সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমোদন বাতিল করুন —বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমোদনকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, জাতীয় স্বার্থ ও ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে সরাসরি আঘাত হিসেবে আখ্যায়িত করে বাংলাদেশ খেলাফত মজলিস এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানিয়েছে। আজ সোমবার (৩০ জুন) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, জাতিসংঘের এ পদক্ষেপ এবং সরকারের পক্ষ থেকে এর অনুমোদন দেশের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বকীয়তা ও ধর্মীয় পরিচয়ের জন্য গভীর উদ্বেগ ও শঙ্কার বিষয়। এধরনের তথাকথিত ‘মানবাধিকার কার্যালয়’ দেশের ধর্মীয়, সাংস্কৃতিক ও…
Author: নিউজ ডেস্ক :
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত: ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান।। বর্তমান নির্বাচনী ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটে না।। ঢাকা | ২৯ জুন ২০২৫। রবিবার বাংলাদেশ খেলাফত মজলিস আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬–এ অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামী মূল্যবোধ ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দলীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতিও রয়েছে। শনিবার (২৯ জুন) বেলা ১২:৩০ টায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (IDEB) মিলনায়তনে আয়োজিত এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিংয়ে দলের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এ- ঘোষণা দেন। প্রেস ব্রিফিংটি সঞ্চালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।…
ইরানি হামলায় ইসরায়েলের সরাসরি ক্ষতি ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে: উঠতে পারে ৫ বিলিয়নে — ইসরায়েলি মিডিয়ার হিসাব ২৫ জুন প্রকাশিত রিপোর্টের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধ ইসরায়েলের জন্য ভয়াবহ আর্থিক ও মানবিক ক্ষতি ডেকে এনেছে। সরাসরি ক্ষতির পরিমাণ ইতোমধ্যে ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এবং তা ৫ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে বড় ক্ষতির কেন্দ্রবিন্দু: ওয়েইজম্যান ইনস্টিটিউট: ক্ষতি প্রায় ৫০০ মিলিয়ন ডলার। গবেষণাগার ও সংরক্ষিত ডেটা ধ্বংস হয়ে গেছে, কোনো ব্যাকআপও ছিল না। বাজান রিফাইনারি, হাইফা: রিফাইনারিটি ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, যার পুনর্গঠন ব্যয় অনেক হবে বলে মনে করা হচ্ছে। মানবিক ক্ষয়ক্ষতি: নিহত:…
খিলক্ষেত থানায় খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দৃঢ় অবস্থানের ঘোষণা গতকাল বাংলাদেশ খেলাফত মজলিস খিলক্ষেত থানা শাখার উদ্যোগে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। থানা সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম রাহমানীর পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম মিয়াজী। বিষয়ভিত্তিক আলোচনা করেন মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন এবং খিলক্ষেত থানার সহ-সভাপতি মাওলানা আবু মুসা ও বিশিষ্ট আলেম মাওলানা শামসুল আবরার তামিমী। প্রশিক্ষণ সভার সমাপনী পর্বে মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক বলেন, সম্প্রতি খিলক্ষেত এলাকায় রেলওয়ের…
বাংলাদেশ খেলাফত মজলিস জেদ্দা শাখার সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান (রহ.)-এর ইন্তেকালে শোক প্রকাশ। বাংলাদেশ খেলাফত মজলিস জেদ্দা শাখার সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান (রহ.) হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার সকালে জেদ্দায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ মাগরিব তাঁর জানাযা শেষে জেদ্দার হামদানিয়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়। প্রবাসে অবস্থান করেও তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যক্রমে যে নিষ্ঠা, ত্যাগ ও অবদান রেখে গেছেন, তা সংগঠনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মরহুমের ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও ইসলামী আন্দোলনের সহযোদ্ধাদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। এক শোকবার্তায়…
ফাঁস হলো ট্রাম্প-নেতানিয়াহুর গোপন গাজা পরিকল্পনা: দুই সপ্তাহে যুদ্ধ শেষের লক্ষ্যে আরব জোটকে সামনে আনার ছক! 📍 ইসরাইল হায়োম পত্রিকার একটি বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্প্রতি ইরানের ওপর মার্কিন হামলার পরপরই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে একটি গোপন সমঝোতা হয়, যার মূল লক্ষ্য—গাজা যুদ্ধকে দুই সপ্তাহের মধ্যেই নিষ্পত্তি করা। 🛑 পরিকল্পনার মূল পয়েন্টগুলো: 🔹 গাজার শাসনভার যাবে একটি আরব জোটের হাতে, যার নেতৃত্বে থাকবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মিসর ও আরও দুটি আরব রাষ্ট্র। 🔹 হামাসকে গাজা থেকে মুছে ফেলতে হবে—নেতাদের নির্বাসিত করা হবে এবং সব জিম্মিকে মুক্ত করা হবে। 🔹 চুক্তির বড়…
প্যালেস্টাইন অথরিটিকে ৩০ মিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে সৌদি আরব। এই আর্থিক সহায়তা মূলত দেশটির তীব্র আর্থিক সংকট মোকাবিলায় ব্যবহৃত হবে। বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ জুন) জর্ডানের আম্মানে সৌদি দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ ডি অ্যাফেয়ার্স মোহাম্মদ মুনিস এই তহবিল প্যালেস্টাইনের অর্থমন্ত্রী ওমর আল-বিতারের হাতে তুলে দেন। আল-বিতার প্যালেস্টিনিয়দের স্বাধীনতা ও রাষ্ট্রীয় অধিকারের জন্য সৌদি আরবের চলমান আর্থিক ও রাজনৈতিক সমর্থনের প্রশংসা করেন। তিনি কিং সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বকে ধন্যবাদ জানান এবং প্যালেস্টিনের প্রতি রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তার জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি…
তারিখ: ১ মুহাররম ১৪৪৭ হি. | ২৬ জুন ২০২৫ খ্রি. হিজরী নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাফত ছাত্র মজলিসের স্বাগত মিছিল অনুষ্ঠিত হিজরী ১৪৪৭ সালের শুভাগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়। আলী হাসান তন্ময়ের সঞ্চালনায় মিছিলে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল মুহাম্মাদ শাহরিয়ার হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাহমুদুল হাসান সাগর। বিশেষ অতিথি হিসেবে…
সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্টদের প্রধান উপদেষ্টার অভিনন্দন, আগামী বছরের জন্য প্রস্তুতির নির্দেশনা ঢাকা, ২৬ জুন ২০২৫: চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তার প্রস্তুতি এখন থেকেই শুরু করতে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আগামী বছরের হজের জন্য ইতোমধ্যে রোডম্যাপ প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, “এ বছর ছোটখাটো যেসব ত্রুটি ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করে…
কাবুল, আফগানিস্তান | জুন ২০২৫ — ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের শাসনামলে দেশটির ইসলামী ব্যাংকিং খাতে এক বিপুল রূপান্তর পরিলক্ষিত হচ্ছে। তালেবান সরকারের অধীনে সুদমুক্ত অর্থনৈতিক কার্যক্রমের প্রতি দৃঢ় অঙ্গীকার এবং শরিয়াহ ভিত্তিক আর্থিক কাঠামো বাস্তবায়নের ফলে আফগানিস্তানের ব্যাংকিং খাতে এক নতুন যুগের সূচনা হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর দেশজুড়ে সুদভিত্তিক লেনদেনের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। একইসঙ্গে ইসলামি ব্যাংকিং ব্যবস্থাকে উৎসাহিত করা হয়, যার ফলস্বরূপ অধিকাংশ বাণিজ্যিক ব্যাংক শরিয়াহ-সম্মত কাঠামোর দিকে রূপান্তর শুরু করে। বর্তমানে দেশটির ব্যাংকগুলো মুদারাবা, মুশারাকা, ইজারা ও মুরাবাহা ভিত্তিক লেনদেনকে প্রাধান্য দিচ্ছে। শরিয়াহ পরিপালনে বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগ এবং…