বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, আলেম লেখক ও সংগঠক হাবীবুল্লাহ সিরাজ রচিত নতুন গ্রন্থ ‘নারীজীবন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলমান ইসলামি বইমেলায় এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা হাবীবুল্লাহ সিরাজের জীবন, কর্ম, সাহিত্যচর্চা ও লেখালেখির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তাঁর নতুন প্রকাশিত গ্রন্থ ‘নারীজীবন’-এর বিষয়বস্তু ও বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিশিষ্ট দায়ী ও সমাজসেবক গাজি ইয়াকুব, ‘যুবকণ্ঠ’ সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন, সংগঠক ও শিক্ষক আল আবিদ শাকির, শাপলা স্মৃতি সংসদের সেক্রেটারি মাওলানা কামাল…
Author: নিউজ ডেস্ক :
ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের আল-মুগাইর গ্রামে রাতভর তাণ্ডব চালিয়েছে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের অবৈধ দখলদারেরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঘুমন্ত ফিলিস্তিনিদের একটি ঘরে মলোটভ ককটেল নিক্ষেপ করে তারা। এতে ঘরের ভেতর আগুন ধরে যায়। সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইলি অবৈধ দখলদারেরা মলোটভ ককটেলে আগুন ধরিয়ে ঘরের জানালা দিয়ে ভেতরে নিক্ষেপ করে। এ সময় ঘরের ভেতর থাকা ফিলিস্তিনিরা ঘুমিয়ে ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার পর জীবন বাঁচাতে তারা তা নেভানোর চেষ্টা করেন। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। একই সময় বাড়ির বাইরে পার্ক করে রাখা একটি গাড়িতেও আগুন দেয় ইসরাইলি দখলদারেরা। ইহাব হাসান নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে হামলার…
এ মুহূর্তে আমেরিকার সঙ্গে আলোচনায় বসলে তেহরানের ওপর চাপ কমে যাবে এবং এতে দর-কষাকষির অবস্থান দুর্বল হবে বলে মন্তব্য করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য ইব্রাহিম রেজায়ি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইরানের বার্তা সংস্থা ফার্সকে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ খবর জানিয়েছে আল জাজিরা। রেজায়ি বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় আমেরিকাকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না করা পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা শুরু করবে না ইরান। তিনি বলেন, ‘এ মুহূর্তে আলোচনা নিয়ে কথা বলাও অযৌক্তিক। কারণ এতে তেলের দাম কমে যাবে, ফলে আমেরিকার ওপর চাপ কমবে। একই সঙ্গে এটি আমেরিকানদের ইরানি জনগণের ওপর চাপ ও বৈরিতা…
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমরার(২৮সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদের কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের ১৪ টি ইউনিটের শ্রমিক দল ও তার সহযোগি নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিকদলের সভাপতি হেবজুল বারীর সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির…
সালমান মুক্তাদিরের স্টুডিও ও নিউগিনি আবাসনে হামলা মামলায় গ্রেপ্তার মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুরের জামাতা। এ ঘটনায় ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশিত হয়েছে দাবি করে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি। এমপি আব্দুল গফুরের বলেন, ‘সম্প্রতি ঢাকার মাটিকাটা এলাকা থেকে মিজানুর রহমানের গ্রেপ্তার এবং তাকে কেন্দ্র করে কয়েকটি দৈনিক পত্রিকা ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে। প্রকাশিত এসব প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে এবং আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পৃক্ত করে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার যে অপচেষ্টা চালানো হয়েছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মিজানুর রহমানকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়নি দাবি করে তিনি…
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা। ১২ সেপ্টেম্বর শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। ৩০ দিনব্যাপী এ আয়োজনে শিশুদের জন্য বই কিনতে অভিভাবকদেরও বেশ আগ্রহ দেখা যাচ্ছে। মেলার বিভিন্ন স্টলে শিশু-কিশোরদের জন্য সাজানো হয়েছে নানা ধরনের ইসলামি ও শিক্ষামূলক বই। নবী-রাসুলদের জীবনী, সাহাবিদের কাহিনি, ইসলামি ইতিহাস, আদব-আখলাক, নৈতিক শিক্ষা ও সাধারণ জ্ঞানভিত্তিক বইয়ের পাশাপাশি রয়েছে রঙিন ছবি ও সহজ ভাষায় লেখা শিশুতোষ বই। অভিভাবকেরা বলছেন, ছোটবেলা থেকেই শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে চান তারা। বিশেষ করে মোবাইল ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে শিশুদের অতিরিক্ত সময় কাটানোর সময়ে তাদের হাতে ভালো বই…
দক্ষিণ আফ্রিকায় দেশব্যাপী গণবিক্ষোভের ডাক দিয়েছে ‘মার্চ অ্যান্ড মার্চ’। অনিবন্ধিত বিদেশি নাগরিকদের ইস্যুর পাশাপাশি সাম্প্রতিক নারী হত্যা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও অপরাধের প্রতিবাদে আগামী বুধবার ‘মেনস মার্চ’ কর্মসূচিরও ঘোষণা দিয়েছে সংগঠনটি। এর আগে ৩০ সেপ্টেম্বরকে অনিবন্ধিত বিদেশিদের দক্ষিণ আফ্রিকা ছাড়ার ‘ডেডলাইন’ ঘোষণা করেছিল মার্চ অ্যান্ড মার্চ। তবে এই ডেডলাইনের কোনো আইনগত ক্ষমতা নেই। বিদেশি নাগরিকদের বহিষ্কার বা অভিবাসন আইন প্রয়োগের দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অন্যদিকে মার্চ অ্যান্ড মার্চ জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের কর্মসূচিতে পুরুষদের বিশেষভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সংগঠনটির ভাষ্য, নারীদের হত্যা ও জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে পুরুষদের নীরব না থেকে সোচ্চার হওয়া প্রয়োজন। গৌতেং ও কোয়াজুলু-নাটালসহ কয়েকটি এলাকায় মিছিলের পরিকল্পনার…
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় মাদক ধ্বংস শাখার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. রেজাউল করিম (৪৫) সিএমএম আদালতের আলামত নিষ্পত্তি শাখার কনস্টেবল। সোমবার ডিএমপির প্রসিকিউশন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সূত্রাপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় ডিএমপির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সোমবার সূত্রাপুর থানায় মামলা করেছেন। গ্রেফতার রেজাউলকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন বিভাগ। মামলার এজাহার সূত্রে…
জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক না হওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এসকে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আইনজীবী ইসরাত জাহান অমি এ রিটটি করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটে বলা হয়, কোনো মাদকাসক্ত ব্যক্তি যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সেজন্য নির্বাচনি বিধিমালা সংশোধন করে সরকারি হাসপাতাল বা স্বীকৃত (সার্টিফাইড) ল্যাবরেটরি থেকে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা উচিত। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম-এমপি বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তৃতা বা সফর থেকে আমাদের দেশের কী অর্জন হল, সে ব্যাপারে জনগণের কাছে কোনো স্পষ্ট বার্তা নেই। তিনি আরও বলেছেন, ‘পরিবারতান্ত্রিক যে লিগ্যাসির কারণে উনি (তারেক রহমান) সেখানে (জাতিসংঘ) গিয়ে বক্তৃতা দিতে পেরেছেন, এটাই বিএনপির অর্জন। দেশের জন্য কোনো কিছু আনতে পারেননি।’ আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের (পলিটিকাল কাউন্সিল-পিসি) জরুরির সভার পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। এসময় নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষায় সংস্কার করে দেশটাকে…