Author: নিউজ ডেস্ক :

জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে স্কুলশিক্ষক রনজিলা পারভীন নিহত হওয়ার ঘটনাটি নিয়ে থানা পুলিশের তদন্তের পাশাপাশি গোয়েন্দা পুলিশও ছায়া তদন্ত করছে। তবে তদন্ত একটি চলমান প্রক্রিয়া হওয়ায় এখনই নির্দিষ্ট করে কাউকে মূল অপরাধী বলা সম্ভব নয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় র‌্যাব যে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে তাদের একজনের বিরুদ্ধে ১২টি ছিনতাই মামলা রয়েছে। ফলে তাকে একেবারে নির্দোষ বলার সুযোগ নেই। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত ঘটনা নিশ্চিত…

Read More

বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগ করার ও বিদেশি বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে প্রতিনিধিদলটি দেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে। যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন এ প্রতিনিধিদলের নেতৃত্বে দেন। তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাষ্ট্রপতি দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা, ফ্যাসিবাদ বিরোধী ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্তরাজ্য প্রবাসীসহ বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীদের অর্থ, শ্রম ও মেধা দিয়ে অসামান্য অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দেশ ও জাতি প্রবাসীদের…

Read More

মিসরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার শরিফের আয়োজনে ‘সমসাময়িক দাঈ প্রস্তুতি’ শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশের ছয় আলেম। দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ ছাড়াও ভারত, আলজেরিয়া, নাইজেরিয়া, ঘানা, কঙ্গো, গাম্বিয়া, জিবুতি ও টোগোর প্রতিনিধিরা অংশ নেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আবাসন, আহারসহ পুরো প্রশিক্ষণ ব্যয় আল-আজহার শরিফ বহন করে। প্রশিক্ষণ কর্মসূচিতে সমসাময়িক দাওয়াতি কার্যক্রম, ধর্মীয় বক্তব্য ও আলোচনার আধুনিকায়ন, চরমপন্থি চিন্তাধারা মোকাবিলা এবং ইসলামের মধ্যপন্থা ও সহনশীলতার মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বর্তমান সময়ের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দাঈদের দক্ষ করে তুলতে গণমাধ্যম ও যোগাযোগের ওপরও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশের ইমাম ও দাঈদের দক্ষতা উন্নয়ন,…

Read More

সিরাজগঞ্জে সিএনজির পেছনে বাসের ধাক্কায় নাদিয়া (১৯) নামে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় সিএনজির চালক সহ চারজন আহত হয়েছেন। আহতরা হলো, সিএনজি চালক নজরুল ইসলাম (৪০), সুমাইয়া পারভীন (২৬), তানজিদ (২২)। তাদের সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের চন্ডিদাসগাতী বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাদিয়া সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার বাবুল আক্তারের মেয়ে। নাদিয়া সিরাজগঞ্জ রাশিদুজ্জোহা মহিলা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নাদিয়ার সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা…

Read More

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে একই এলাকায় পাল্টা মিছিল করেছে কালিয়াকৈর পৌর যুবদলের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে হঠাৎ ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় মিছিল বের করেন যুবলীগের নেতাকর্মীরা। আকস্মিকভাবে মিছিল শুরু হওয়ায় মহাসড়কে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রায় পাঁচ মিনিট মিছিল করার পর অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। মিছিলে নেতৃত্ব দেন কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা খাত্তাব মোল্লা। মিছিল শেষে নেতাকর্মীরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। এদিকে, যুবলীগের মিছিলের খবর ছড়িয়ে পড়লে এর…

Read More

শতভাগ আবাসন নিশ্চিতকরণ, আবাসন ভাতা চালু, মেধার ভিত্তিতে অটোমেশন পদ্ধতিতে হলের সিট বণ্টন, পরিবহন ব্যবস্থার সংস্কার এবং পরবর্তী চাকসু ও সিনেট নির্বাচনের রোডম্যাপ প্রকাশসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের চবি শাখার সভাপতি ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ খালেদ, আন্তর্জাতিক মানবাধিকার সম্পাদক সাইদ বিন হাবিবসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রশিবিরের নেতারা বলেন, প্রতিষ্ঠার প্রায় ছয় দশক পরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর আবাসন নিশ্চিত হয়নি। তাদের দাবি, বর্তমানে ২০ শতাংশেরও কম শিক্ষার্থী হলে…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে জানান, ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব আয়োজনের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সা’দপন্থি মুরব্বিদের সঙ্গে আজ বৈঠক হয়েছে। এর আগে জুবায়েরপন্থিদের সঙ্গেও বৈঠক হয়েছে।’ বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে দুই পক্ষই তাদের প্রস্তাব দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সবার সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সরকার।’ বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও তারিখ নির্ধারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাবলীগ জামাতের সাদপন্থী অংশের মুরুব্বিদের সঙ্গেআজকের বৈঠকে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এর আগে জুবায়েরপন্থী অংশের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা সম্পন্ন হয়েছে। তিনি…

Read More

জামালপুরে রাজিব পরিবহনের রুট পারমিট বাতিল ও সড়কে নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব ও ছাত্র সংগঠনের অন্তত চার নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তথ্যনুযায়, আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। আহতদের মধ্যে জেলা যুবশক্তির আহ্বায়ক আবিদ সৌরভ এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকারের নাম জানা গেছে। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজিব পরিবহনের রুট পারমিট বাতিল এবং সড়ক…

Read More

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ার মধ্যে আলোচনায় এসেছে ইরানের একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর নাম ‘খেইবার শেকান’। ফারসি ভাষায় এর অর্থ ‘দুর্গ ভেঙে ফেলা’ বা ‘ক্যাসল ব্রেকার’। ইরান সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনায় হামলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। ২০২২ সালে প্রথমবার এটি প্রকাশ্যে আনা হয়। ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় ১ হাজার ৪৫০ কিলোমিটার। এতে ৪৪৯ থেকে ৫৯০ কেজি পর্যন্ত ওজনের ওয়ারহেড বহনের সক্ষমতা রয়েছে। কেন গুরুত্বপূর্ণ ‘ক্যাসল ব্রেকার’ খেইবার শেকানের অন্যতম বৈশিষ্ট্য হলো এর সলিড-ফুয়েল বা কঠিন জ্বালানি প্রযুক্তি। তরল জ্বালানির ক্ষেপণাস্ত্রের মতো উৎক্ষেপণের…

Read More

ইরানে যেকোনো সময় আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমেরিকা চাইলে যেকোনো সময় ইরানে হামলা চালাতে পারে। বুধবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ হুমকি দেন। ট্রাম্প বলেন, ‘আমরা আরেকটি হামলার জন্য প্রস্তুত। যেকোনো সময় আমরা তা করতে পারি।’ ট্রাম্প আরও বলেন, আমেরিকা ইরানের ওপর কঠোর হামলা চালিয়েছে এবং হরমুজ প্রণালির কাছে ইরানের নতুন সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। ট্রাম্পের এমন হুমকির মধ্যেই বুধবার আমেরিকা ও ইরানের মধ্যে জুলাইয়ের পর সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। ইরানের দক্ষিণ উপকূলের বিভিন্ন এলাকায় আমেরিকার হামলায় অন্তত ১৯ জন নিহত ও ১০৮ জন…

Read More