Author: নিউজ ডেস্ক :

জাতীয় সংসদে বসুন্ধরা মিডিয়ার বিরুদ্ধে তথ্যভিত্তিক বক্তব্য দেওয়ার পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তাকে নিয়ে ১০৯টি উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “আমি এই সংসদে বসুন্ধরা মিডিয়ার বিরুদ্ধে তথ্যমূলক কথা বলার পরে ৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯টি উদ্দেশ্যমূলক নিউজ করানো হয়েছে। এখন প্রেস কাউন্সিলে সেটি নিয়ে অভিযোগ দেওয়া যায়নি। কারণ এগুলো যেহেতু প্রিন্ট মিডিয়ায় আসেনি।” বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর কাছে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, অনলাইন…

Read More

গাজ্জা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার পরিকল্পনা বাতিল হয়নি বলে দাবি করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। তাঁর দাবি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিকল্পনাটি আপাতত স্থগিত রেখেছেন। সংকটের স্থায়ী সমাধানের জন্য গাজ্জাকে জনশূন্য করাই একমাত্র পথ। বুধবার (২ সেপ্টেম্বর) ওয়াইনেট ও ইয়েদিওথ আহরোনোথ আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। কাৎজ বলেন, গাজ্জা ‘সমুদ্রপথে, আকাশপথে এবং যেকোনো উপায়ে’ নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তুতি রয়েছে। তবে ফিলিস্তিনিদের আশ্রয় দিতে মিসরসহ প্রতিবেশী দেশগুলো অনাগ্রহী বলে দাবি তার। কাৎজের বক্তব্য অনুযায়ী, আমেরিকা এখনো ফিলিস্তিনিদের গাজ্জা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা বাতিল করেনি। শুধু তা স্থগিত করে রাখা হয়েছে এবং বিষয়টি…

Read More

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি ও অবমাননাকর পোস্ট দেওয়া  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসাদুজ্জামান ওয়াসিম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার এলাকা থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওয়াসিমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কটূক্তিমূলক ও অবমাননাকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। একপর্যায়ে কর্ণেল বাজার এলাকায় তাকে আটক করা হয়। পরে আখাউড়া থানা পুলিশ তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে,…

Read More

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধ আরও তীব্র করার অঙ্গীকার করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাতেও তেহরানকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন তিনি। কিরগিজস্তানে দুই দিনের এক সম্মেলনে অংশ নেওয়া শেষে পুতিন এমন অনড় অবস্থানের কথা জানান। ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে কাজ করতেও তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানিয়েছেন পুতিন। কয়েক দিন আগে সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ বিরল এক সফরে মস্কো গিয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে যুদ্ধ বন্ধের পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি। এর কয়েক দিন পর পুতিন উইটকফ ও কুশনারের সঙ্গে কাজ করার বিষয়ে…

Read More

কিশোরগঞ্জে চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে মাহমুদুল ইসলাম (৪০) নামে পানি উন্নয়ন বোর্ডের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির চার কর্মচারীর বিরুদ্ধে। বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মাহমুদুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন সোয়াইর আহমেদ (৪২), আবু বকর সিদ্দিক (৫৫), জাকির হোসেন (৩৬) ও ইশতিয়াক আহমেদ (৩৮)। তারা পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পদে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে একটি কেন্দ্রীয় নেতার সংবর্ধনা আয়োজনের কথা বলে অভিযুক্তরা…

Read More

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে বদলি-বাণিজ্য ও পদায়নের মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার তথ্য পরিবর্তন করল দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর) দ্য ঢাকা ডায়েরীর সাথে একান্ত আলাপকালে এসব জানান দুদকের মুখপাত্র আকতারুল ইসলাম। তিনি বলেন,“আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে ‍দুদক। তার ‍বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগগুলো যাচাই-বাছাই চলছে।” এর আগে বুধবার দুপুরে দুদকের মুখপাত্র আকতারুল ইসলাম জানান, চারজনের বিরুদ্ধে যুব উন্নয়নের ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। অভিযোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড.…

Read More

জাতীয় সংসদে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানিয়েছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এম এ মাহবুব উদ্দিন খোকন। তার বক্তব্যের শেষ পর্যায়ে সংসদের স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রসিকতা করে বলেন, ‘নোয়াখালীর লোকজন তো চাঁদেও আছেন।’ বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানান ব্যারিস্টার এম এ মাহবুব উদ্দিন খোকন। বক্তব্যে নোয়াখালীকে প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা উল্লেখ করে তিনি বলেন, নোয়াখালীর মানুষ পরিশ্রমী, ধৈর্যশীল এবং যেকোনও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম। দেশের সব জায়গায় নোয়াখালীর মানুষ রয়েছেন বলেও দাবি করেন তিনি। ব্যারিস্টার খোকন বলেন, নোয়াখালীর মানুষের দীর্ঘদিনের দাবি নোয়াখালীকে বিভাগ ঘোষণা…

Read More

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদের আপত্তিকর, অশালীন ও চরম শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবদুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হোসাইন এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আজ বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে ওলামায়ে দেওবন্দের অবদান শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে মাওলানা আব্দুল হক আজাদ দেওবন্দিয়াতের ব্যানার ব্যবহার করে চরম রাজনৈতিক অসভ্যতার পরিচয় দিয়েছেন। তিনি আল্লামা মামুনুল হকের অবস্থান হেয় করার অপচেষ্টা চালিয়েছেন এবং তাঁকে “কুলাঙ্গার” বলে গালি দেওয়ার দুঃসাহস দেখিয়েছেন। নেতৃবৃন্দ স্পষ্ট…

Read More

আধুনিক ও প্রয়োজনীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কুরআন শিক্ষা অর্জনের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, কুরআন শুধু তেলাওয়াতের জন্য নয়; ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনের জন্য এটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত পূর্ণাঙ্গ হিদায়াত। কুরআনের শিক্ষা মানুষের আদর্শিক, নৈতিক ও মানবিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের পথ দেখায়। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কুরআনুল কারিমের সবক প্রদানকালে তিনি এসব কথা বলেন। কর্মসূচি উপলক্ষে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল…

Read More

গত দুই বছরে জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের সময় যত মানুষ মারা গিয়েছিলো আওয়ামীলীগের তার প্রায় তিনগুণেরও বেশি নেতাকর্মী খুন হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি ও আ.লীগপন্থি এক্টিভিষ্ট শেখ তাসনিম আফরোজ ইমি। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে শেখ তাসনিম আফরোজ ইমি লেখেন,“আওয়ামীলীগকে যেসব কারণের জন্য দায়ী করা হয়েছিল তার প্রত্যেকটা ঘটনাই কি গত দুই বছরে আরও বাজেভাবে ঘটেনাই? মানুষ পিটায়ে মারা, খুন, ধর্ষণের এত বাজে অবস্থা, মাজার থেকে লাশ তুলে পোড়ানো, মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করে মানুষ খুন করা, জঙ্গি আতঙ্ক, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, তেল-গ্যাসের সংকট-এইসবের…

Read More