রাজধানীর সার্কিট হাউজ রোডে উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, একজন মন্ত্রীর পতাকাবাহী গাড়ি সার্কিট হাউজ সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫। চালককে বলা হয়, এভাবে উল্টোপথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের সম্পূর্ণ লঙ্ঘন। এ ঘটনায় দুটি মামলা হয়েছে এবং ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ট্রাফিক পুলিশ কর্মকর্তা জানান, ‘রেঞ্জ রোভার’ গাড়িটির…
Author: নিউজ ডেস্ক :
আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চে বাধা এলেও কর্মসূচি সফল করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় দলটির কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এ কথা বলেন। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করে বলেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনভোগান্তি নিরসন ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই লংমার্চের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী জানান, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হবে।…
সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে নয়, দেশের সব নাগরিককে নিজেদের বাংলাদেশি হিসেবে ভাবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “বর্তমান গ্লোবাল ভিলেজে ‘সংখ্যালঘু’ কিংবা ‘সংখ্যাগুরু’ এসব পরিচয় কোনো মুখ্য বিষয় নয়। ‘সংখ্যালঘু’ কিংবা ‘সংখ্যাগুরু’ নয়, আসুন সবাই নিজেদের বাংলাদেশি ভাবি। আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয়, আমরা বাংলাদেশি।” বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একটি রাষ্ট্র ও সমাজে বিভিন্ন ধর্ম ও মতের মানুষের সম্মিলনই বৈচিত্র্যময় সমাজের সৌন্দর্য। রাষ্ট্র ও সমাজে দল, মত,…
আমেরিকার সঙ্গে আফগানিস্তানের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক প্রয়োজন বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, এ ধরনের সম্পর্ক আরও অনেক আগেই প্রতিষ্ঠিত হওয়া উচিত ছিল। বুধবার (২ সেপ্টেম্বর) কাবুলে ‘গভর্নমেন্ট ইন দ্য মিডিয়া মিরর’ কর্মসূচির পঞ্চম অধিবেশনে বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা মুজাহিদ বলেন, গত হিজরি বছরে অন্যান্য দেশের সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক, ট্রানজিট ও কনস্যুলার সম্পর্ক সম্প্রসারণে ইমারাতে ইসলামিয়া অগ্রগতি করেছে। তিনি বলেন, আফগানিস্তানের পররাষ্ট্রনীতি শুধু আমেরিকাকেন্দ্রিক নয়। যেসব দেশের সঙ্গে বর্তমানে আফগানিস্তানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, সেসব দেশের সঙ্গেও ইমারাতে ইসলামিয়া সম্পর্ক গড়ে তুলতে চায়। ইমারাতে ইসলামিয়ার মাদকবিরোধী কার্যক্রমের কথা তুলে ধরে মাওলানা…
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় বসুন্ধরায় আমীরে জামায়াতের কার্যালয়ে বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিরোধীদলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হয়। বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, পরিচালক ও সাবেক নির্বাহী সভাপতি মনসুর আহমেদ, পরিচালক মো. জামাল উদ্দিন, পরিচালক মো. সালাউদ্দিন আহমেদ শামীম এবং পরিচালক মো. মনিরুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফের মহাসচিব…
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে স্কুলশিক্ষক রনজিলা পারভীন নিহত হওয়ার ঘটনাটি নিয়ে থানা পুলিশের তদন্তের পাশাপাশি গোয়েন্দা পুলিশও ছায়া তদন্ত করছে। তবে তদন্ত একটি চলমান প্রক্রিয়া হওয়ায় এখনই নির্দিষ্ট করে কাউকে মূল অপরাধী বলা সম্ভব নয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় র্যাব যে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে তাদের একজনের বিরুদ্ধে ১২টি ছিনতাই মামলা রয়েছে। ফলে তাকে একেবারে নির্দোষ বলার সুযোগ নেই। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত ঘটনা নিশ্চিত…
বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগ করার ও বিদেশি বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে প্রতিনিধিদলটি দেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে। যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন এ প্রতিনিধিদলের নেতৃত্বে দেন। তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাষ্ট্রপতি দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা, ফ্যাসিবাদ বিরোধী ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্তরাজ্য প্রবাসীসহ বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীদের অর্থ, শ্রম ও মেধা দিয়ে অসামান্য অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দেশ ও জাতি প্রবাসীদের…
মিসরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার শরিফের আয়োজনে ‘সমসাময়িক দাঈ প্রস্তুতি’ শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশের ছয় আলেম। দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ ছাড়াও ভারত, আলজেরিয়া, নাইজেরিয়া, ঘানা, কঙ্গো, গাম্বিয়া, জিবুতি ও টোগোর প্রতিনিধিরা অংশ নেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আবাসন, আহারসহ পুরো প্রশিক্ষণ ব্যয় আল-আজহার শরিফ বহন করে। প্রশিক্ষণ কর্মসূচিতে সমসাময়িক দাওয়াতি কার্যক্রম, ধর্মীয় বক্তব্য ও আলোচনার আধুনিকায়ন, চরমপন্থি চিন্তাধারা মোকাবিলা এবং ইসলামের মধ্যপন্থা ও সহনশীলতার মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বর্তমান সময়ের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দাঈদের দক্ষ করে তুলতে গণমাধ্যম ও যোগাযোগের ওপরও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশের ইমাম ও দাঈদের দক্ষতা উন্নয়ন,…
সিরাজগঞ্জে সিএনজির পেছনে বাসের ধাক্কায় নাদিয়া (১৯) নামে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় সিএনজির চালক সহ চারজন আহত হয়েছেন। আহতরা হলো, সিএনজি চালক নজরুল ইসলাম (৪০), সুমাইয়া পারভীন (২৬), তানজিদ (২২)। তাদের সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের চন্ডিদাসগাতী বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাদিয়া সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার বাবুল আক্তারের মেয়ে। নাদিয়া সিরাজগঞ্জ রাশিদুজ্জোহা মহিলা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নাদিয়ার সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা…
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে একই এলাকায় পাল্টা মিছিল করেছে কালিয়াকৈর পৌর যুবদলের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে হঠাৎ ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় মিছিল বের করেন যুবলীগের নেতাকর্মীরা। আকস্মিকভাবে মিছিল শুরু হওয়ায় মহাসড়কে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রায় পাঁচ মিনিট মিছিল করার পর অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। মিছিলে নেতৃত্ব দেন কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা খাত্তাব মোল্লা। মিছিল শেষে নেতাকর্মীরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। এদিকে, যুবলীগের মিছিলের খবর ছড়িয়ে পড়লে এর…