Author: নিউজ ডেস্ক :

উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্ল্যাটফরম ‘ইত্তেহাদুল উলামা উত্তরখান’-এর নির্বাচন অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। চারটি গুরুত্বপূর্ণ পদে তিন বছরের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বর্ষিয়ান আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুর রহিম। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মুফতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মুফতি মাহমুদুল্লাহ আড়াইহাজারী এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তাওহীদুল ইসলাম। ৯৮ শতাংশ ভোটারের উপস্থিতিতে অনুষ্ঠিত এ নির্বাচন ছিল উত্তরখানের ওলামায়ে কেরামের এক প্রাণবন্ত মিলনমেলা। নির্বাচনী প্রক্রিয়াজুড়ে উলামাদের ভালোবাসা, আন্তরিকতা, ত্যাগ ও কোরবানির চিত্র সকলকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। উলামায়ে কেরামের অভিভাবকতায় প্রতিষ্ঠিত ‘ইত্তেহাদুল উলামা উত্তরখান’ আজ উত্তরখানের ধর্মীয় ও সামাজিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফরমে…

Read More

মুফতি নেয়ামতুল্লাহ আমিন: আজ যারা ছাত্র অবস্থায় ইসলামী রাজনীতিকে হারাম বলে ফতোয়া দেন, আর লেখাপড়া শেষ করে রাজনীতিতে আসতে বলেন—তাদের প্রতি প্রশ্ন হলো: আপনি তো এখন ছাত্র নন, তাহলে আপনি কেন ইসলামী রাজনীতির মাধ্যমে দিন বিজয়ের সংগ্রামে যুক্ত হচ্ছেন না? রাজনীতি কোনো বিলাসিতা নয়, বরং তা হলো ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায় প্রতিরোধের সংগ্রাম। কোরআন ও হাদীস অনুযায়ী আল্লাহর শরীয়াহ কায়েম করা এবং তাগুতের বিরোধিতা করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। আর সেই দায়িত্ব পালনের জন্য ছাত্রজীবনেই প্রস্তুতি ও প্রশিক্ষণ নিতে হয়। ছাত্রজীবন কেন রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ? ডাক্তার হতে হলে ছাত্রজীবনে মেডিকেল পড়তে হয়। ইঞ্জিনিয়ার হতে হলে ছাত্রজীবনে ইঞ্জিনিয়ারিং পড়তে হয়। নেতা হতে…

Read More

মুফতি নেয়ামতুল্লাহ আমিন : শায়খুল হাদীস আল্লামা মা’মু’নু’ল হক আ’ফ’গা’নি’স্তা’নে গেছেন—এই সংবাদ শুনেই বিবিসি বাংলার যেন ঘুম হারাম হয়ে গেল! তাদের ওয়েবসাইটে ঢুকে চোখ কপালে উঠল—পুরোটা ভর্তি আলেমদের নিয়ে পক্ষপাতমূলক খবরে। কোথায় মাজারে হামলা হলো, কোথায় হুজুররা সফর করলেন, কোথায় আলেমরা মিছিল করলেন—এসব নিয়েই সাজানো সংবাদ! যেন বাংলাদেশের মানুষের আসল সমস্যা নেই—কেবল আলেমদের গতিবিধিই তাদের একমাত্র খবর। আমরা প্রশ্ন রাখি—এটাই কি আন্তর্জাতিক গণমাধ্যমের কাজ? সত্য গোপন করে আলেম সমাজকে একচোখা দৃষ্টিতে তুলে ধরা? দেশের জনগণের দুঃখ-কষ্ট, দ্রব্যমূল্যের আগুন, বেকারত্ব, দুর্নীতি, স্বাস্থ্য ও শিক্ষার সংকট—এসব তো তাদের চোখে পড়ে না! কিন্তু কোনো আলেম সফরে গেলেই বা মিছিলে অংশ নিলেই তারা খোঁজে…

Read More

পাকিস্তান ও সৌদি আরব সম্প্রতি একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে দুই দেশ ঘোষণা করেছে—যে কোনো এক দেশের ওপর আগ্রাসন হলে তা অপর দেশের ওপরও আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ, একে অপরের নিরাপত্তা রক্ষায় উভয় দেশ অঙ্গীকারবদ্ধ হলো। বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতায় এ ধরনের চুক্তি নিছক আনুষ্ঠানিকতা নয়; বরং টিকে থাকার অপরিহার্য কৌশল। মধ্যপ্রাচ্যে সৌদি-পাকিস্তান জোট নতুন শক্তির ভারসাম্য তৈরি করবে। এর প্রতিফলন দক্ষিণ এশিয়ার কৌশলগত নিরাপত্তায়ও পড়তে পারে। এ অবস্থায় বাংলাদেশকেও নীরব দর্শকের ভূমিকায় সীমাবদ্ধ থাকলে চলবে না। বরং অতিদ্রুত চীন ও পাকিস্তানের সঙ্গে কার্যকর নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করা এখন সময়ের দাবি। অন্যথায় আঞ্চলিক শক্তির ভারসাম্যে বাংলাদেশ…

Read More

বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত পাঁচ দফা দাবিতে আজ বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলোত্তর সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজী এবং সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি। এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা আবু সাঈদ নোমান,…

Read More

মাদ্রিদ, ১৮ সেপ্টেম্বর: স্পেন ইসরায়েলের সঙ্গে করা আরেকটি বড় অস্ত্রচুক্তি বাতিল করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমস এর PULS রকেট সিস্টেম কেনার জন্য করা ৭০০ মিলিয়ন ইউরোর চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে দেশটি। এর আগে চলতি মাসের শুরুতে স্পেন ২৭০ মিলিয়ন ইউরোর রাফায়েল স্পাইক মিসাইল চুক্তি বাতিল করেছিল। ফলে সেপ্টেম্বর মাসেই ইসরায়েলের সঙ্গে দ্বিতীয় বড় প্রতিরক্ষা চুক্তি বাতিল করল মাদ্রিদ। ২০২৩ সালের অক্টোবরে স্বাক্ষরিত PULS চুক্তির আওতায় ১২টি রকেট লঞ্চার, রাডার, ড্রোন, সহায়ক যানবাহন এবং স্থানীয় পর্যায়ে উৎপাদনের পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল। বিশ্লেষকদের মতে, ইউরোপে ইসরায়েলের অস্ত্র বাজারে এটি একটি বড় ধাক্কা হতে পারে। সূত্র: হা’আরেতজ

Read More

রিয়াদ, ১৮ সেপ্টেম্বর: সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি যুগান্তকারী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় ভবিষ্যতে সৌদি আরব বা পাকিস্তান—যে কোনো একটি দেশ আক্রান্ত হলে উভয় দেশ সেটিকে নিজেদের ওপর আগ্রাসন হিসেবে বিবেচনা করবে। চুক্তি অনুযায়ী, হামলার জবাবে দুই দেশ যৌথভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে। বিশ্লেষকদের মতে, এ চুক্তি শুধু দুই দেশের নিরাপত্তা সম্পর্ককে আরও শক্তিশালী করবে না, বরং আঞ্চলিক ভূ-রাজনীতিতেও তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে।

Read More

ইমারাতে ইসলামিয়ার রাষ্ট্রীয় আমন্ত্রণে মাওলানা মামুনুল হকসহ বাংলাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেছেন। গতকাল (১৭সেপ্টেম্বর) বুধবার সকালে তারা রাজধানী কাবুলে পৌঁছান। সফরকালে প্রতিনিধি দল ইমারাতে ইসলামিয়া(তালেবান)সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ উলামায়ে কেরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন। সফরকালে দুই দেশের আলেমদের মধ্যকার সম্পর্কান্নয়নসহ কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলোকে প্রতিনিধি দল আলোচনায় অগ্রাধিকার দেবেন। এ ছাড়া সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকা দেখতে যাবেন। প্রতিনিধি দলে রয়েছেন হেফাজতে ইসলাম…

Read More

ভোলা, ১৭ সেপ্টেম্বর : বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে যৌথ দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ভোলা উত্তর শাখার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান এবং সঞ্চালনা করেন যুব মজলিস উত্তর শাখার সভাপতি মুফতি সাখাওয়াত আমিন। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি ওজায়ের আমিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। সভায় আগামী ২৬ সেপ্টেম্বর কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে ভোলার প্রতিটি উপজেলায় বিক্ষোভ মিছিল, আগামী মাসে প্রশিক্ষণ মজলিসের আয়োজন এবং সম্ভাব্য আগামী নভেম্বরে ভোলায় আমীরে মজলিসের আগমন উপলক্ষে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন— ভোলা উত্তর শাখার সাধারণ…

Read More

চাঁদপুর, মঙ্গলবার ২০১৩ সালের শাপলা চত্বরে শাহাদাতবরণকারী শহীদ মোঃ হাবীবুল্লাহ খাঁন রহ. এর কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিয়েছে শাপলা স্মৃতি সংসদের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার বিকালে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার সেকদি, খাসের বাড়ি কবর জিয়ারতে অংশ নেন সংগঠনের নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী। তাঁর সঙ্গে ছিলেন সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, মুহাম্মাদ কামাল উদ্দীন, মাহদী হাসান শিকদার এবং স্থানীয় প্রতিনিধি মাওলানা ইলিয়াস আহমাদ। কবর জিয়ারতের পর প্রতিনিধি দল শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সান্ত্বনা ও খোঁজখবর নেন। এ সময় শহীদের পিতা বাবুল খাঁন উপস্থিত ছিলেন। একমাত্র সন্তান হারিয়ে আজও তিনি ও তাঁর স্ত্রী অশ্রুসিক্ত হৃদয়ে দিন কাটাচ্ছেন। তাঁদের অশ্রুভেজা…

Read More