Author: নিউজ ডেস্ক :

জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে আমেরিকার হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। বুধবার (২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আইআরএনএ জানিয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে থাকা আরকিউ-৪ ও এমকিউ-৯ ড্রোনের হ্যাঙ্গার লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি, হামলায় কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে। এ সময় কয়েকজন পাইলট ও ফ্লাইট ক্রু সদস্য নিহত হয়েছেন। বিমানঘাঁটির কয়েকটি কারিগরি অবকাঠামোতেও আগুন ধরে গেছে বলে জানিয়েছে আইআরজিসি। এর আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের…

Read More

হরমুজ প্রণালির ওপর আমেরিকার প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানকে আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করার চেষ্টা করছেন না। ওয়াশিংটন তেহরানের সঙ্গে নতুন কোনো চুক্তি করতে চাইছে বলে প্রকাশিত খবরও নাকচ করেছেন তিনি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির ওপর প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ এবং ইরানের অর্থনীতি সম্পূর্ণ পতনের দিকে যাওয়ায় বর্তমান অবস্থান তার কাছে অনেক বেশি ভালো লাগছে। তিনি আরও বলেন, ইরান অনিবার্য পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, ইরানের জনগণ কবে জেগে উঠে প্রতিরোধ করবে? সূত্র : আল জাজিরা

Read More

পাকিস্তানের বেলুচিস্তানে কাস্টমস হাউসে হামলা এবং সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য ও কাস্টমস বিভাগের একজন কর্মকর্তা রয়েছেন। অন্যদিকে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২১ সশস্ত্র সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এসব তথ্য জানায়। আইএসপিআর জানায় ৩১ আগস্ট রাত থেকে ১ সেপ্টেম্বর রাত পর্যন্ত বেলুচিস্তানের চাগাই জেলার নোকচা এবং পিশিন জেলার জিয়ারাত ক্রস এলাকায় পৃথক ঘটনায় ২১ সশস্ত্র সদস্য নিহত হন। পিশিন জেলার জিয়ারাত ক্রসে কাস্টমস হাউসে প্রবেশের চেষ্টা করে সশস্ত্র সদস্যরা সমন্বিত হামলা…

Read More

সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বড় জয় পেয়েছে পাকিস্তান। হেগভিত্তিক আন্তর্জাতিক সালিশি আদালত জানিয়েছে, ভারত একতরফাভাবে ১৯৬০ সালের সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত বা এর কার্যকারিতা বন্ধ করতে পারে না। চুক্তিটি এখনও পুরোপুরি কার্যকর এবং ভারতকে এর আওতায় থাকা বাধ্যবাধকতা মেনে চলতে হবে। সোমবার (৩১ আগস্ট) পাকিস্তানের করা মামলায় পাঁচ সদস্যের সালিশি আদালত সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত দেয়। আদালতটির কার্যক্রমে হেগের পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশন সচিবালয়ের দায়িত্ব পালন করছে। আদালত বলেছে, ২০২৫ সালের এপ্রিলে ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছিল, চুক্তি কিংবা প্রযোজ্য আন্তর্জাতিক আইনে তার কোনো বৈধ ভিত্তি নেই। রায়ের ফলে পাকিস্তানের আইনি…

Read More

দক্ষিণাঞ্চলীয় একটি বিয়ের অনুষ্ঠানে আমেরিকার বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আমেরিকাকে ‘শয়তান’ বলে অভিহিত করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মুহাম্মাাদ বাঘের গালিবাফ। বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ প্রতিক্রিয়া জানান তিনি। বার্তাটি এএফপির বরাতে প্রকাশিত হয়েছে। গালিবাফ তার বার্তায় মিনাব স্কুল, লামের্দ স্পোর্টস হল এবং কোহেসতাকের বিয়ের অনুষ্ঠানে শিশুদের প্রাণহানির ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, নিরপরাধ শিশুদের হত্যা এবং গণহত্যার মতো আচরণ সরাসরি শয়তানের কর্মকাণ্ডের পরিচয় বহন করে। নিজের বক্তব্য তুলে ধরে গালিবাফ বলেন, ‘যদি কোনো ক্ষমতাধর শয়তানের মতো আচরণ করে, শয়তানের মতো লক্ষ্যবস্তু নির্বাচন করে এবং শয়তানের মতো মানুষ হত্যা করে, তবে সেটিই শয়তান। আর…

Read More

জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় অনতিবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। তিনি বলেছেন, আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত লংমার্চে যে জনজোয়ার সৃষ্টি হবে, তা উপেক্ষা করার সুযোগ সরকারের থাকবে না। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত লংমার্চ সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, গ্যাস ও জ্বালানি সংকট, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, শিল্প-কলকারখানা বন্ধসহ বিভিন্ন ক্ষেত্রে…

Read More

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এদিকে, ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান তিনি। এসময় তিনি চিকিৎসকদের কাছে ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। জানা গেছে, ইকবাল হাসান মাহমুদ টুকু গত কয়েকদিন ধরেই জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে…

Read More

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ঢাকা অবস্থানরত দায়িত্বশীলদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাদ আসর রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী। সভায় সংগঠনের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে দায়িত্বশীলদের সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে আলোচনা করা হয়। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন দায়িত্বশীলরা। এ ছাড়া সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সাংগঠনিক কার্যক্রমে সমন্বয়…

Read More

হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাওয়ার ফলে শুধু নেপাল নয়, দক্ষিণ এশিয়ার বৃহত্তর অঞ্চলের পানি নিরাপত্তাও ঝুঁকিতে পড়ছে। চীন, যুক্তরাষ্ট্র ও ভারতকে বিশ্বের বড় গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ। জলবায়ু-ঝুঁকিপূর্ণ নেপালের মতো দেশগুলোর ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে এসব দেশের ঐতিহাসিক দায়িত্ব রয়েছে। সম্প্রতি গণমাধ্যমে এসব কথা বলেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। নেপাল ইতোমধ্যে জাতিসংঘের নেতৃত্বাধীন ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজ-এর কাছে জরুরি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য এই তহবিল গঠন করা হয়। নেপাল তাৎক্ষণিক ত্রাণের পাশাপাশি পুনর্বাসন ও পুনর্গঠনের জন্য অর্থ চেয়েছে। বন্যায় নেপালের রাশুয়া, নুয়াকোট ও আশপাশের অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত…

Read More

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণমানুষের কল্যাণে রাজনীতি করেছেন এবং তার মূল আদর্শই ছিল মানুষকে সম্মান করা। জিয়াউর রহমানের নীতি-আদর্শ ধারণ করেই বিএনপি আজ রাষ্ট্র পরিচালনায় রয়েছে। তবে দলীয় আদর্শ থেকে বিচ্যুত হলে সাধারণ মানুষ ক্ষমা করবে না এবং ক্ষমতা টিকিয়ে রাখা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজার সংলগ্ন বালুর মাঠে উপজেলা বিএনপি আয়োজিত দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের নেতাকর্মীদের সতর্ক করে হুইপ নিজান বলেন, “একসময় হামলা-মামলার ভয়ে আপনাদের…

Read More