Author: নিউজ ডেস্ক :

দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের আসন্ন নির্বাচনে গাজ্জার ‘রক্ত’ ও ফিলিস্তিনিদের দুর্ভোগকে নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা খলিল আল-হাইয়া। শনিবার (২৬ সেপ্টেম্বর) কাতারের টেলিভিশন চ্যানেল আল-আরাবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খলিল আল-হাইয়া বলেন, এই ব্যক্তি বা ওই ব্যক্তি ক্ষমতায় আসুক, কিংবা এই দল বা অন্য কোনো দল, আমাদের জনগণ সব ইসরাইলি দলের হাতেই ভুগেছে। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের রক্ত, দুর্ভোগ ও অধিকারকে ইসরাইলের নির্বাচনের জ্বালানি হিসেবে ব্যবহার করার বিষয়টি আমরা কোনোভাবেই মেনে নেব না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো, আমাদের জনগণ তাদের লক্ষ্য, আকাঙ্ক্ষা ও বৈধ অধিকার অর্জন করুক।…

Read More

ইরানের ওপর কোনো হামলা হলে ‘নতুন সামরিক প্রযুক্তি’ দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেকারচি। তিনি দাবি করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আগের তুলনায় আরও উন্নত ও শক্তিশালী হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে শেকারচি দেশটির সামরিক সক্ষমতা বৃদ্ধির কথা জানিয়েছেন। শেকারচি বলেন, অসম যুদ্ধকৌশলের দিকে বেশি গুরুত্ব দেওয়া এবং দেশীয়ভাবে তৈরি প্রতিরক্ষা প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ফলে ইরানের সামরিক সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী খুব ভালো অবস্থানে রয়েছে। আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আরও উন্নত ও শক্তিশালী হয়েছে। এবার শত্রুর…

Read More

ভারতে ইসলামোফোবিয়া, ধর্মীয় বৈষম্য ও মুসলিমদের ওপর হামলার প্রসঙ্গ তুলে উত্তর প্রদেশের সাহারানপুরে ১৫০ বছরের প্রাচীন একটি মসজিদ ধ্বংসের বিষয়টি জাতিসংঘে উত্থাপন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, ধর্মীয় বিদ্বেষের পৃথিবীতে কোনো স্থান থাকা উচিত নয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া প্রায় ২৩ মিনিটের ভাষণে এসব কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। শাহবাজ শরিফ বলেন, বিশ্বজুড়ে ইসলামোফোবিয়ার উদ্বেগজনক বৃদ্ধি ঘটছে। মুসলিমরা ক্রমাগত ঘৃণাভিত্তিক বক্তব্য ও বৈষম্যের মুখোমুখি হচ্ছেন। মসজিদসহ বিভিন্ন উপাসনালয়ে হামলা চালানো হচ্ছে এবং পবিত্র কুরআন অবমাননা করা হচ্ছে। ভারতের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, চলতি মাসের শুরুতে উত্তর প্রদেশের সাহারানপুরে…

Read More

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রসঙ্গ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে তার অবস্থান স্পষ্ট নয়। ভারসাম্যহীন বক্তব্য দেওয়া নাসীরুদ্দীন পাটওয়ারীর অভ্যাসে পরিণত হয়েছে।’ রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের মাধ্যমেই ককটেল বিস্ফোরণের মতো ঘটনায় তাদের সম্পৃক্ততার বিষয়টি বোঝা যায় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এ ধরনের অভিযোগের চূড়ান্ত সত্যতা তদন্তের মাধ্যমেই নির্ধারিত হবে। সালাহউদ্দিন আহমদ বলেন, যারা বলছেন ৯ দলের ৯ দফা মেনে নিলে ককটেল বিস্ফোরণ হবে না, তাতে কী বোঝা যায়? দাবি মানার জন্যই ককটেল মারা হচ্ছে।…

Read More

ডিএমপির উপকমিশনার মো. আকতার হোসেন জানিয়েছেন, রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আটক ব্যক্তিদের মধ্য অধিকাংশকে ছেড়ে দিয়েছে পুলিশ। তিনি বলেন, আটক ২৯ জন বাদে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদের বিষয়ে যাছাই বাছাই চলছে। যাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যকেও আটক করা হয়েছিল। আজ ভোরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। জাসদ বলেছে, পুলিশের অনুমতি নিয়েই কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে অভিযান চালিয়ে নেতাদের আটক করে নিয়ে যায় পুলিশ। এর আগে বিকেলে অভিযানের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, আওয়ামী লীগ ও এর…

Read More

নরসিংদীর শিবপুরে ‘পোল্ট্রি খামার বাঁচাও, পোল্ট্রি ব্যবসায়ী বাঁচাও’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পোল্ট্রি খাদ্য, বাচ্চা ও ওষুধের অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক প্রতিবাদ সভা ও মহাসড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে শিবপুর উপজেলার কুন্দারপাড়া বাসস্ট্যান্ডে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা পোল্ট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মো. ওমর ফারুক মিয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, সিনিয়র সহসভাপতি ওসমান মিয়া, সাংগঠনিক সম্পাদক সুমন শিকদার, শিবপুর উপজেলা শাখার সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু তাহের ইউসুফ এবং নারী খামারি স্বপ্না বেগমসহ আরও অনেকে। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের কিছু অসাধু কোম্পানি…

Read More

সাভারের আশুলিয়ায় শ্রমিকদলের উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অপতৎপরতা প্রতিরোধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসুচি পালিত হয়েছে। আশুলিয়া থানা শ্রমিক দলের ব্যানারে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শতাধীক নেতা কর্মী নিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শুরু হয়ে পল্লীবিদ্যুৎ বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা জানান, যে কোনো ধরনের ষরযন্ত্র ও অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তারা মাঠে রয়েছেন। দলীয় কর্মসুচির অংশ হিসাবে সপ্তাহব্যাপী তাদের বিক্ষোভ কর্মসুচি চলমান রয়েছে। নেতারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের দুঃশাসনের কথা তুলে ধরে তাদের প্রতিহত করার কথা জানান। এছাড়া সড়ক-মহাসড়কগুলোতে নাশকতা…

Read More

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শক্তি প্রয়োগের মাধ্যমে নয় বরং কূটনৈতিকভাবেই কেবল হরমুজ সংকটের সমাধান সম্ভব। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে তিনি বলেন, ‘ওয়াশিংটনই আমাদের পথ রুদ্ধ করেছিল।’ তিনি আরো বলেন, ইরানের জন্য চলাচলের পথ বন্ধ করে দেওয়া হলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়াটা এক ধরনের স্বাভাবিক প্রতিক্রিয়া। তার মতে, শক্তি প্রয়োগের মাধ্যমে নয় বরং আলোচনার মাধ্যমেই হরমুজ প্রণালি সংকটের সমাধান করা সম্ভব। ইরানি প্রেসিডেন্ট বলেন, আলোচনার মাধ্যমে যদি বিরোধের নিষ্পত্তি হয়, তাহলে বাণিজ্য চলাচলের জন্য এই জলপথটি উন্মুক্ত থাকবে। সূত্র: আল জাজিরা

Read More

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে সরবরাহে বিঘ্ন এবং জ্বালানির ঊর্ধ্বমুখী দাম ভর্তুকি ব্যয়ে চাপ বাড়িয়ে চলেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয় সোমবার (২১ সেপ্টেম্বর) আগস্টের বিদ্যুৎ ভর্তুকি বাবদ ৪ হাজার ৯৫২ কোটি টাকা এবং সেপ্টেম্বরের এলএনজি আমদানি ভর্তুকি হিসেবে ৩ হাজার কোটি টাকা ছাড় করেছে। সর্বশেষ ছাড় করা ৭ হাজার ৯৫২ কোটি টাকা দুই খাতে মাসিক সাড়ে ৩ হাজার কোটি টাকার বরাদ্দের তুলনায় প্রায় ১২৭ শতাংশ বেশি। এর আগে জুলাইয়ে বিদ্যুৎ ভর্তুকি এবং জুলাই ও আগস্টের এলএনজি ভর্তুকি বাবদ ১১ হাজার কোটি টাকার বেশি ছাড় করা হয়েছিল। অর্থ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান,…

Read More

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সপ্তাহের ফাঁকে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য জানিয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বার্ষিক কূটনৈতিক সম্মেলনে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা সেখানে সমবেত হয়েছেন। আঙ্কারার কর্মকর্তারা বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার নির্দিষ্ট বিষয় বা ফলাফল সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হাকান ফিদান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে আঞ্চলিক বিভিন্ন দেশের সমকক্ষদের সঙ্গে নিয়মিত পরামর্শ ও যোগাযোগ করে আসছেন। অন্যদিকে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে জাতিসংঘের অধিবেশনে তেহরানের প্রতিনিধিত্ব…

Read More