Author: নিউজ ডেস্ক :

২০২৬ সালের ১২ এপ্রিল রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলস লিমিটেডকে ২৫ কোটি ৫৭ লাখ টাকার একটি কাজের চুক্তি দেয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে মীর শাহে আলম শপথ নেওয়ার মাস দুয়েক পরের ঘটনা এটি। চুক্তিটির সঙ্গে শাহে আলমের সংশ্লিষ্টতা প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার আগের।  সর্বশেষ জাতীয় নির্বাচনের মাত্র দুই দিন আগে ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি দরপত্রটি প্রকাশ করা হয়। খাবার লবণে আয়োডিন যুক্ত করতে পটাশিয়াম আয়োডেট কেনার জন্য ছিল এই দরপত্র। চুক্তির নথি অনুযায়ী, বগুড়াভিত্তিক কোম্পানিটির ১০০ শতাংশ শেয়ারের মালিক প্রতিমন্ত্রী শাহে আলম এবং তার ছেলে মীর শাকরুল আলম সীমান্ত,…

Read More

সাড়ে তিন মাস আগে আফগান নাগরিক হাসমত মোহাম্মদীর দাফন হলেও মরদেহ উত্তোলনের সময় তার অক্ষত শরীর, চেহারাতেও নূরানীর ছাপ ছিল বলে মন্তব্য করেছেন হাসমতের লাশ দাফনকারী আঞ্জুমানে মুফিদুল ইসলামের উজ্জল হোসেন।  তিনি বলেছেন, ‘এখন লাশ কবর থেকে আবার উত্তোলন করা হয়েছে, সেই আগের মতই চেহারা এখনো আছে, আছে নূরানী ছাপও। একটুও বিবর্ণ হয়নি।’ গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তার মরদেহ কবর থেকে উত্তোলনের সময় তিনি এসব কথা বলেন। আঞ্জুমানে মুফিদুল ইসলামের উজ্জল হোসেন বলেন, “আমি যখন আফগান নাগরিককে গোসল করাই, সেসময়ের ছোট ছোট পরিস্থিতি মনে পড়ে। উনাকে যখন গোসল করাই তখন তার চেহারাটা খুব নূরের মতো, খুব সুন্দর ছিল। এখন লাশ…

Read More

সৌদি আরবের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ মালয়েশিয়া শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজারে পরিণত হতে যাচ্ছে। ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আগামী ছয় মাসে দেশটি প্রায় ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রের বরাতে জানা গেছে, সরকারি ব্যবস্থাপনায় প্রথম ধাপে সম্পূর্ণ বিনামূল্যে (জিরো কস্ট) ১০ হাজার কর্মী পাঠানো হবে। জুনে দুই দেশের শীর্ষ পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনার সফল ধারাবাহিকতায় শ্রম অভিবাসনের এই নতুন দুয়ার উন্মোচিত হলো। সৌদি আরব দীর্ঘদিন ধরে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের প্রধান এবং সর্বাধিক কাঙ্ক্ষিত গন্তব্য হিসেবে শীর্ষে অবস্থান করছে। বর্তমানে সৌদি আরবে প্রায় ৩০ লাখ…

Read More

ময়মনসিংহ শহরে আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইশকে নাবি মেহফিল’। সিরাতচর্চা ও গবেষণার প্রতিষ্ঠান সীরাতকেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নাশীদ পরিবেশন করবেন দেশের জনপ্রিয় দুই শিল্পী। বাদ মাগরিব ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী স্কুলের বিপরীতে অবস্থিত এরাবিয়ান নাইটস (ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট)-এ এই মেহফিল অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, অনুষ্ঠানে নাশীদ পরিবেশন করবেন দেশের জনপ্রিয় নাশীদশিল্পী ও কলরবের সদস্য তাওহীদ জামিল এবং গজল একাডেমির পরিচালক কাজী মাশকুর এলাহী। সিরাতকেন্দ্রিক এ আয়োজনে নাশীদ পরিবেশনের পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য রাতের খাবারেরও ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ডেলিগেট ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে আসন সংখ্যা সীমিত। মাত্র ৬০টি আসনের…

Read More

জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় অনতিবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। তিনি বলেছেন, আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত লংমার্চে যে জনজোয়ার সৃষ্টি হবে, তা উপেক্ষা করার সুযোগ সরকারের থাকবে না। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত লংমার্চ সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, গ্যাস ও জ্বালানি সংকট, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, শিল্প-কলকারখানা বন্ধসহ বিভিন্ন ক্ষেত্রে…

Read More

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জোলফাগারি বলেছেন, য়ামেরিকা ও তার মিত্ররা তাদের আগ্রাসনের জন্য অনুশোচনা ও আত্মসমর্পণ না করা পর্যন্ত ইরানের সামরিক অভিযান অব্যাহত থাকবে। বুধবার (২ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে জোলফাগারির এ বক্তব্যের কথা জানানো হয়। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বক্তব্যে জোলফাগারি দাবি করেন, ইরানের হামলায় আমেরিকার অবকাঠামো, সামরিক সুবিধা, অস্ত্র ও সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন কমান্ডার ও সেনা নিহত বা আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। জোলফাগারি বলেন, আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের অভিযান অব্যাহত থাকবে এবং শত্রুপক্ষকে আরও ভারী ব্যাপক ও ধ্বংসাত্মক হামলার মুখোমুখি হতে হবে। তিনি…

Read More

৩৬ বছর রাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করে মানুষ হতে পারিনি, মানুষ হয়েছি জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানের কথায় মানুষ হয়েছি সদ্ব্য জামায়াতে যোগ দিয়ে এ মন্তব্য করেছেন বহিষ্কৃত বংশাল থানা বিএনপি নেতা ইয়াকুব সরকার।  তিনি বলেছেন, ‘জীবনে বহুবার জেল খেটেছি, বছরের পর বছর। কিন্তু আমার দলের (বিএনপি) নেতাকর্মী, যাদের সঙ্গে জেল খেটেছি, তারা হয় তাস খেলতে বলেছে, নয়তো বিড়ি-সিগারেট হাতে দিয়েছে, নতুবা নেশাদ্রব্য দিয়েছে।’ গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউটে জামায়াতে যোগদান করে তিনি এসব কথা বলেন। ইয়াকুব সরকার বলেন, এখন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে গেলাম। আমার যখন ফাইল হলো, আমাকে বলা হলো যে…

Read More

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস বিষয়টি নিশ্চিত করে বলেন, “কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ। পরে চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।” হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। এদিকে মন্ত্রীর পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী হিসেবে শপথ নেন ইকবাল হাসান মাহমুদ।

Read More

দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুনি ও গণহত্যাকারী আখ্যা দিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, এই পর্যায়ে নেতানিয়াহু সত্যিকার অর্থে একজন মানুষ নয়। তিনি বলেন, “মানবতা, আন্তর্জাতিক সম্প্রদায় ও নিরাপত্তার অভিন্ন শত্রুতে পরিণত হওয়া নেতানিয়াহু, আমি জোর দিয়ে বলছি, নেতানিয়াহু একজন খুনি, একজন গণহত্যাকারী। এই পর্যায়ে সে সত্যিকার অর্থে একজন মানুষ নয়।” সোমবার (৩১ আগস্ট) ইস্তাম্বুলে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় গঠিত কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইসরাইল তুরস্ককে ‘কৌশলগত হুমকি’ হিসেবে দেখছে, এমন বক্তব্যের বিষয়ে হাকান ফিদান বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় প্রবেশের পর থেকেই নেতানিয়াহু সরকার, বিশেষ করে…

Read More

কলকাতায় আনন্দবাজার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে গেরুয়া রং লাগিয়ে বিক্ষোভ করেছে একদল হিন্দুত্ববাদী সমর্থক। মঙ্গলবার দুপুরে চাঁদনী চক এলাকার প্রফুল্ল সরকার স্ট্রিটে পত্রিকাটির কার্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা গেরুয়া পোশাক ও পাগড়ি পরে সেখানে জড়ো হন। প্রথমে তারা মূল ফটকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন। পরে ভবনের প্রবেশদ্বারের দুটি থামে গেরুয়া রং লাগিয়ে দেন। পুলিশের উপস্থিতিতেই কিছুক্ষণ বিক্ষোভের পর তারা সেখান থেকে চলে যান। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর সংঘর্ষের ঘটনায় আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় ‘গেরুয়া গুন্ডামি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এই শব্দচয়ন নিয়ে তীব্র আপত্তি জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি শিরোনাম প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার…

Read More