Author: নিউজ ডেস্ক :

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। একইভাবে মাদরাসা শিক্ষাব্যবস্থাকেও অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, দেশে কওমি মাদরাসা আছে, আলিয়া মাদরাসা আছে। এসব মাদরাসায় কোনো ত্রুটি থাকলে ‘কলেজ-বিশ্ববিদ্যালয়ে বেশি আছে’ এমন কথা বলে সেগুলোর সঙ্গে তুলনা করা যাবে না। তিনি বলেন, কলেজ-ভার্সিটিগুলো তো ইসলামের নামে কাজ করে না। আর মাদরাসার মূল কনসেপ্ট যেহেতু ইসলাম, তাই এখানে স্বচ্ছ থাকতে হবে। আমাদের তুলনা…

Read More

গাজ্জা সিটির রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি শহিদ হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (৩ অক্টোবর) ভোরে পশ্চিম গাজ্জা সিটির আল-আসালা ভবনে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আল-শিফা হাসপাতালের চিকিৎসকরা। আল-শিফা হাসপাতাল জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন নারী রয়েছেন। তাদের মধ্যে একজন বয়স্ক খ্রিষ্টান নারী ও তার মেয়েও রয়েছেন। আহত ছয়জনকে চিকিৎসার জন্য আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রিমাল এলাকার আল-আসালা ভবনের একটি অ্যাপার্টমেন্টে হামলাটি চালানো হয়। হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন আল-জাজিরার খান ইউনিস থেকে প্রতিবেদক হানি আল-শায়ের। হানি আল-শায়ের জানান, হামলার সময় বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন।…

Read More

সরকারকে বাংলাদেশের মানুষকে ‘হাইকোর্ট’ দেখানোর চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, সরকার হাইকোর্ট দেখানোর চেষ্টা করলে বাঙালি তাদের রাজপথ দেখিয়ে ছাড়বে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মাদানী চত্বরে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা মামুনুল হক বলেন, আপনারা বাংলাদেশের মানুষকে হাইকোর্ট দেখানোর নতুন চিন্তা করতেছেন। অনুরোধ করি, বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না। যদি হাইকোর্ট দেখানোর চেষ্টা করেন, বাঙালি রাজপথ দেখিয়ে ছেড়ে দেবে। তিনি বলেন, আপনারা শেখ হাসিনার মতো প্রতাপশালী জালিম স্বৈরাচারী হতে পারবেন না। শেখ হাসিনাকে তার বিদেশি প্রভুরা টিকিয়ে রাখতে পারে নাই। তিনি আরও বলেন,…

Read More

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান আরও উন্নত করতে দ্রুত লাগেজ ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। গতকাল শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আকস্মিকভাবে বিমানবন্দর পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি। পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা ঘুরে দেখেন। সেখানে লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় বিমান থেকে নামার পর লাগেজ পেতে কত সময় লাগছে এবং ব্যাগেজ ডেলিভারি কার্যক্রম সম্পর্কে যাত্রীদের অভিজ্ঞতা জানতে চান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, মতবিনিময়ের সময় যাত্রীরা বিমানবন্দরের ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ…

Read More

ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা করছে সৌদি আরব। লোহিত সাগরের নৌপথ সুরক্ষিত করতে উপকূলীয় এলাকায় হামলা চালানো কিংবা একাধিক ফ্রন্টে একযোগে অভিযান শুরুর মতো বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। আঞ্চলিক ও পশ্চিমা কর্মকর্তারা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন। এই প্রস্তুতির সঙ্গে পরিচিত ছয়জন প্রতিনিধি জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্ভাব্য এই অভিযান শুরু হতে পারে। রিয়াদের তত্ত্বাবধানে থাকা ইয়েমেনি পদাতিক বাহিনী মাটিতে মূল অভিযানের নেতৃত্বে থাকবে এবং সৌদি বিমান বাহিনী তাদের আকাশপথে সহায়তা দেবে। নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল বিষয় হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে প্রতিনিধিরা বলেন, ইয়েমেনে রিয়াদের এই অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে।…

Read More

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ভালো নেই, মানুষ কষ্টে আছে। দেশকে ভালো করতে হলে আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে। এজন্য জ্ঞান ও আমলের মাধ্যমে সমাজ বদলানোর প্রস্তুতি নিতে মুফাসসিরদের প্রতি আহ্বান জানান তিনি। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, জাতীয় সংসদ দেশের আইন রচনা ও আইন পরিমার্জন ও কর্তন করে। কিন্তু বর্তমান সংসদে কোরআন-সুন্নাহর সরাসরি লঙ্ঘনের আইন বা বিল পাস হয়েছে। এ বিষয়েও দায় ও দায়িত্ব নিয়ে সংশোধনের উদ্দেশ্যে আলেমদের কথা…

Read More

‘‘করব কাজ, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’’ স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহনে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কর্মসূচি-২০২৬ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লালমোহন উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের হাতে কৃষক কার্ডের পাশাপাশি বিভিন্ন কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ুসহিষ্ণু ও টেকসই কৃষি ব্যবস্থা প্রবর্তনের পাশাপাশি তাদের আর্থ-সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নের লক্ষে বর্তমান সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। প্রথম পর্যায়ে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৩টি ওয়ার্ডের…

Read More

রাজধানীর বাংলামোটরে ব্যক্তিগত বিরোধের জের ধরে সোহাগ (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চাঁদাবাজিকে কেন্দ্র করে রাত ১০টার দিকে বাংলামোটর এলাকায় সোহাগের সঙ্গে সাইমনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাইমন ও তার সঙ্গীরা সোহাগকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেন। মারধরের পর সাইমন দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত এলাকা ত্যাগ করেন। এ ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা সাইমনের ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে। খবর পেয়ে…

Read More

ইরানের সঙ্গে যুদ্ধ আরও বাড়াবেন নাকি সমঝোতায় পৌঁছাবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ঘনিয়ে এসেছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে পরবর্তী পদক্ষেপ কী হবে তা স্পষ্ট করেননি ট্রাম্প। ইরানি কর্মকর্তাদের সঙ্গে কীভাবে মোকাবিলা করার পরিকল্পনা করছেন, সাংবাদিকেরা জানতে চাইলে ট্রাম্প বলেন, “হয়তো তাদের উড়িয়ে দেবে।” তিনি বলেন, “আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে: আমরা তাদের উড়িয়ে দেব নাকি সমঝোতা করব। তবে সময় ঘনিয়ে আসছে। যেকোনো একভাবে খুব শিগগিরই এর সমাপ্তি হবে।” গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প বারবার বলে আসছেন, তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পরিবর্তে ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার…

Read More

ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারীগামী আনাস এন্টারপ্রাইজের চলন্ত বাসে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন আবেদা বেগম (২৮) নামে এক নারী। রংপুরের মিঠাপুকুর এলাকায় প্রসববেদনা উঠলে বাস থামিয়ে নারী যাত্রী ও এক ধাত্রীর সহায়তায় বাসের মধ্যেই তাঁর প্রসবের ব্যবস্থা করা হয়। পরে তিনি সুস্থভাবে ছেলে সন্তানের জন্ম দেন। ঘটনাটি ঘটে শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে। আবেদা বেগম সাভারের জিরানীতে একটি পোশাক কারখানায় কাজ করেন। চিকিৎসকের দেওয়া হিসাব অনুযায়ী তাঁর সন্তান প্রসবের সম্ভাব্য সময় ছিল আরও প্রায় ২০ দিন পর। এ কারণে মা-বাবার সঙ্গে গ্রামের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার রমনীগঞ্জে ফিরছিলেন তিনি। পথে মিঠাপুকুর এলাকায় পৌঁছালে রাত আনুমানিক ৩টার দিকে তাঁর প্রসববেদনা শুরু হয়। পরিস্থিতি…

Read More