চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলের ডুবোচরে প্রায় দুই শতাধিক যাত্রী এবং অ্যাম্বুলেন্সবাহী মুমূর্ষু রোগী নিয়ে আটকে পড়া ‘ফেরি কপোতাক্ষ’ দীর্ঘ ৯ ঘণ্টা পর সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে নিরাপদে পৌঁছেছে। মধ্যরাতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার পর ফেরিটি উদ্ধার হয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেয়। তবে মাঝসমুদ্রে দীর্ঘ সময় খাবার ও সুপেয় পানির তীব্র সংকটে চরম উৎকণ্ঠা ও আতঙ্কের মধ্যে রাত কাটাতে হয়েছে সাধারণ যাত্রীদের। বুধবার সন্ধ্যা ৭টায় সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ার উদ্দেশে রওয়ানা হয় ফেরি কপোতাক্ষ। কিন্তু যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই ভাটার মুখে পড়ে চ্যানেলের পলি জমে থাকা ডুবোচরে আটকে যায়। ফেরির ভেতরে পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানির সুব্যবস্থা না থাকায় নারী…
Author: নিউজ ডেস্ক :
মহাসড়কে নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিক ইউনিয়ন। দূরপাল্লার বাস-মিনিবাসের পাশাপাশি সকাল থেকে সিএনজি চলাচলও বন্ধ রয়েছে। পূর্বঘোষণা ছাড়া হঠাৎ গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অন্যদিকে ফিটনেসবিহীন রাজীব পরিবহনের বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে ছাত্র-জনতার সমন্বয়ে গঠিত আন্দোলনকারীরা। মানববন্ধন চলাকালে বাস শ্রমিকদের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে আন্দোলনকারীরা দাবি করেছেন। আহতদের মধ্যে আদিব সৌরভ, আলিমুল ইসলাম ও এহসানুল হক জীবনের নাম জানা গেছে। তারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিরীকান্দা এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের…
কারাগারে বিএনপি নেতা দিতেন তাস-বিড়ি-সিগারেট, জামায়াত নেতা দিয়েছেন কোরআনের শিক্ষা সদ্ব্য জামায়াতে যোগ দিয়ে এ মন্তব্য করেছেন বহিষ্কৃত বংশাল থানা বিএনপি নেতা ইয়াকুব সরকার। তিনি বলেছেন, ‘আমার পার্শ্ববর্তী এলাকায় নির্বাচন করেছেন—মান্নান ভাই। তিনি বলে গিয়েছেন, ‘জামায়াতে ইসলামীতে কোনো নেশাগ্রস্ত ব্যক্তি নেই।’ এই দলে কোনো নেশাগ্রস্ত মানুষ নেই— এটা আমি বাস্তবে প্রমাণ পেয়েছি। এখানেই বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর পার্থক্য।’ গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউটে জামায়াতে যোগদান করে তিনি এসব কথা বলেন। ইয়াকুব সরকার বলেন, “এখন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে গেলাম। আমার যখন ফাইল হলো, আমাকে বলা হলো যে আমাকে পানিশমেন্ট সেলে রাখা হবে। আমি বললাম, না, আমাকে সেখানে…
ইরানে বিয়ের অনুষ্ঠানে আমেরিকার হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বেসামরিক নাগরিকদের ওপর সব ধরনের হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (২ সেপ্টেম্বর) জাতিসংঘের নিয়মিত মধ্যাহ্ন ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের এসব কথা জানান। ডুজারিক বলেন, ‘বেসামরিক নাগরিকদের ওপর সব ধরনের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া লড়াইয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।’ তিনি বলেন, ‘এই উত্তেজনা বৃদ্ধি থেকে অঞ্চলের খুব কম দেশই মুক্ত রয়েছে। কারণ আকাশপথ ও নৌপথগুলো এখনো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।’ ডুজারিক জানান, ‘সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন মহাসচিব। উত্তেজনা আরও বাড়লে…
আজ ৩ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পান তিনি। অবৈধ ১/১১ সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেপ্তার করা হয়। ওই দিন ঢাকা ক্যান্টনমেন্টের বাসা থেকে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেপ্তার করে কারান্তরীণ করা হয়। কারাবন্দি অবস্থায় তাকে নিষ্ঠুর নির্যাতনের শিকার হতে হয়। এরপর বিনা বিচারে প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায়…
গুটিকয়েক মাদক ব্যবসায়ীর অপকর্মের দায় সাধারণ বস্তিবাসীর ওপর চাপিয়ে উচ্ছেদ করা হয়েছে অভিযোগ করে পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তির কয়েকশ বাসিন্দা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তারা এ কর্মসূচি পালন করেন। বিক্ষোভকারীরা বলেন, কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করে বস্তি উচ্ছেদ করা মেনে নেওয়া যায় না। দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত বর্তমান স্থানে বসবাসের সুযোগ দেওয়ার দাবি জানান তারা। প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। টঙ্গী পশ্চিম থানার…
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলাটি অগ্রাধিকার দিয়ে দ্রুততম সময়ে বিচার শেষ করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বৃহস্পতিবার ৩ে সেপ্টেম্বন) নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, ২০১৩ সালের ৫ মে’র ঘটনা। আওয়ামী লীগ সরকার বলেছে যে রং মেখে আলেমরা অভিনয় করেছেন। অথচ ৬১ জন আলেম-ওলামাসহ নিরীহ মানুষকে সেদিন নির্বিচারে গুলি করে হত্যা করেছে। এবং সেই বিচার নিয়ে বিগত আওয়ামী লীগ সরকার নানানভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। তিনি আরও বলেন,…
আফগানিস্তান ও রাশিয়া অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছে। এর মধ্যে রাশিয়ায় আফগান পণ্যের রপ্তানি বাড়ানো এবং আফগানিস্তানে রুশ যন্ত্রপাতি ও আধুনিক প্রযুক্তি আমদানির বিষয়ও রয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরুদ্দিন আজিজি এবং রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলের আন্তর্জাতিক ও আন্তঃআঞ্চলিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী নিকিতা কর্নিয়েঙ্কো ও তার নেতৃত্বাধীন প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বাড়ানো, চেলিয়াবিনস্কে আফগান পণ্যের রপ্তানি সম্প্রসারণ, রাশিয়া থেকে যন্ত্রপাতি ও আধুনিক প্রযুক্তি আমদানি এবং ব্যাংকিং সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। নূরুদ্দিন আজিজি রাশিয়ায় আফগান পণ্যের…
২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব হবে আগামী বছরের ৮ থেকে ১০ জানুয়ারি। আর দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একথা জানান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিগত বছরের তুলনায় ভালো। জনপ্রত্যাশা অনুযায়ী আরেকটু সময় লাগবে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করতে কাজ চলমান রয়েছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।
ক্রিকেটে অবদান রাখলে গাড়ি-বাড়ি-প্লট, কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা হয়েও কিছুই করা হয় না বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, ‘মাননীয় স্পিকার, আমি আশা করি, আপনার মাধ্যমে এই সংসদে তাদের ব্যাপারে আলোচনা হবে এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মাননা দেওয়ার ব্যাপারে নির্দেশনা আপনার পক্ষ থেকে প্রদান করা হবে।’ গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে তিনি এসব কথা বলেন। এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “২০২৬ সালে মক্কা শরীফে ৪৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এখানে ১৩৩টি দেশের মধ্যে প্রতিযোগিতায় পুরুষদের চতুর্থ শাখায় প্রথম স্থান অধিকার করেছেন বাউফলের সন্তান নুরুদ্দিন…