Author: নিউজ ডেস্ক :

ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হুমকির কারণে ব্রিটেনের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৫ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ফেয়ারফোর্ড ঘাঁটিতে হুমকি ছিল। তাই সেখানে মার্কিন বোমারু বিমান রেখে শত্রুকে সুযোগ দেওয়ার কোনো কারণ নেই। এ কারণে বিমানগুলো আমেরিকার ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। ট্রাম্প বলেন, আমরা ধারণা পেয়েছিলাম যে সেখানে হুমকি থাকতে পারে। তাহলে কেন আমি তাদের সেখানে রেখে দেব? এগুলো সরিয়ে নিতে খুব বেশি খরচ হয় না। তাই আমরা হুমকির কারণে এগুলো সরিয়ে নিয়েছি। এতে হুমকিটাও কিছুটা কমে যায়। যারা হুমকি দিয়েছে তাদের আমরা চিনি। হুমকিটি…

Read More

ব্যাটারিচালিত রিকশা বন্ধ বা নির্বিচারে ডাম্পিং করা হলে ঢাকা অবরুদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্যাটারিচালিত রিকশার মালিক-শ্রমিক নেতারা। একই সঙ্গে অটোরিকশার চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ অফিস ঘেরাও করার ঘোষণা দিয়েছেন তারা। মালিক-শ্রমিক নেতাদের দাবি, ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করে চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধ লাইসেন্স ও রোড পারমিটের আওতায় আনতে হবে। দীর্ঘদিন ধরে ব্যবসা করা মালিকদের গাড়ি যাচাই করে বৈধতার সুযোগ দেওয়ারও দাবি জানান তারা। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশার চালকেরা বিক্ষোভ ও মিছিল করেন। পরে বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখানে প্রায় তিন ঘণ্টা…

Read More

রংপুরের পীরগঞ্জে একটি ধানক্ষেত থেকে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতের দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় মজিদপুর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। মৃত বিপুল চন্দ্র বর্মন (৪২) উপজেলার ৮ নম্বর রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত মহান চন্দ্রের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২টার পর রংপুর-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে সোডাপীরগামী পাকা সংযোগ সড়কের উত্তর দিকে প্রায় ২০ গজ দূরে একটি ধানক্ষেতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পাশেই একটি চার্জার ভ্যান পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, উদ্ধারকৃত…

Read More

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে টানা তিন দিন ধরে বিক্ষোভ চলছে দিল্লি ও মুম্বাইতে। সোমবার (৫ অক্টোবর) দুপুর পর্যন্ত বিক্ষোভের তেজ একটু স্তিমিত থাকলেও ১০ অক্টোবর মানে শনিবার ফের বিক্ষোভ ও মিছিলের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর একাংশ। শুক্রবার (২ অক্টোবর) অর্থাৎ ‘গান্ধী জয়ন্তী’র দিন শুরু হয়। পরের দুই দিনেও অব্যাহত ছিল এ কর্মসূচি, সঙ্গে পুলিশের আচরণও ছিল মারমুখী। অনেক প্রতিবাদকারী এ বিক্ষোভকে যন্তর মন্তর ২.০ বলে অভিহিত করছেন। যদিও দিল্লিতে এবার পুলিশকে আগের চেয়ে বেশি তৎপর দেখা গেছে। বিক্ষোভকারীদের কাউকেই যন্তর-মন্তরে পৌঁছতেই দেওয়া হয়নি। রবিবার (৪ অক্টোবর) দিল্লিতে সাধারণ মানুষ, সমাজকর্মী ও…

Read More

মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা জোরদার ও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেছেন আফগানিস্তানের মাদকবিরোধী বিভাগের উপমন্ত্রী শেখ আবদুর রহমান মুনির এবং কাবুলে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয়ের (ইউএনওডিসি) প্রধান পিলিয়ুক শ্রী। সোমবার (৫ অক্টোবর) কাবুলে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে। বৈঠকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা ও সমন্বয় জোরদারের পাশাপাশি জরিপ পরিচালনা ও তথ্য সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। মুনির ইউএনওডিসির কর্মকর্তাকে মাদকবিরোধী বিভাগের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, বৈশ্বিক মাদক সমস্যা কার্যকরভাবে মোকাবিলায় আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে যৌথ উদ্যোগ ও ধারাবাহিক সহযোগিতা প্রয়োজন। মন্ত্রণালয় জানায়, বিদ্যমান সহযোগিতা অব্যাহত রাখা এবং সমন্বয় আরও…

Read More

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন। সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিটিতে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে সাজাগুলো একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়। ফলে মোট সাজা…

Read More

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা। সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার পর শত শত অটোরিকশা চালক সড়কে অবস্থান নেন। প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর তারা সড়ক ছেড়ে যান। এর আগে কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল কমে যায়। চালকরা জানান, অটোরিকশা চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা। ঘটনাস্থলে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন রমনা বিভাগের পুলিশের উপকমিশনার জাহিদুল ইসলাম। অটোরিকশা চালক সাইফুল ইসলাম বলেন, ‘রাস্তা আছে যেখানে, অটো চলবে…

Read More

সবার জন্য নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশসম্মত ও টেকসই বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নাগরিকদের জন্য শুধু একটি ঘর নয় বরং নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশসম্মত ও মৌলিক সেবা-সুবিধাসম্পন্ন বাসস্থান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করেছে। বাসযোগ্য, সাশ্রয়ী, পরিবেশসম্মত, নিরাপদ ও মৌলিক সেবা-পরিষেবাসম্পন্ন বাসস্থান নাগরিকদের অন্যতম মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বিশ্ব…

Read More

নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে চলতি বছরের ১৮ আগস্ট বিশেষায়িত গণপরিবহন ‘পিংক বাস’ চালু করে সরকার। শুরুর দিকে যাত্রীসংখ্যা কম থাকলেও এক মাসের মধ্যে তা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। তবে কর্মদিবসে পরিচালিত এই বাসের সিংহভাগ যাত্রীই কর্মজীবী নারী ও ছাত্রী। সাধারণ যাত্রীদের তেমন সাড়া মিলছে না। অফিস সময়ের বাইরে বেশিরভাগ বাসও অনেকটাই ফাঁকা থাকছে। ফলে পিংক বাস পরিচালনায় সরকারকে প্রতিদিন বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে। বিশেষায়িত এই নারী বাস সার্ভিস গত ১৮ আগস্ট চালু হয়। শুরুর দিকে দৈনিক যাত্রীসংখ্যা ছিল প্রায় সাড়ে ৬০০। এক মাসের মধ্যে তা বেড়ে প্রায় ১ হাজার ৩০০-তে পৌঁছায়। প্রতিদিন যাত্রীদের কাছ থেকে ভাড়া…

Read More

আমেরিকা ও দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানে বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তেহরানের একটি প্রশিক্ষণকেন্দ্রে নারীদেরও আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ নিতে দেখা গেছে। রোববার (৪ অক্টোবর) তেহরানের ইমাম হোসেইন স্কয়ারের একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্রে নারীরা এ প্রশিক্ষণে অংশ নেন। সেখানে সামরিক কর্মকর্তা ও প্রশিক্ষকদের কাছ থেকে বিভিন্ন নির্দেশনা নেওয়ার পর তাঁদের আগ্নেয়াস্ত্র ও হ্যান্ডগান চালানোর অনুশীলন করতে দেখা যায়। এর আগে শনিবার (৩ অক্টোবর) তেহরানের হাফত-ই তির স্কয়ারে বেসামরিক নাগরিকদের জন্য নতুন একটি প্রশিক্ষণকেন্দ্র চালু করে ইরান। সম্ভাব্য স্থল হামলার ক্ষেত্রে আমেরিকা ও ইসরাইলি বাহিনীকে মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে এসব প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর আগে ইমাম হোসেইন…

Read More