Author: নিউজ ডেস্ক :

দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের রাজনীতিবিদ মোশে ফেইগলিন গাজ্জার পুরো জনগোষ্ঠীকে শত্রু হিসেবে বিবেচনা করার কথা বলেছেন। এমনকি গাজ্জায় জন্ম নেওয়া শিশুরাও ভবিষ্যতে ইসরাইলের জন্য হুমকি হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার (৫ অক্টোবর) প্রকাশিত দ্য জেরুজালেম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেইগলিন বলেন, “শত্রু হলো গাজ্জা, হামাস নয়।” তিনি বলেন, গাজ্জার শিশুদের বড় হয়ে ওঠার মধ্য দিয়ে ইসরাইলের জন্য হুমকি তৈরি হবে। তার ভাষ্য, গাজ্জায় জন্ম নেওয়া একটি শিশুও ভবিষ্যতে ইসরাইলি শিশুর জন্য একই ধরনের হুমকি হয়ে উঠবে। গাজার বাসিন্দাদের মানসিকতা পরিবর্তন বা তাদের অন্যভাবে শিক্ষিত করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। ফেইগলিন গাজ্জা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার…

Read More

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তান ‘আন্তর্জাতিক আদালত’ নামে কোনো আদালতকে স্বীকৃতি দেয় না এবং এর কোনো অবস্থানকেও গুরুত্ব দেয় না। আফগান সরকারের নেতাদের গ্রেপ্তারের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। মাওলানা মুজাহিদ লিখেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত নামে কথিত আদালত আফগানিস্তানের নেতাদের গ্রেপ্তারের যে কথা বলেছে, আমরা সেই অবস্থানের নিন্দা জানাই। আফগানিস্তান ‘আন্তর্জাতিক আদালত’ নামে কোনো আদালতকে স্বীকৃতি দেয় না এবং এর কোনো অবস্থানকেও কোনো গুরুত্ব দেয় না। তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নেতারা এমন কোনো কাজ করেননি, যার কারণে কোনো আদালতের পক্ষ থেকে তাদের গ্রেপ্তার বা শাস্তির উপযুক্ত বলে বিবেচনা…

Read More

মরক্কোয় সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে নজরদারি চালানোর অভিযোগ উঠেছে। ইসরাইলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে তাদের ওপর নজরদারি চালানো হয়েছে বলে নতুন এক প্রতিবেদনে দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ‘উই স্টার্ট উইথ দ্য ভারডিক্ট: ইনসাইড মরক্কোস সারভেইল্যান্স মেশিন’ শীর্ষক প্রতিবেদনটি ১৪টি গণমাধ্যমের সহযোগিতায় তৈরি করেছে অ্যামনেস্টি। আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক ফরবিডেন স্টোরিজ এ উদ্যোগ সমন্বয় করেছে। প্রতিবেদনে চারজনের ঘটনা বিস্তারিত তুলে ধরা হয়েছে। তারা হলেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী ওমর রাদি, প্রবীণ অধিকারকর্মী ফুয়াদ আবদেলমুমনি, মানবাধিকার আইনজীবী আবদেসসাদাক এল বুশাত্তাউই এবং নির্বাসিত সাংবাদিক হিচাম মনসুরি। রাদি আল-জাজিরাকে বলেন, কোনো নির্দিষ্ট প্রতিবেদন প্রকাশের কারণে তাকে নজরদারির আওতায় নেওয়া হয়নি।…

Read More

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনের হুক থেকে একটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটে উপজেলার কাউরাইদ-মশাখালির মাঝামাঝি বড়াইগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ যাচ্ছিল। সকাল ১০টা ২০ মিনিটের দিকে বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগি হুক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও ভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওসি মো. আকতার বলেন, ট্রেনের চালক তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে ট্রেনটি থামিয়ে…

Read More

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর পুকুর থেকে ওমর আলী (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পামুলী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওমর আলী ওই এলাকার আব্দুল হাইয়ের ছেলে। তিনি পেশায় ঘটক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন বৃদ্ধ ওমর আলী। পরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে তার জুতা দেখতে পাওয়া যায়। পুকুরে পানিতে পড়েছে এই ভেবে প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।…

Read More

বাব আল-মান্দেব প্রণালির উপকূলীয় এলাকা পুনর্দখলে ঝড়ের গতিতে অভিযান চালিয়েছে ইয়েমেনি সরকারি বাহিনী। তারা প্রণালির আশপাশের উপকূল ধরে মোখা শহরের দিকে অগ্রসর হয়েছে। এতে গত মাসে দখল করা বেশিরভাগ এলাকা থেকে ইরান-সমর্থিত হুথিদের পিছু হটতে হয়েছে বলে দাবি করেছে ইয়েমেন সরকার। এর পালটা জবাবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় হামলার দাবি করেছে হুথিরা। তাদের দাবি, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, রাবিগে আরামকোর একটি তেল শোধনাগার, আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং খামিস মুশাইত সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি আর সৌদি আরব ও আরামকোর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের চার…

Read More

ঢাকা মহানগরীতে অটোরিকশা চলাচল একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ জন্য শিগগিরই প্রয়োজনীয় নীতিমালা তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডি লেকে খনন ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ধানমন্ডি লেকের খনন, সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন উন্নয়নকাজে প্রায় ৮৩ কোটি টাকা ব্যয় করা হবে। প্রকল্পের অংশ হিসেবে লেকের পরিবেশগত উন্নয়নের পাশাপাশি নির্মাণ করা হবে ‘নজরুল মঞ্চ’। সেখানে একটি লাইব্রেরি স্থাপনের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের জন্য মঞ্চটি ব্যবহার করা যাবে। আরও পড়ুন পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের…

Read More

’বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত একটি ই-মেইল থেকে বোমা হামলার হুমকি দেওয়ার পর ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়ে তল্লাশি চালানোর পর শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিচ্ছেন। বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারও চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হচ্ছে বলেও জানান তিনি। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামে একটি আইডি থেকে…

Read More

গাজা উপত্যকার শিশু ও শিশুসন্তানসহ পুরো জনগোষ্ঠীকেই প্রকৃত ‘শত্রু’ হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের রাজনীতিবিদ মোশে ফেইগলিন। মঙ্গলবার (৬ অক্টোবর) জেরুজালেম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে মোশে ফেইগলিন বলেন, ‘প্রকৃত শত্রু হলো গাজা, হামাস নয়।’ গাজার সব বাসিন্দা, এমনকি সেখানকার শিশুরা যে শত্রুপক্ষের অন্তর্ভুক্ত, তা তিনি স্পষ্ট করে উল্লেখ করেন। তিনি ফিলিস্তিনিদের সম্পূর্ণ উৎখাত, গাজা ভূখণ্ডকে স্থায়ীভাবে ইসরায়েলের অন্তর্ভুক্ত করা এবং সেখানে নতুন করে বসতি স্থাপন করাকে নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। সূত্র: মিডল ইস্ট আই

Read More

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (৬ অক্টোবর) আইকিউএয়ারের লাইভ র‌্যাঙ্কিংয়ে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ২৩৪ রেকর্ড করা হয়। এই মাত্রার বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১টা থেকে ২টার র‌্যাঙ্কিংয়ে বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান ছিল প্রথম। ওই সময় ভারতের কলকাতা ১৯৮ একিউআই নিয়ে দ্বিতীয়, মালয়েশিয়ার কুয়ালালামপুর ১৯১ নিয়ে তৃতীয় এবং ভারতের দিল্লি ১৮৬ নিয়ে চতুর্থ অবস্থানে ছিল। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ১৬২ একিউআই নিয়ে ছিল পঞ্চম অবস্থানে। আইকিউএয়ারের শ্রেণিবিন্যাস অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত একিউআই ভালো, ৫১ থেকে ১০০ পর্যন্ত সহনীয়,…

Read More