আগামী ১ অক্টোবর ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন’ প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলার পরশুরামের ঘাটঘর ব্রীজের পাশে ভেন্যু পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা দেন তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে তিনি বুধবার আবারও আসবেন বলে জানান। এ সময় প্রতিমন্ত্রী বলেন, এখানে মহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ১ হাজার ৫শ ৪২ কোটি টাকার এ প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। অনেক প্রকল্পের মধ্যে এ প্রকল্প অন্যতম। তিনি শুরুতে এখানে আসবেন। ২০২৪ সালে বন্যায় পরশুরাম ফুলগাজী মানুষের আবাদি জমি ও যে ঘরবাড়ি ছিল সেসব তালিয়ে…
Author: নিউজ ডেস্ক :
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি করেছেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়ে চীনের আপত্তির জবাব দিতে গিয়ে তিনি বলেন, ট্রাম্প এক পর্যায়ে শিকে সরাসরি প্রশ্ন করেছিলেন, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে আগ্রহী কি না। রোববার ফক্স নিউজের ‘ফক্স নিউজ সানডে’ অনুষ্ঠানে পারডিউ এ কথা বলেন। তবে ট্রাম্প ঠিক কখন শিকে এই প্রস্তাব দিয়েছিলেন, সে বিষয়ে তিনি কোনো সময় উল্লেখ করেননি। তার বক্তব্য এমন সময়ে সামনে এলো, যখন মাত্র কয়েক দিন আগে ওয়াশিংটনে ট্রাম্প ও শির মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং তাইওয়ানকে মার্কিন অস্ত্র…
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের তত্ত্বাবধানে বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ চাহিদাসম্পন্ন ও দরিদ্র মানুষের মাঝে হুইলচেয়ার ও ভ্যান বিতরণ করা হয়েছে। তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের (টিডিএফ) উদ্যোগে এবং এতিম অ্যান্ড গরিব ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মোল্লাহাট কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। বিশেষ অতিথি ছিলেন এতিম অ্যান্ড গরিব ট্রাস্ট ফান্ডের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সালেহ আহমদ হামিদী। অনুষ্ঠানে মোল্লাহাট, চিতলমারী ও ফকীরহাট উপজেলার ৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির প্রত্যেককে একটি করে হুইলচেয়ার এবং…
হেফাজতে ইসলাম বাংলাদেশের জোন কমিটি গঠনকে কেন্দ্র করে যদি বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংশ্লিষ্ট আলেমদের বেছে বেছে বাদ দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে, তাহলে বিষয়টি অবশ্যই প্রশ্নের দাবি রাখে। কোথাও কোথাও নাকি আগেই বলা হচ্ছে, “অমুককে রাখা যাবে না, কারণ সে খেলাফত মজলিস করে। কয়েকদিন পরে তো মামুনুল হককে হেফাজত থেকেই বাদ দেওয়া হবে, তাই তাঁর দলের লোকজনকেও কমিটিতে রাখা যাবে না!” কী অদ্ভুত যুক্তি! একটু পেছনে ফিরে তাকানো যাক। আওয়ামী লীগ সরকারের আমলে হেফাজতে ইসলামের ওপর যখন মামলা-গ্রেপ্তারের খড়্গ নেমে এসেছিল, তখন বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতাদের অনেকেই হেফাজতের দায়িত্বে ছিলেন এবং তাঁরাও গ্রেপ্তার ও মামলার শিকার হয়েছেন। ২০২১…
বৃহস্পতিবার ঢাকার মিরপুরে হামলার শিকার হওয়া বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ কার্যালয় ও এর স্বাস্থ্যকেন্দ্রে আজ পরিদর্শনে গিয়েছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে তিনি এই হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য প্রসিদ্ধ ছিল রাড্ডা। সেখানে প্রসূতি ও শিশু সেবাসহ নানাবিধ সেবাদানের কার্যক্রম প্রায় ৫০ বছর ধরে চলে আসছিল। সেখানে বৃহস্পতিবার হামলা হয়। ভারী যন্ত্রপাতি দিয়ে রাড্ডা এমসিএইচ’র চারটি ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। সেখানে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’র সাইনবোর্ড দাঁড় করিয়ে দিয়ে আসে হামলাকারীরা। আজ রোববার সেখানে পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানে থাকা ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেডের’ সেই সাইনবোর্ড তুলে ফেলেন এনসিপির কর্মীরা।…
আল আকসা মসজিদ পুরোপুরি নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠার দিকে ইসরায়েল এগোচ্ছে বলে অভিযোগ করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালেদ মেশাল। তার দাবি, মসজিদ ঘিরে ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপ এ ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ তৈরি করছে। রোববার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে মেশাল সেসব কথা বলেন। তিনি বলেন, আল আকসা মসজিদকে ৪০ দিনের জন্য বন্ধ রাখা, সময়ের ভিত্তিতে বিভাজন আরোপ এবং ইহুদি উগ্রপন্থি গোষ্ঠীগুলোর প্রবেশের সুযোগ তৈরি করা হচ্ছে। এসব পদক্ষেপের মাধ্যমে মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের উপস্থিতি সীমিত করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। মেশালের অভিযোগ, আল আকসা প্রাঙ্গণের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো খালি করে দিয়ে সেখানে ‘স্থানিক বিভাজন’ প্রতিষ্ঠারও চেষ্টা করা…
দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি গোলাগুলির ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলের একটি পানশালায় হামলায় ১৭ জন এবং কেপটাউনের কাছে অপর এক হামলায় ১০ জন প্রাণ হারিয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) দেশটির পুলিশ পৃথক গোলাগুলিতে প্রাণহানির এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। দক্ষিণ আফ্রিকা পুলিশ সার্ভিস (এসএপিএস) বলেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে জোহানেসবার্গের পশ্চিমের একটি বারে প্রথম গোলাগুলির ঘটনাটি ঘটেছে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, পানশালার ভেতরে ও বাইরে গ্রাহকরা যখন অবস্থান করছিলেন, ঠিক তখনই আততায়ীরা এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে। ‘‘বাইরে তাণ্ডব চালানোর পর হামলাকারীরা পানশালার ভেতরে ঢুকে…
পবিত্র মক্কার মসজিদুল হারামে স্থাপন করা হয়েছে ১ লাখ ২০ হাজারের বেশি আলোকসজ্জার ইউনিট। হারামাইনের দায়িত্বশীল কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মসজিদুল হারাম ও এর সম্প্রসারিত অংশজুড়ে বিস্তৃত এই বিশাল আলোকব্যবস্থায় রয়েছে প্রায় ৬ হাজার ৯০০টি ঝাড়বাতি। এর পাশাপাশি ছাদ, দেয়াল, স্তম্ভ এবং মসজিদের বাইরের বিভিন্ন অংশে রয়েছে নানা ধরনের আলোকসজ্জার ব্যবস্থা। তবে ১ লাখ ২০ হাজারের বেশি সংখ্যাটি আলাদা বাতি বা এলইডির সংখ্যা নয়; বরং সম্পূর্ণ আলোক ইউনিট বা স্থাপিত আলোকসজ্জার উপকরণের হিসাব। মসজিদুল হারামের বিশাল এই আলোকব্যবস্থা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়। নামাজের সময়, মুসল্লিদের উপস্থিতি ও ভিড়ের পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজন অনুযায়ী আলোর তীব্রতা ও…
নিজস্ব প্রতিবেদক কওমি ধারার সাত ইসলামি দলের রাজনৈতিক ঐক্য নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগরে অনুষ্ঠিত বৈঠকে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ঐক্যের খসড়া নিয়ে দীর্ঘ আলোচনা শেষে বিষয়টি আরও পর্যালোচনার জন্য একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। আগামী ২২ অক্টোবর ঢাকায় বৈঠক করে এই কমিটি ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। এতে হেফাজতের শীর্ষ নেতাদের পাশাপাশি সাতটি ইসলামি দলের পাঁচজন করে মোট ৩৫ জন প্রতিনিধি অংশ নেন। বৈঠকে সাত দলের পক্ষ থেকে দেওয়া পৃথক প্রস্তাবগুলোর খসড়া নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।…
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আইডিয়াল কলেজের সামনে ধাওয়া-পাল্টাধাওয়ার সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সায়েন্সল্যাব মোড়ে জলকামানসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের কারণে সায়েন্সল্যাব ও আশপাশের সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে রোববার বেলা ১১টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। একই সময়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও সেখানে অবস্থান নেন। এ সময় সংলগ্ন আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই…