ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা জেলা উত্তর শাখার উদ্যোগে কর্মী প্রত্যাশী তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৮ আগস্ট ২০২৫) বিকেলে রাজধানীর সাভারস্থ জেলা কার্যালয়ে এ তারবিয়াত অনুষ্ঠিত হয়। সংগঠনের ঢাকা জেলা উত্তর সভাপতি মো. নজরুল ইসলাম মোকামিয়ার সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা পেশ করেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক কে. এম. শামিম আহমদ। বিষয়ভিত্তিক আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা জেলা উত্তর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান নূর, জেলা সেক্রেটারি টিএম মাহফুজ হোসাইনসহ জেলা যুব আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আগামী দিনে ইসলামী বিপ্লবের পথ সুগম করতে কর্মী প্রত্যাশীদের আদর্শ, দক্ষতা…
Author: নিউজ ডেস্ক :
সংস্কারের মহান দায়িত্ব পালনে অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ ব্যর্থ— মাওলানা মা মুনুল হক বঙ্গভঙ্গ, সাতচল্লিশ, শাপলা চত্বর ও বিডিআর হত্যাকাণ্ড জুলাই ঘোষণাপত্রে সংযুক্তির দাবি।। সংস্কারের দায়িত্ব পালনে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে — এমন মন্তব্য করে বাংলাদেশের রাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতাকে জুলাই ঘোষণাপত্রে সঠিকভাবে প্রতিফলিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মা মুনুল হক। তিনি আজ বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শ্রমিক কনভেনশনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থায় এমন পরিবর্তন হওয়া দরকার ছিল যাতে দুর্বৃত্তায়ন, পেশিশক্তি, কালোটাকা ও সন্ত্রাসের আধিপত্য বন্ধ হয়। কিন্তু পাঁচ আগস্ট প্রধান উপদেষ্টার ভাষনে সেই অভিপ্রায় দেখা…
মিরপুর জোনের মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত আজ বাদ এশা বাংলাদেশ খেলাফত মজলিস মিরপুর জোনের মাসিক “নির্বাহী বৈঠক” মাদ্রাসাতুল কোরআন লিল বানাতের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জোন তত্ত্বাবধায়ক মাওলানা কামাল উদ্দিন ফারুকীর সভাপতিত্বে এবং সহ-তত্ত্বাবধায়ক মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ নাটরীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি হাবিবুর রহমান কাসেমী। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মুরশিদুল আলম সিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক মুফতি সাঈদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন ও বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা মাহমুদুল হাসান আশরাফী। এ সময় মিরপুর জোনের অন্তর্গত থানাসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী এক মাসের মধ্যে মিরপুর জোনের সকল ওয়ার্ড…
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আজ ৭ আগষ্ট বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসসংক্রান্ত চুক্তি বাতিল চেয়ে দেশব্যাপী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী ঢাকা,নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ,নরসিংদী, মানিকগঞ্জ,গাজীপুর,সিলেট,সুনামগঞ্জ,হবিগঞ্জ,মৌলভীবাজার,ব্রাহ্মণবাড়িয়া,কুমিল্লা,ফেনী,নোয়াখালী,চাঁদপুর,ময়মনসিংহ,টাঙ্গাইল,দিনাজপুর,নীলফামারী,ঠাকুরগাঁও,ফরিদপুর,বরিশাল,পটুয়াখালী,খুলনা,শরীয়তপুর,রাজবাড়ী,নওগা,চট্টগ্রাম জেলা উত্তর,নেত্রকোনা,কিশোরগঞ্জ,সাতক্ষীরায় এ কর্মসূচী পালিত হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তার সূচনাকাল থেকেই জনগণের ন্যায্য অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শান্তিপূর্ণ আন্দোলন পরিচালনা করে আসছে। বিগত জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার কাতারে একাকার হয়ে অগ্রণী ভুমিকা পালনকারী এই দল অন্তর্বর্তী সরকারকেও সার্বিক সহযোগিতা করে আসছে। তবে দুঃখজনক হলেও সত্য যে, সম্প্রতি বর্তমান সরকার দেশের রাজনৈতিক দলগুলোর সাথে কোনরূপ আলোচনা ছাড়াই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের…
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন বৃহত্তর উত্তরা ওলামা পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ। এক যৌথ বিবৃতিতে পরিষদের সভাপতি মুফতি কামালুদ্দিন এবং সেক্রেটারি মুফতি নেয়ামতুল্লাহ আমিন এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। বিবৃতিতে তাঁরা বলেন, “রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বপালনরত এক সংবাদকর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—বরং এটি দেশের চলমান সন্ত্রাসী পরিবেশ ও বিচারহীন সংস্কৃতির জঘন্য বহিঃপ্রকাশ। আসাদুজ্জামান তুহিন দীর্ঘদিন ধরে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁর শেষ রিপোর্টটিও ছিল স্থানীয় চাঁদাবাজ চক্রকে নিয়ে, আর তার কিছুক্ষণের মধ্যেই তাঁকে খুন হতে হলো। এটি নিঃসন্দেহে সুপরিকল্পিত হত্যাকাণ্ড।” নেতৃবৃন্দ আরও বলেন, “এই ঘটনা গোটা জাতিকে স্তম্ভিত…
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি বলেন, “গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তার নিকটবর্তী স্থানে সংবাদকর্মী আসাদুজ্জামান তুহিনকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা শুধু নির্মম নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতার প্রতিচ্ছবি। এ মর্মান্তিক হত্যাকাণ্ডে আমি নিহত সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” তিনি বলেন, “তুহিন সাহেব সাংবাদিকতা পেশার দায়িত্ব পালনকালে সমাজের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখছিলেন। শুনেছি, হত্যার কয়েক ঘণ্টা আগে তিনি চাঁদাবাজি সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন।…
জুলাই ঘোষণাপত্র এবং প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণ সংক্রান্ত বিষয়গুলোর ওপর জামায়াতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আজ ৬ আগস্ট বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে মগবাজার আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ৫ আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্র’ এবং জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণ সংক্রান্ত বিষয়গুলোর ওপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার; সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, এড. মুয়াযযম হোসাইন হেলাল এবং এড. এহসানুল মাহবুব জুবায়ের (প্রচার ও মিডিয়া…
আজ ৭ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার দুপুর ১টায় বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর প্রতিনিধিদল নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) জনাব জাহিদুল ইসলাম মিঞা এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মহানগর সভাপতি মাওলানা মামূনুর রশীদ ও সাধারণ সম্পাদক আল-আমিন রাকিব, যুব মজলিস মহানগর সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মুফতি সাকিব সাইফী , প্রশিক্ষণ সম্মাদক মাওলানা ফজলুর রহমান আরেফী ও প্রচার সম্পাদক মাওলানা ইমরান শফি, মাওলানা আহমাদ শরীফ সহ প্রমূখ। সৌজন্য সাক্ষাতে নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে তাদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম, জনসেবামূলক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। জেলা প্রশাসক মহোদয়…
গাজীপুরে সাংবাদিকের উপর পাথর দিয়ে নির্মম হামলা: চাঁদাবাজদের বিরুদ্ধে নিউজ করাই কাল হলো! গাজীপুর, ৭ আগস্ট: চাঁদাবাজদের বিরুদ্ধে রিপোর্ট করায় গাজীপুরে এক সাংবাদিকের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। পাথর দিয়ে পিটিয়ে তার হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। এই নির্মমতা শুধু একজন সাংবাদিককে নয়, বরং বাকস্বাধীনতাকে আঘাত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাংবাদিকটি চাঁদাবাজদের একটি চক্রের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন করছিলেন। সে কারণে আগে থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল। আজ প্রকাশ্যে তার উপর হামলা চালিয়ে পাথর দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা, যেন তাকে চিরতরে চুপ করিয়ে দেওয়া যায়। এই ঘটনাটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি গোটা সমাজকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। চাঁদাবাজদের…
আজ ০৬আগষ্ট ২০২৫ইং বুধবার দুপুর ২ঘটিকায় জেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে মোবারক হোসাইনের সভাপতিত্বে -ছাত্র জমিয়ত বাংলাদেশ জামালপুর জেলা শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমী দা: বা: বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জমিয়তের সভাপতি মাওলানা আবুল কাশেম সাহেব। জামালপুর জেলা জমিয়তের সংগ্রামী সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দিন সাহেব। আরো উপস্থিত ছিলেন জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সোলায়মান সাহেব সহ জামালপুর জেলা জমিয়তের বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। প্রধান বক্তা হিসেবে…