Author: নিউজ ডেস্ক :

ইরাক থেকে আমেরিকান সেনা প্রত্যাহারের সঙ্গে ২০২১ সালে আফগানিস্তান থেকে আমেরিকান সেনা প্রত্যাহারের তুলনা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় সামরিক সরঞ্জাম সেখানে রেখে আসা হয়েছিল। তবে ইরাক থেকে আমেরিকান সেনারা নিজেদের সরঞ্জাম সঙ্গে নিয়ে গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় উত্তর ইরাকের এরবিল বিমানঘাঁটি থেকে আমেরিকার নেতৃত্বাধীন জোটের সেনা ও সরঞ্জাম প্রত্যাহারের কথা উল্লেখ করেন ট্রাম্প। এর মধ্য দিয়ে ইরাকে দায়েশের বিরুদ্ধে আমেরিকার সামরিক মিশনের সমাপ্তি ঘটে। ট্রাম্প বলেন, আমি বলেছিলাম, আরও একটু সময় নাও। সবাইকে নিয়ে যাও। আপনারা যদি মনে করে থাকেন, আফগানিস্তানে আমরা সব সামরিক সরঞ্জাম…

Read More

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। একইসাথে বিদ্যুৎ বাণিজ্য ও পরিচালনার সাথে যুক্ত ৪ জনকে অবরুদ্ধ করে রাখে ক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ষোলশহর বিক্রয় ও বিতরণ বিভাগ ওই এলাকার মোট ৮টি শিল্প মিটারের মধ্যে ৪টি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকার বহু পরিবার হঠাৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ চলে যাওয়ার পর সন্ধ্যা সাতটার দিকে ক্ষুব্ধ বাসিন্দারা বিদ্যুৎ সংযোগ পরিচালনায় যুক্ত অ্যাডভোকেট আমজাদ হোসেন, মোহাম্মদ তাজুল ও…

Read More

গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা শুনেও রাগ বা ক্ষোভ প্রকাশ না করে হাসিমুখে বিষয়টি মেনে নিয়েছেন এক কাশ্মীরি যুবক। তার এমন শান্ত ও ধৈর্যশীল প্রতিক্রিয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই কাশ্মীরি যুবককে জানানো হয়, তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটি কোনো বাস্তব দুর্ঘটনা ছিল না; বরং তার প্রতিক্রিয়া জানার জন্যই বিষয়টি তাকে বলা হয়েছিল। গাড়ির ক্ষতির কথা শুনে যুবকটি উত্তেজিত বা ক্ষুব্ধ না হয়ে অত্যন্ত শান্ত থাকেন। ভিডিওতে দেখা যায়, কোলে একটি শিশুকে নিয়ে থাকা ওই যুবক বিষয়টিকে আল্লাহর ইচ্ছা হিসেবে মেনে নিচ্ছেন। তার আচরণে ছিল না কোনো অভিযোগ…

Read More

ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় শুধু সাংগঠনিক পদক্ষেপ নয়, জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশবাসী এ ঘটনায় দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় অবশেষে সরকার ও সরকারি দল বাধ্য হয়ে সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে। কিন্তু এত বড় অপকর্মের জন্য শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়। কালপ্রিটদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।…

Read More

বয়স ১২৩ বছর। শরীরে বার্ধক্যের ছাপ স্পষ্ট। চলাফেরার শক্তি হারিয়েছেন, কানে কম শোনেন, কাঁপে দুই হাত। অথচ এই বয়সেও কোনো চশমা ছাড়াই খালি চোখে পবিত্র কুরআন পড়েন নাটোরের গুরুদাসপুরের প্রবীণ আব্বাস আলী প্রামাণিক। ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী, আব্বাস আলীর বয়স ১২৩ বছর। তবে পরিবারের দাবি, তার প্রকৃত বয়স আরও বেশি। দীর্ঘ জীবনে তিনি দেখেছেন ব্রিটিশ শাসনের শেষ সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পাকিস্তান আমল, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। তার নাতি-নাতনিদের অনেকের বয়সও ৬০ বছর পেরিয়ে গেছে। নাটোরের গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের বাসিন্দা আব্বাস আলী। জীবনের পুরোটা সময় তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা…

Read More

বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনের নেতৃত্বে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ বায়তুল মোকাররম চত্বরে চলমান ইসলামি বইমেলা পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তারা বইমেলার বিভিন্ন স্টল ও প্রকাশনী ঘুরে দেখেন। এ সময় শাপলা কর্নার ও লিটলম্যাগ কর্নারও পরিদর্শন করেন নেতৃবৃন্দ। পাশাপাশি মেলায় প্রকাশিত বিভিন্ন বই সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রকাশক, লেখক ও আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, সহসভাপতি মাওলানা ইমদাদ আশরাফ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক…

Read More

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ২০২৮ সালের সিংহস্থ কুম্ভ মেলার আগে সড়ক সম্প্রসারণের জন্য ঐতিহাসিক শাহি মসজিদের একাংশ ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। তবে স্থানীয় মুসলিমদের দাবি, মসজিদটির বয়স ৬০০ বছরেরও বেশি। রোববার গভীর রাতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করে মসজিদটি ভাঙতে বুলডোজার নিয়ে আসে প্রশাসন। খবর পেয়ে স্থানীয় মুসলিমরা সেখানে জড়ো হয়ে উচ্ছেদ কার্যক্রমে বাধা দেন। পরে মসজিদের ভেতরে অবস্থান নেন অনেকে। পরিস্থিতি বিবেচনায় প্রশাসন আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রেখেছে। ২০২৮ সালের সিংহস্থ মেলাকে সামনে রেখে উজ্জয়িনী মিউনিসিপ্যাল কর্পোরেশন ওই এলাকার একটি সড়ক ১৫ মিটার পর্যন্ত প্রশস্ত করার পরিকল্পনা করেছে। প্রস্তাবিত সড়কের সীমানার মধ্যে মসজিদের একটি অংশ পড়েছে বলে সেটি সরিয়ে…

Read More

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম বলেছেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে নিজেরাই হামলা করে বিএনপির ওপর দায় চাপানো হয়েছে। অথচ এ ঘটনায় জামায়াতের একজন সংসদ সদস্যের জামাই গ্রেপ্তার হয়েছেন। এসব ঘটনা থেকে ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। শিবগঞ্জে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এই মশাল মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অংশ হিসেবে গুপ্ত ও নিষিদ্ধরা…

Read More

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে বিল এসেছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা। বিলম্বে জরিমানাসহ ওই গ্রাহকের বিল দিতে হবে ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা।  বিলের এমন বিপুল অঙ্ক দেখে ওই গ্রাহক ও তাঁর পরিবারের সদস্যরা বিস্মিত হন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আলোচনা তৈরি হয়। মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের বাসিন্দা মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের এই বিল ইস্যু করা হয়েছে। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী। বিদ্যুৎ বিলের তথ্য অনুযায়ী, পুরো মাসে তাঁর ব্যবহার দেখানো হয়েছে ২৩৫ ইউনিট। অথচ এই ব্যবহারের বিপরীতে…

Read More

এ বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় অনুদান বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্গাপূজার জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট প্রধানমন্ত্রীর কাছে চার কোটি টাকা অনুদান চেয়েছিল। প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় বরাদ্দ দেওয়া হয়েছে পাঁচ কোটি টাকা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবছর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে রাষ্ট্রীয় তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয়। এবার সেই বরাদ্দের পরিমাণ এক কোটি টাকা বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বছর বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসবেও অনুদান বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট…

Read More