পেশাগত প্রশিক্ষণ, সামরিক শিক্ষা বিনিময় এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আধুনিক সামরিক চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ সহযোগিতা বৃদ্ধি দ্বিপাক্ষিক সম্পর্ককে…

Read More