বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও শাপলা স্মৃতি সংসদের সভাপতি মাওলানা মামুনুল হক বলেছেন, “শাপলা চত্বরের রক্তের স্রোতেই চব্বিশের চেতনার ধারা শুরু হয়েছে। জুলাই ঘোষণাপত্রে শাপলার কথা আসেনি—এই দায় যেমন ড. ইউনুস সাহেবকে নিতে হবে, তেমনি পুরো অন্তর্বর্তীকালীন সরকারকেও নিতে হবে।” তিনি বলেন, শাপলার চেতনাকে আগামীর বাংলাদেশের মাইলফলক হিসাবে প্রতিষ্ঠা করার জন্যই শাপলা স্মৃতি সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। শাপলার শহীদ পরিবারের অভিভাবকত্ব গ্রহণের জন্য গঠিত হয়েছে শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম। আগামীর বাংলাদেশে জুলাইকে মূল্যায়ন করা মানেই শাপলাকেও মূল্যায়ন করা। আজ ( ৩০ আগষ্ট২৫) শনিবার বিকেল ৪টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হলো “শাপলা কেন্দ্রীক বিভিন্ন কাজে অংশীজনের…
Author: নিউজ ডেস্ক :
ব্যারিস্টার মাওলানা মাইনুদ্দিন মুক্তাদির বিল্লাহ আজ (৩০ আগস্ট, শনিবার) বাংলাদেশ খেলাফত মজলিসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আমীরে মজলিস মাওলানা মামুনুল হকের হাতে সদস্য ফরম পূরণ করে যোগদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজী, সাধারণ সম্পাদক মুর্শিদুল আলম সিদ্দিক, বিশিষ্ট আলেম মাওলানা ওয়াজেদ আলী ও মাওলানা সিফাতুল্লাহ রহমানী। আমীরে মজলিস মাওলানা মামুনুল হক ব্যারিস্টার মাইনুদ্দিনের যোগদানকে স্বাগত জানিয়ে বলেন, আশা করছি ব্যারিস্টার মাইনুদ্দিন মুক্তাদির বিল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবেন। সংগঠনের বিস্তৃতি, সম্প্রসারণ ও ইসলামি রাজনীতির অগ্রযাত্রায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
রাজবাড়ী জেলার কাউন্সিল সম্পন্ন ————————————————— নূরুল হক নূরের উপর হামলার সুষ্ঠু তদন্ত ও যথোপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে ——–জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেব বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের উপর হামলার সুষ্ঠু তদন্ত ও যথোপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জমিয়ত সভাপতি আরো বলেন, এর দায় সরকার ও প্রশাসন কোন ভাবেই এড়াতে পারেনা। জমিয়তের গৌরবময় ইতিহাস টেনে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সর্বস্তরের মানুষকে এই দলের সাথে সম্পৃক্ত করার জোর তৎপরতা পরিচালনা করুন। আজ ৩০ আগষ্ট শনিবার দুপুর ১২ টায় জমিয়তে উলামায়ে ইসলাম…
কুমিল্লা উত্তর জেলা শাখার উদ্যোগে বাছাইকৃত দায়িত্বশীলদের নিয়ে এক তরবিয়তী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান এবং পরিচালনা করেন জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান কাফি। দরসে কোরআন পেশ করেন মাওলানা হাবিবুর রহমান কাফি। বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন, কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক বিশিষ্ট কৃষিবিদ জনাব মাহবুবুর রহমান এবং কুমিল্লা জোন পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন সিদ্দিকী। প্রধান অতিথির আলোচনায় ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। “তিনি বলেন,পারস্পরিক ভ্রাতৃত্ব, সহযোগিতা ও বোঝাপড়া শক্তিশালী হলে দাওয়াতি কাজ আরও সুসংগঠিত ও ফলপ্রসূ হবে”।…
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ দলীয় নেতাকর্মীদের উপর হা-মলার প্রতিবাদে শনিবার (৩০ আগস্ট) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মোকাররম উত্তর গেইটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের পরিচালনায়…
ফ্যাসিবাদ পুনর্বাসনের যে কোন প্রচেষ্টা প্রতিহত করা হবে পিআরের পক্ষে সেপ্টেম্বর মাসব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে তৃণমূলে আন্দোলন ছড়িয়ে দেয়া হবে -ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ আজ ৩০ আগস্ট, শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে বলেছেন, ফ্যাসিবাদ উৎখাতে রক্ত আর জীবনের নজরানা দেয়া হয়েছে। এখন কোনভাবেই ফ্যাসিবাদের পূনর্বাসন করতে দেয়া হবে না। একই সাথে ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারেও দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কেউ যদি দোসরদের ব্যবহার করে ফ্যাসিবাদকে পূনর্বাসিত করতে চায় তাহলে পরিনতি ভালো হবে না। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সাথে যে নির্মমতা করা হয়েছে তার তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছে ইসলামী আন্দোলন…
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা জেলা উত্তরের উদ্যোগে ২৮ও২৯ আগস্ট ২০২৫, রোজ বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিনব্যাপী ১ম ও দ্বিতীয় কর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে শাখা সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এবং শাখার স্কুল কলেজ বিষয়ক সম্পাদক মোঃ জাকারিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় মুহতারাম সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তর যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি নাজমুল ইসলাম শাকিল, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আনওয়ার হুসাইন রিয়াদ ও বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা উত্তর সহ-সভাপতি মুফতি মাহবুবুল হক। এছাড়াও উপস্থিত…
নুরের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি শিক্ষকদের দাবির সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের সংহতি নুরুল হক নূরের ওপর হামলায় সচেতন ছাত্র সমাজ নোয়াখালী’র তীব্র নিন্দা রাজশাহী বিভাগে ২৭ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থী ঘোষণা নুরের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: জমিয়ত সভাপতি ফেব্রুয়ারির ১৫ তারিখের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রেসসচিব জাতীয় পার্টি নিষিদ্ধের দাবির আইনগত দিক পর্যালোচনা করা হবে : অ্যাটর্নি জেনারেল ফোনে নুরুল হকের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, তদন্তের আশ্বাস জরুরি বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ চলছে, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জাতীয় নুরের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ০৫:০৫ বিকাল…
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন এনসিপি নেতা সারজিস আলম। তিনি প্রশ্ন করেছেন, কার নির্দেশে নূর ভাইকে রক্তাক্ত করা হলো? শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দেওয়া এক ফেসবুকে পোস্টে এই প্রশ্ন তোলেন সারজিস। সারজিস লিখেন, ‘ফ্যাসিস্টবিরোধী লড়াইয়ের মাধ্যমে হাসিনা পতন আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নূর ভাইয়ের উপর সেনাবাহিনীর এই বর্বর রক্তাক্ত হামলাকে আমি স্বাভাবিক হামলা হিসেবে দেখি না। আর্মি কখনো উপরের নির্দেশ ছাড়া একটা পা-ও ফেলে না। সেনাবাহিনীর মধ্যকার কার নির্দেশে নূর ভাইকে রক্তাক্ত করা হলো এ জবাব সেনাপ্রধানকে দিতে হবে। সেনাবাহিনীর মধ্যকার কারা একটা পার্টির আহবায়ককে মেরে হলেও জাতীয় পার্টিকে রক্ষার মিশনে নেমেছে সেটাও…
রাজধানীর উত্তরা পার্টি সেন্টারে আজ শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি, আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল। সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম এবং খেলাফত মজলিসের সহ-সাংগঠনিক সম্পাদক জনাব শাহাবুদ্দিন আহমেদ খন্দকার। সেমিনারে সভাপতিত্ব করেন খেলাফত…