ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত নির্বাচন কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে প্রার্থী মনোনয়ন, যাচাই-বাছাই ও চূড়ান্তকরণ প্রক্রিয়া এবং ভোটের প্রস্তুতির ধাপসমূহ সম্পর্কে জানতে চেয়েছেন আদালত। সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। এর আগে ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। এবার ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী…
Author: নিউজ ডেস্ক :
আফগানিস্তানের ভূমিকম্পে গভীর শোক প্রকাশ বৃহত্তর উত্তরা উলামা পরিষদের আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় বৃহত্তর উত্তরা উলামা পরিষদ গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। সংগঠনের সভাপতি মুফতি কামাল উদ্দিন ও সেক্রেটারি মুফতি নেয়ামতুল্লাহ আমিন এক যুক্ত বিবৃতিতে বলেন— রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পে কুনার, নাঙ্গারহারসহ বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শত শত মানুষ নিহত ও আহত হয়েছে, অনেকেই নিখোঁজ রয়েছে। আমরা নিহতদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং ক্ষতিগ্রস্ত পরিবার-পরিজনের জন্য ধৈর্যের দোয়া করছি। আল্লাহ তাআলা এই বিপদাপদ থেকে আফগান ভাই-বোনদের মুক্তি দান করুন। নেতৃদ্বয় আরও বলেন, হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে।…
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যুক্ত বিবৃতিতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের হতাহতের ঘটনায় গভীর শোক, দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন। নেতৃদ্বয় বলেন, রিখটার স্কেলে ৬.০ মাত্রার ভূমিকম্পে কুনার, নাঙ্গারহারসহ আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল তছনছ হয়ে গেছে। ঘরবাড়ি ধসে অসংখ্য মানুষ হতাহত ও নিখোঁজ হয়েছেন। নিহতদের আত্মার মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং শোকাহত পরিবারগুলোর জন্য ধৈর্যের দোয়া করছি। আল্লাহ্ তাআলা এই বিপর্যস্ত মানুষদের রহমতের ছায়ায় আচ্ছাদিত করুন। তাঁরা আরও বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের দুর্গত এলাকায় হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়েছেন। অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি এসব মানুষ মানবিক সহায়তার জন্য…
আজ ৩০ আগস্ট শনিবার ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার উদ্যোগে এসএসসি উত্তীর্ণ ও এইচএসসি ফলপ্রার্থী ভাইদের নিয়ে দিনব্যাপী শ্রীমঙ্গল শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। দিনব্যাপী শিক্ষা সফরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও মাদরাসা কার্যক্রম সম্পাদক আহসান আহমাদ খান। শাখা সভাপতি মিনহাজুল হক রিফাতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুল কাইয়ুম,মৌলভীবাজার জেলা সভাপতি রাফি উদ্দিন মাবরুর,সেক্রেটারি আবিদ হাসান,ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সাবেক সভাপতি খালেদ আহমদ,সেক্রেটারি সিদ্দিকুর রহমান সুফিয়ান সহ দায়িত্বশীলবৃন্দ। দিন ব্যাপী শিক্ষা সফরে শ্রীমঙ্গলের বিভিন্ন…
জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ঢাকা, ৩১ আগস্ট ২০২৫ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে নেতৃত্ব দেন দলটির নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং সাবেক সংসদ সদস্য ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ।
আজ রোববার (৩১ আগস্ট) রাজধানীর পল্টনস্থ জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আগামী ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার লক্ষ্যে বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে এবং সদস্য সচিব ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, সহ-প্রচার সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ কাসেমী,অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম…
জাতীয়তাবাদী আদর্শের সাথে জনগণকে একত্রিত করার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। আজকের দিনটি বাংলাদেশী মানুষদের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। দলটি বাংলাদেশী ভূখন্ডের সম্পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রুপ দেওয়ার নীতিতে অঙ্গীকারবদ্ধ। স্বাধীনতার অব্যবহিত পরেই ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য একদলীয় বাকশালী ব্যবস্থা কায়েম করে গণতন্ত্রকে হত্যা করা হয়। স্বাধীনতাত্তোর আওয়ামী দুঃশাসনে বিশৃঙ্খলা, সহিংসতা ও রাজনৈতিক হত্যাকান্ড সাধারণ বিষয় হয়ে উঠে। যার অনিবার্য পরিণতি হয় ভয়াবহ দুর্ভিক্ষ, আর এই দুর্ভিক্ষে ১০ লক্ষ মানুষ মারা যায়। তৎকালীন আওয়ামী শাসকগোষ্ঠী বাকশাল কায়েম করে স্বৈরশাসনকে প্রাতিষ্ঠানিকীকরণের মাধ্যমে বিচার…
আজ ৩১ আগস্ট বাংলাদেশ খেলাফত মজলিস রাজশাহী জেলা শাখার উদ্যোগে একটি বিশেষ প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা আবুল বাশার এবং সুষ্ঠু পরিচালনা করেন প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহুরুল ইসলাম। প্রশিক্ষণ মজলিসটি পুঠিয়া নুরানি ক্যাডেট একাডেমির হল রুমে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম ও কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। এছাড়াও হেদায়াতি বক্তব্য প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিস নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম। এসময় জেলা শাখার অন্যান্য দায়িত্বশীল গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে ইহতেসাব, প্রশ্নোত্তর পর্ব, লিখিত…
আজ ৩১ আগষ্ট রোজ রবিবার রাজধানীর মোহাম্মদপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি সাখাওয়াত হুসাইন হাসিবের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ দিদারুল ইসলাম, কেন্দ্রীয় স্কুল কলেজ বিষয়ক সম্পাদক আহমদ মুরসালিন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য জিয়াউর রহমান তানজিম। এ ছাড়াও উপস্থিত ছিলেন। মহানগর ও থানা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ
অনতিবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত প্রশাসনের ভিতরে এবং বাহিরে থাকা আওয়ামী দোসর প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে- Syeed Abdullah Muhammad Taher গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক খোঁজ খবর নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেডিকেল হাসপাতালে যান। এসময় নেতৃবৃন্দ চিকিৎসকদের নিকট থেকে ভিপি নুরের শারীরিক খোঁজ-খবর নিয়ে তার সুস্থতা কামনায় দোয়া করেন। পরে হাসপাতাল থেকে বের হওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে থাকা…