Author: নিউজ ডেস্ক :

চট্টগ্রামের হাটহাজারীতে মসজিদ ও মাদ্রাসাকে অবমাননা এবং সন্ত্রাসী হামলা চালিয়ে শতাধিক ছাত্রকে মারাত্মকভাবে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ৭ সেপ্টেম্বর এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, ৬ সেপ্টেম্বর (শনিবার) রাত ৮টার দিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশনে জুলুসের র‌্যালি হাটহাজারী মাদরাসার সামনে দিয়ে যাওয়ার পথে আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক মসজিদ ও মাদরাসার দিকে আঙুল তুলে ‘অশোভন অঙ্গভঙ্গি’ করে এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এই আপত্তিকর ঘটনায় মাদ্রাসার ছাত্ররা সংক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানালে সন্ত্রাসীরা তাদের…

Read More

আজ (৭ সেপ্টেম্বর) বাদ এশা বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত দক্ষিণখান থানা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন থানা সভাপতি গাজী মাসুদুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মুজাম্মিল হক। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদুল আলম সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন, মিরপুর মডেল থানার সহ-সাধারণ সম্পাদক এইচ এম খোকন, যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হুজাইফা এবং ছাত্র মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আব্দুল আহাদ। এছাড়াও দক্ষিণখান থানা শাখার নির্বাহী সদস্য ও দায়িত্বশীলগণ বৈঠকে অংশগ্রহণ…

Read More

ঢাকা, শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫): আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার নিরপরাধ ছাত্রদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন বাংলাদেশ। এক যৌথ বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান মুফতি নেয়ামতুল্লাহ আমিন ও মহাসচিব মাওলানা গাজী মাসুদুর রহমান বলেন, সুন্নিদের নেতা মাওলানা আলাউদ্দিন জিহাদির প্রকাশিত ফেসবুক পোস্টই প্রমাণ করছে এ ঘটনার প্রকৃত উস্কানিদাতা কারা। তাই অবিলম্বে হামলাকারী ও উস্কানিদাতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, ইতোমধ্যেই দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে আলাউদ্দিন জিহাদির গ্রেফতারের দাবি তুলেছেন। যদি দোষীদের আইনের আওতায় আনা না হয়, তবে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ভবিষ্যতেও চলতেই থাকবে।…

Read More

আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার নিরপরাধ ছাত্রদের উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তর-এর উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন। তিনি বলেন, “নিরীহ ছাত্রদের উপর হামলা কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উপর আঘাত নয়, বরং এটি দেশের ধর্মপ্রাণ জনগণের বিশ্বাস ও মূল্যবোধের উপর আঘাত।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আহাদ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ড শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও…

Read More

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাভারের হেমায়েতপুরস্থ মারকাজুত তারবিয়াহ আলমনগরে আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় “হেফাজতের চার রাহবার; নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম” শীর্ষক জাতীয় কনফারেন্স সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শাইখুল হাদিস পরিষদের সভাপতি হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, এবং পরিচালনা করেন সাভার জোনের সদস্যসচিব মুফতী মাহফুজ হায়দার কাসেমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মাহফুজুল হক দা. বা.। পরামর্শ সভায় আগামী ২০ সেপ্টেম্বরের জাতীয় কনফারেন্স সফলভাবে বাস্তবায়নের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়। বক্তারা চার রাহবারের নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর…

Read More

আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে, হাটহাজারী মাদ্রাসার নিরীহ ছাত্রদের উপর সুন্নী নামধারী আওয়ামী ফ্যাসিস্টরা নৃশংসভাবে হামলা চালিয়েছে। এ বর্বরোচিত ঘটনায় আমরা বিস্মিত, মর্মাহত এবং ক্ষুব্ধ। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মতপ্রকাশের অধিকারকে পদদলিত করেছে। আমরা মনে করি, নিরীহ ছাত্রদের ওপর এ হামলা পরিকল্পিতভাবে তৌহিদী জনতাকে ভীত-সন্ত্রস্ত করার একটি ঘৃণিত চেষ্টা। বৃহত্তর উত্তরা উলামা পরিষদ এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে। বিবৃতিদাতা: মুফতি কামালুদ্দিন, সভাপতি, বৃহত্তর উত্তরা উলামা পরিষদ মুফতি নেয়ামতুল্লাহ আমিন, সেক্রেটারি, বৃহত্তর উত্তরা উলামা পরিষদ

Read More

“রাজবাড়ীতে মাজার ভাঙচুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর দায়িত্বহীনতা ফুটে উঠেছে” – এনসিপি। রাজবাড়ীতে নিজেকে ‘ইমাম মাহদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র মাজারে হামলা এবং লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি – এনসিপি। গণমাধ্যম মারফত জানা যায়, আজ রাজবাড়ীর গোয়ালন্দে ‘ঈমান-আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে আয়োজিত সমাবেশ থেকে কিছু লোক মাজারের দিকে অগ্রসর হন এবং সেখানে পরবর্তীতে তারা মাজার ভাঙচুর ও লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘৃণ্য ঘটনা ঘটান। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী’র স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় আলেম-সমাজের সমন্বয়ে উক্ত ‘ঈমান-আকিদা রক্ষা কমিটি’ গঠিত…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ (৫ সেপ্টেম্বর’২৫) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূরকে দেখতে যান। তিনি নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। উল্লেখ্য, গত ২৯ আগস্ট (শুক্রবার) রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের হামলায় জনাব নূর গুরুতরভাবে আহত হন। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস জনাব নূরুল হক নূরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা আশা করি তিনি দ্রুত তা বাস্তবায়ন করবেন।” তিনি আরও…

Read More

ফটিকছড়ি ভূজপুর শাখাকে দ্বীন বিজয়ের ঘাঁটি হিসেবে কবুল করার দোয়া করে আজ শুক্রবার (০৫ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভূজপুর থানা শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে এক দিনব্যাপী তালিমী মজলিস অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক যুবনেতা মোল্লা খালিদ সাইফুল্লাহ সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস চট্টগ্রাম মহানগরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনাস বিন আব্বাস সাহেব। প্রোগ্রামের সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি ও ফটিকছড়ি উপজেলার তত্ত্বাবধায়ক নাঈম উদ্দিন নবজাগরণ সাহেব। দিনব্যাপী মজলিসে কর্মীদের নির্দিষ্ট বিষয়ে পরীক্ষা নেওয়া হয় এবং শেষে ফলাফল ঘোষণা করা হয়।…

Read More

জমিয়তের কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ও বিশিষ্ট সমাজসেবী, কারা নির্যাতিত মজলুম আলেম মাওলানা মুস্তাক আহমদ গাজিনগরীরকে গত মঙ্গলবার দিবাগত রাতে দুষ্কৃতিকারীরা নির্মমভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয় এই দুষ্কৃতিকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর নেতৃবৃন্দ। শুক্রবার(সেপ্টেম্বর) বাদ আসর সিলেট মহানগর জমিয়ত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ এই দাবি জানান। নেতৃবৃন্দ আরো বলেন, একজন সহজ সরল সাধারণ জীবন যাপনকারী একজন আলেমকে নির্মমভাবে হত্যা করা হলো আজ তিনদিন হয়ে গেল প্রশাসনের দ্বারস্থ হয়েও পরিবার দল কোন সহযোগিতা পায়নি এটা দুঃখজনক নেতৃবৃন্দ হুঁশিয়ার উচ্চারণ করে বলেন অবিলম্বে দুষ্কৃতিকারীদের…

Read More