মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাত আরও বাড়ার আশঙ্কায় দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলে অতিরিক্ত সেনা ও সামরিক বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। সোমবার (৫ অক্টোবর) ইসরাইলি সংবাদমাধ্যম ওয়ালার বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইসরাইলজুড়ে প্রায় ৩ হাজার আমেরিকান সেনা মোতায়েন রয়েছে। তারা বিমান প্রতিরক্ষাব্যবস্থা পরিচালনা, পাইলট, সহায়তা দল, রসদ সরবরাহ এবং সামরিক সদর দপ্তরের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন। ওয়ালার খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতির অংশ হিসেবে আগামী কয়েক সপ্তাহে আরও আমেরিকান সেনা ও সামরিক বিমান ইসরাইলে পৌঁছাবে। আমেরিকান বাহিনীর নিয়মিত সেনা আবর্তনের অংশ হিসেবেও বর্তমানে বিভিন্ন ইউনিটের মোতায়েন ও প্রত্যাহার চলছে। ইসরাইলের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা…
Author: নিউজ ডেস্ক :
সেবা, শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ কাউন্সিল হয়। অনুষ্ঠানে ১০১ সদস্যের আস সাহাবা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে দেশের বিভিন্ন অঞ্চলের অভিজ্ঞ আলেম, শিক্ষাবিদ ও সমাজসেবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা হয়েছেন শাইখুল হাদিস আল্লামা শাহ আবু তাহের জিহাদী, চেয়ারম্যান মাওলানা আতিকুল্লাহ বিন রফিক, মহাসচিব মাওলানা বদরুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান মুফতি রফিকুল ইসলাম সরদার ও সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি জামিল আহমদ মাসরুর। কাউন্সিলে বক্তারা বলেন, মানুষের কল্যাণে সেবা, শিক্ষা ও দাওয়াহ—এই…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি ও সদ্য সাবেক শিবির নেতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তার আশা, সাদিক কায়েম জামায়াত থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়ে নগরীকে মনের মতো করে সাজাবেন। এ বিষয়ে বলতে গিয়ে তিনি বলেছেন, ‘সাদিক কায়েম কী জিনিস ইতিমধ্যে বাংলাদেশের মানুষ চিনে ফেলেছে। সে (সাদিক) ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে মনের মতো করে সাজিয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে সেরকমই মনের মতো করে সাজাবে।’ আজ রবিবার (৪ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর মগবাজার এলাকার মধুবাগ খেলার মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে…
অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহের সময় ফিলিস্তিনি কৃষকদের ওপর ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। একই সময়ে আবু দিস এলাকায় ৪০ বছরের বেশি পুরোনো প্রায় ৫৫টি জলপাইগাছ পুড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার (৩ অক্টোবর) এসব হামলার ঘটনা ঘটে। খবর মিডল ইস্ট মনিটরের। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, নাবলুসের উত্তরে সেবাস্তিয়ায় জলপাই সংগ্রহের সময় পাঁচ ফিলিস্তিনিকে মারধর করা হয়। নাবলুসের দক্ষিণে আসিরা আল-কিবলিয়ায় আরও তিনজন হামলায় আহত হন। কাছের বেইত ইমরিনে মরিচ স্প্রে ছোড়ার ঘটনায় আহত হন আরও দুজন। জেনিনের পূর্বে আররাবুনায় জলপাই সংগ্রহের সময় হামলার শিকার হয়ে এক কৃষকও আঘাত পান। রামাল্লার উত্তর-পশ্চিমে রান্তিসে এক ব্যক্তি, তার স্ত্রী ও সন্তানদের…
বিমানবন্দরে যাত্রী হয়রানি ও কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও অপমান করার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দুর্বলতা সংশোধন না করে প্রতিবাদী কণ্ঠকে দমন করা হলেও আখতারুজ্জামান অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং জনগণের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। তবে মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে সাধারণ যাত্রী ও প্রবাসফেরতদের দীর্ঘদিনের দুর্ভোগ, ভোগান্তি ও নানা অনিয়মের…
সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের টাকা ঘাটে ঘাটে, স্থানে স্থানে চুরি করা হলে আমরা আর বসে থাকবেন না। রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে না পারলে দায়িত্ব তাদেরই দেওয়া হবে, যারা তা করতে পারবে। রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। স্বাস্থ্য খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত বলেও মন্তব্য করেন তিনি। বিমানবন্দরে জামায়াতের সংসদ সদস্যদের হয়রানির প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, অবসরপ্রাপ্ত মেজর…
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার একটি অভিবাসন আদালতে এক বছরের একটি শিশু টলতে টলতে ঘুরে বেড়াচ্ছে আর কাঁদছে। একপর্যায়ে সে একটি খেলনা ছুড়ে দেয়, যা অল্পের জন্য একজন সরকারি কৌঁসুলির গায়ে লাগেনি। বিচারক শিশুটির ১৭ বছর বয়সি মাকে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে বলেন। কিন্তু কিশোরী মা এতটাই অস্থির ছিলেন যে বিচারক কী বলছেন, তা ঠিকমতো বুঝে ওঠাও তার জন্য কঠিন হয়ে পড়ছিল। অনাথ বা অভিভাবকহীন অভিবাসী শিশুদের আইনি সহায়তা দেওয়া একটি সংগঠনের উপপরিচালক রক্সানা আভিলা-সিম্পিয়ানু আগস্টে ঘটনাটি প্রত্যক্ষ করেন। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এই শিশুটির কাছ থেকে আশা করা হচ্ছে, সে নিজেই নিজের জন্য আশ্রয়ের আবেদন করবে, একই সঙ্গে এক বছরের শিশুটির…
পার্সটুডে- ফরাসি শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থার অবস্থার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে, পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে এবং বেশ কয়েকটি স্কুলে আগুন ধরিয়ে দিয়েছে। আইআরএনএ-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, বৃহস্পতিবার প্যারিসে ফরাসি পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। একই সময়ে ফরাসি রাজধানীর বেশ কয়েকটি স্কুলের প্রবেশপথে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই বিক্ষোভটি ফ্রান্স জুড়ে স্কুলের জন্য তহবিল বৃদ্ধির দাবিতে একটি বৃহত্তর ছাত্র আন্দোলনের অংশ। ফরাসি গণমাধ্যম লিল, নান্তেস, রেন এবং মার্সেই-এর মতো শহরগুলিতেও একই ধরনের বিক্ষোভের খবর দিয়েছে। লিল শহরে, বিক্ষোভকারীরা বুধবার আবর্জনার পাত্র এবং বৈদ্যুতিক সাইকেলে আগুন ধরিয়ে দেয়, যা ছিল টানা চতুর্থ দিনের বিক্ষোভ। ফরাসি শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে বলেছেন,…
চীনের সামরিক হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে নতুন ধরনের এফ-১৬ভি যুদ্ধবিমান হাতে পেয়েছে তাইওয়ান। ২০১৯ সালে অর্ডার করা ৬৬টি এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমানের প্রথম দুটি শুক্রবার (২ অক্টোবর) তাইওয়ানে পৌঁছেছে। কয়েক মাস বিলম্বের পর এসব যুদ্ধবিমান পৌঁছাল দেশটিতে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন। বেইজিংয়ের সামরিক তৎপরতা বাড়তে থাকায় তাইওয়ানকে প্রায় প্রতিদিনই নিজেদের বিমানবাহিনীকে তৎপর করতে হচ্ছে। তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থক ও অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা অস্ত্র পেতে বারবার দেরি হচ্ছে বলে অভিযোগ করেছে তাইপে। শুক্রবার পাহাড়ি পূর্ব উপকূলে তাইতুংয়ের চিহ-হাং বিমানঘাঁটিতে নতুন দুটি এফ-১৬ভি পৌঁছায়। বিমান দুটি হাওয়াই…
বাংলাদেশকে আন্তর্জাতিক বিনিয়োগের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। দেশকে আন্তর্জাতিক বিনিয়োগের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিবর্তনের মধ্যেও বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক সম্ভাবনাকে কাজে লাগানোর দিকে গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে স্থিতিশীল, প্রযুক্তিগতভাবে আধুনিক ও পারস্পরিক আস্থার ভিত্তিতে একটি…