Author: নিউজ ডেস্ক :

খেলাফত মজলিস লেষ্টারশায়ার লাখবরা শাখা গঠনের লক্ষ্যে গতকাল সোমবার স্থানীয় লাখবরা আলমানার ইসলামিক সেন্টারে এক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুক্তরাজ্য নর্থ শাখার সভাপতি মুফতি মাওলানা তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুক্তরাজ্য নর্থ শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির, সহ সভাপতি – মাওলানা আনহারুল ইসলাম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মাওলানা আ ফ ম শুয়াইব ও বার্মিংহাম শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা শাহেদ আহমদ।

Read More

– ২৮ আগস্ট, বৃহস্পতিবার, সকাল ১১টা থেকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্র জমিয়ত সভাপতি (ভারপ্রাপ্ত) সুহাইল আহমদ ইয়াহ্ইয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল করীম, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম বানীপুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগীয়) ফাহিম আহমদ। প্রধান বক্তার বক্তব্যে ছাত্রনেতা রিদওয়ান মাযহারী নবনির্বাচিত প্যানেল…

Read More

২৯ আগস্ট, ২০২৫ইং শুক্রবার দেওভোগ মাদরাসা সংলগ্ন মুসাফির টাওয়ারে সকাল ১০টায় ছাত্র জমিয়ত নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে তৃণমূল পর্যায়ে আদর্শবান নেতৃত্ব ও ব্যক্তিত্ব গঠনের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মিরাজ বিন হারুন এবং সঞ্চালনা করেন প্রশিক্ষণ সম্পাদক মকবুল ইসলাম। তৃণমূল পর্যায়ে আদর্শবান নেতৃত্ব ও ব্যক্তিত্ব গঠনের লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউস রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হারুন রশিদ। বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুঈনুল ইসলাম ও সাংগঠনিক…

Read More

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের উপর হামলা ও তাকে রক্তাক্ত করার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এই মূহুর্তে দেশে এ রকম হামলা কোন ভাবেই মেনে নেয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই আমরা। সরকারকে সবার সাথেই নিরপেক্ষ আচরণ করতে হবে। আজ রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা ইউসুফী এ সব কথা বলেন। তিনি উক্ত বিবৃতিতে আরো বলেছেন, ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধেও সরকারকে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশে এই মূহুর্তে কোন প্রকার অরাজক পরিস্থিতি কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ অশান্তি ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই…

Read More

ঢাকা, ২৯ আগস্ট ২০২৫ (শুক্রবার): আজ রাত আনুমানিক ৮ টায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে একপর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন। ঘটনার শুরুতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণ ভাবে স্থান ত্যাগ করার জন্য ও দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়া নিজেদের মধ্যে মতপার্থক্য…

Read More

বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সভাপতি মুফতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন এক যুক্ত বিবৃতিতে বলেন—সাবেক ছাত্রনেতা নুরুল হক নূরের উপর সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয়, ন্যাক্কারজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের জন্য ভয়াবহ হুমকি। তাঁরা বলেন, রাজনৈতিক ভিন্নমতের কারণে প্রতিপক্ষের উপর এভাবে প্রকাশ্যে হামলা চালানো কোনো সভ্য সমাজে বরদাশতযোগ্য নয়। এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের অংশ। নূরুল হক নূরের উপর এ হামলা আসলে দেশের শান্তিপ্রিয় তরুণ প্রজন্মের উপর আঘাত। বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন—এই ধরণের জঘন্য কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। হামলাকারীদের প্রশ্রয় দিচ্ছে কারা—এ ব্যাপারেও সরকারের দায়িত্বশীল মহলের সঠিক তদন্ত…

Read More

দোষীদের অবিলম্বে গ্রেফতার দাবি গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বর্বরোচিত হামলা, জাপা সন্ত্রাসীদের ন্যাক্কারজনক তাণ্ডব এবং আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী কতিপয় ব্যক্তির প্রত্যক্ষ অংশগ্রহণে গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই-আগস্ট বিপ্লবের সাহসী নেতৃত্ব ভিপি নুরুল হক নুর গুরুতর আহত হয়েছেন। এ ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে বলেন, ভিপি নুরের ওপর এ কাপুরুষোচিত হামলা দেশের স্বাধীনতাকামী ও বাংলাদেশপন্থী জনতার কণ্ঠরোধের নোংরা প্রয়াস। বিশেষত আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সংশ্লিষ্টতায় একটি দলের প্রধানের উপর এমন হামলা জাতির জন্য গভীরভাবে উদ্বেগজনক এবং ভয়াবহ অশনি সংকেত…

Read More

স্বাধীনতার ৫৪ বছর পরে এসে আজ আমাদের দেখতে হচ্ছে, কমপক্ষে পৌনে পাঁচ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। প্রতি চারজনের একজন এখন গরিব। আরও অনেক মানুষ এমন আর্থিক অবস্থায় রয়েছেন যে অসুস্থতা বা অন্য কোনো সংকটে তাঁরা গরিব হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন। এর চেয়ে হতাশাজনক বিষয় আর কি হতে পারে? দারিদ্র্যতার এই অভিশাপ থেকে মুক্ত হতে শুধু জিডিপির (মোট দেশজ উৎপাদন) ওপর আলোচনাটা সীমাবদ্ধ না রেখে সমতা, ন্যায়বিচার, বৈষম্যহীনতা ও নাগরিকের কল্যাণ নিয়ে আলোচনা বাড়াতে হবে। আজ ২৬ আগস্ট,২০২৫ মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ উপর্যুক্ত মন্তব্য করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন,…

Read More

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, সংস্কার বিষয়ক কোনো দৃশ্যমান অগ্রগতি, প্রতিশ্রুত জুলাই সনদ প্রণয়ন, এবং স্বৈরাচারিণী শেখ হাসিনা ও তার দোষরদের বিচারের কাঙ্ক্ষিত অগ্রগতি ছাড়াই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা আসলে জনগণের সঙ্গে প্রতারণার কৌশল। এতে মনে হচ্ছে যেন নির্বাচনই একমাত্র জরুরি বিষয়; জনগণের প্রত্যাশা কিংবা আকাঙ্ক্ষা গৌণ। জুলাই-আগস্টের আত্মত্যাগ শুধু একটি নির্বাচনের জন্য ছিল না; বরং সংস্কার, বিচার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভিত্তি প্রতিষ্ঠার জন্যই ছিল। আজ (২৯ আগস্ট ২০২৫) শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার মাধ্যমে সংস্কার, বিচার এবং জুলাই সনদের গুরুত্বকে অগ্রাহ্য করা হয়েছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী। আমরা…

Read More

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়ে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এই মূহুর্তে একটি বড় চ্যালেঞ্জিং বিষয়। নির্বাচনে অংশগ্রহণকারী কোন রাজনৈতিক দল ও প্রার্থী যেন কোনরূপ বৈষম্যমূলক আচরণের শিকার না হয় সে রকম পরিবেশ সৃষ্টি করতে হবে। ২৮ আগস্ট গণমাধ্যমে প্রেরিত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জমিয়ত মহাসচিব এ সব কথা বলেন। তিনি আরো বলেন, গত তিন তিনটি নির্বাচনে দেশের ভোটার জনতা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, সাংবিধানিক এই অধিকার থেকে বঞ্চিত হয়েছেন নতুন ভোটাররাও। স্বাভাবিক কারণে আসন্ন…

Read More