ডাকসু নির্বাচন নিয়ে বনি আমিনের ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রশিবির প্যানেল জয়ী হলে অস্ট্রেলিয়ায় পড়াশোনার পূর্ণ স্পন্সরের প্রতিশ্রুতি কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন ঘোষণা দিয়েছেন, আসন্ন ডাকসু নির্বাচনে যদি ছাত্রশিবির প্যানেল থেকে অন্তত ৮০ ভাগ আসনে জয়ী হয়, তবে আগামী ৫ বছরের জন্য প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন ছাত্র ও একজন ছাত্রীকে শতভাগ স্পন্সর করে অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ করে দেবেন। বুধবার (৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন। মঙ্গোলিয়ার চেঙ্গিস খানের মূর্তির সামনে দাঁড়িয়ে তিনি এ ওয়াদা করেন। বনি আমিন বলেন, > “ডাকসু নির্বাচনে ছাত্রশিবির অন্তত ৮০ ভাগ আসন পেলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি— আগামী ৫…
Author: নিউজ ডেস্ক :
ময়মনসিংহ -২ (ফুলপুর -তারাকান্দা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ এর সহ-সভাপতি মুফতী মুহাম্মদুল্লাহ নির্বাচনের প্রচার শুরু করেছেন। বুধবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসায় যোহরের নামাজ শেষে আল্লামা গিয়াছ উদ্দিন (রঃ) কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এসময় ময়মনসিংহ -৪ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী মুশতাক আহমেদ ফারুকী বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর শাখার সভাপতি মুফতি আজিম উদ্দিন শাহ জামালী, সহ- সভাপতি মাওলানা আবুল কাশেম, মাওলানা বেলায়েত, মাওলানা আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক…
দিনাজপুর, ৩ সেপ্টেম্বর (বুধবার) — বাংলাদেশ খেলাফত মজলিসের মাসব্যাপী দাওয়াতি সপ্তাহ উপলক্ষে দিনাজপুর সদর উপজেলার ১ নং চেহেলগাজী ইউনিয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রাসেল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা জুবায়ের সাঈদ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর সভাপতি মাওলানা হাফেজ আমিরুল ইসলাম ও পৌর সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে মাওলানা মাসুদুর রহমানকে সভাপতি এবং হাফেজ মাওলানা আব্দুর রাকিবকে সেক্রেটারি করে ৩১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী চেহেলগাজী ইউনিয়ন কমিটি গঠন করা হয়। এ সময় মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা রমজান আলী, হাফেজ…
ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৫: বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনি ও সেক্রেটারি মাওলানা রাকীব হোসাইনের আহবানে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনীত প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি রাজধানীর পল্টনের খানা বাসমতি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে কীভাবে কার্যকরভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং একটি রোডম্যাপ প্রণয়ন করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— ঢাকা-৮ আসনের প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল আহমাদ, ঢাকা-১০ আসনের প্রার্থী মাওলানা ইলিয়াস হামিদী, ঢাকা-৩ আসনের প্রার্থী জনাব হুমায়ূন আহমেদ মৃধা, ঢাকা-৫ আসনের প্রার্থী মাওলানা এহসান আহমদ খান।…
আজ ৩ রা সেপ্টেম্বর বুধবার, বগুড়া সেন্ট্রাল মসজিদ মিলনায়তনে জেলা শাখার অধীনে সকল শাখা দায়িত্বশীলদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। মাওলানা এহসানুল হকের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাওলানা ফজলুর রহমান- কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক। সম্মেলনে বক্তব্য রাখেন জেলা নির্বাহী সভাপতি মুফতি মামুন রহমানী, জেলা সেক্রেটারি ইউসুফ হাবিবের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহ-সভাপতি মওলানা আব্দুল মাজেদ আনসারী, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন, সহ সেক্রেটারি মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা আব্দুল বাকী প্রমুখ। সম্মেলনে সকল উপজেলা সভাপতি বৃন্দ নিজ নিজ উপজেলার কার্যবিবরণী পেশ করেন এবং আগামী দিনের সাংগঠনিক পরিকল্পনা উপস্থাপন করেন। প্রধান অতিথি তার…
৩ সেপ্টেম্বর, বুধবার ২০২৫,ঢাকা জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। এই লক্ষ্যে ইতিমধ্যে ৩০০ সংসদীয় আসনেই যোগ্য প্রার্থী অন্বেষণের কাজ শুরু হয়েছে। জাতীয় পার্টির ত্যাগী নেতাকর্মীদের পাশাপাশি সমাজে যারা সর্বজন সমাদৃত ও গ্রহণযোগ্য বিভিন্ন পেশাজীবী রয়েছেন তাদেরকেও জাতীয় পার্টির পতাকাতলে নিয়ে আসার জন্য কাজ করা হচ্ছে। এছাড়া যারা বিগত সময়ে নানা মান অভিমান করে দল ছেড়ে অন্যত্র চলে গেছে বা পার্টিতে নিষ্ক্রিয় হয়ে আছেন তাদেরকেও এক ছাতার নিচে এনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে বৃহত্তর ঐক্য গড়ার কর্মকাণ্ড সমান তালে চলছে। এই ঐক্যপ্রক্রিয়া মধ্য দিয়ে…
গতকাল ০২ সেপ্টেম্বর ২০২৫ ইং,মঙ্গলবার বাদ আসর, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে গাজায় মুসলিম নিধন ও অবৈধ দখলদারিত্বে প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় পাড় হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত (ঢাকা -৮) আসনের আসন্ন নির্বাচনে সংসদ সদস্য পার্থী মাওলানা ফয়সাল আহমদ বলেন বিশ্ব মুসলিম রাষ্ট্র গুলোকে গাজাবাসীদের জন্য এক হয়ে কাজ করার ও জোরালো প্রতিবাদ করার আহবান জানান। তিনি আরো বলেন বিশ্ব মিডিয়া মুসলমানদের সাথে সংবাদ প্রচারে দ্বিচারিতা আচরন…
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে গিয়ে এনসিপি নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় এনসিপির মুখ্য সংগঠক জনাব সারজিস আলমের নেতৃত্বে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, কেন্দ্রীয় সংগঠক মোস্তাক আহমেদ শিশির এবং কেন্দ্রীয় সদস্য তৌহিদ হোসেন। বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের অধীন মোহাম্মদপুর থানা পূর্বের উদ্যোগে ৩১ই আগষ্ট রোজ রবিবার জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ দিদারুল ইসলাম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আদনান রাফি । এ ছাড়াও উপস্থিত ছিলেন থানা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান ফরাজী হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি আছেন। আজ তাকে দেখতে হাসপাতালে ছুটে যান খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান ফরাজী (পীর সাহেব সূর্যপুর) ও কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ। মহাসচিব মাওলানা মতিউর রহমান ফরাজীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তাকে সান্ত্বনা দিয়ে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন। আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন দ্রুত তাকে সুস্থতা দান করেন।