জুলাই ঘোষণাপত্রে ইসলামপন্থীদের সাথে বৈষম্য করা হয়েছে বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ বলেন, প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র একটি অপূর্ণাঙ্গ বিবৃতি। এতে মুক্তিকামী জনতার আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটেনি।ঘোষণাপত্রে ৭১,৭৫ ও ৯০ এর আন্দোলন সংগ্রামের কথা থাকলেও অত্যন্ত পরিকল্পিত ভাবে ১৯৪৭-এর বিপ্লবী অধ্যায়,পিলখানা ট্র্যাজেডি ও ২০১৩-এর শাপলা চত্বর গণহত্যা, ২০২১ সালে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলন মত ঐতিহাসিক ঘটনা গুলোকে বাদ দেওয়া হয়েছে।যা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। আলেম সমাজ,মাদরাসার ছাত্র,ইসলামি দল ও বিভিন্ন দেশে প্রবাসীদের আন্দোলনের অবদানকে সুকৌশলে এড়িয়ে যাওয়ার ফলে এ ঘোষণাপত্রে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। আমরা অবলম্বে জুলাই ঘোষণাপত্র সংশোধনের জোর দাবী জনাই। জুলাই…
Author: নিউজ ডেস্ক :
আমরা গভীর ক্ষোভ ও হতাশার সাথে লক্ষ্য করছি—’জুলাই ঘোষণাপত্র’-এ বাংলাদেশের রাজনৈতিক জাগরণের ইতিহাস রচনা করতে গিয়ে পরিকল্পিতভাবে উপেক্ষা করা হয়েছে মাদরাসার ছাত্রদের ঐতিহাসিক অবদানকে। জুলাই আন্দোলনের প্রতিটি পরতে পরতে যে সাহস, যে আত্মত্যাগ, যে শহীদি চেতনা—তার মূল চালিকাশক্তি ছিল মাদরাসার ছাত্রসমাজ। তবু এই ঘোষণাপত্রে তাদের একবিন্দু স্বীকৃতিও দেওয়া হয়নি। অথচ এই আন্দোলনের পথে সবচেয়ে বেশি গুলি খেয়েছে তারাই, সবচেয়ে বেশি রক্ত ঝরেছে হেফাজতের শান্তিপ্রিয় ছাত্রদের শরীরে। তারা রাস্তায় বুক চিতিয়ে দাঁড়িয়েছে, ব্যারিকেড ভেঙে এগিয়ে গেছে, তবু শহীদের নামগুলো মুছে ফেলা হয়েছে! এই ইতিহাস বিকৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এরচেয়েও বেদনাদায়ক হলো—হেফাজতের শান্তিপূর্ণ আন্দোলনে নিহত শহীদের রক্তকে এ ঘোষণাপত্রে একবারের জন্যও স্মরণ…
তারিখ: ৬ আগস্ট ২০২৫ বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, প্রধান উপদেষ্টার পাঠ করা জুলাই ঘোষণাপত্র, ঘোষণার আয়োজন এবং একটি মাত্র দলের সঙ্গে আলাপের ভিত্তিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা— সবকিছুই প্রমাণ করে, ইসলামপন্থীদের মতামত, আত্মত্যাগ ও সাংগঠনিক ভূমিকাকে অবজ্ঞা করা হয়েছে। এটি শুধু দুঃখজনক নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধ, ঐতিহাসিক বাস্তবতা এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতি চরম অবহেলার শামিল। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন— আলেম-ওলামা, মাদ্রাসাশিক্ষক ও ছাত্র, প্রবাসী এবং অনলাইন এক্টিভিস্টদের ভূমিকাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। ১৯৪৭-এর আজাদী, ২০১৩-এর শাপলা চত্বর গণহত্যা, পিলখানা ট্র্যাজেডির মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনারও কোনো উল্লেখ নেই। অথচ এগুলোই বাংলাদেশে স্বৈরাচার পতনের ধারাবাহিকতায়…
আজ ৫ই আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় চাষাড়া শহীদ মিনারে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের বর্ষপূর্তিতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন রাকিব এর পরিচালনায় বিজয় র্যালী পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি নারায়ণগঞ্জ -৪ আসনের রিক্সা মার্কার মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাকিব সাইফী, খেলাফত মজলিসের মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা শাব্বির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা বাছির, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মাওলানা হাশমত আলী, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, ফতুল্লা থানা দক্ষিণের সভাপতি হাফেজ মাওলানা ওমর ফারুক,…
আমরা গভীর বেদনাভরা হৃদয়ে লক্ষ্য করছি—‘জুলাই ঘোষণাপত্র’ নামে সাম্প্রতিক যে দলিল প্রকাশিত হয়েছে, সেখানে বাংলাদেশের রাজনৈতিক জাগরণের ইতিহাসকে উপস্থাপন করতে গিয়ে একটি অপূরণীয় অন্যায় সংঘটিত হয়েছে। এই ঘোষণাপত্রে ইতিহাসের এক দুর্জয় অধ্যায়—মাদরাসার ছাত্রদের রক্তঝরা আত্মত্যাগ—চোখ বন্ধ করে উপেক্ষা করা হয়েছে। এই অবহেলা কেবল হতাশাজনক নয়, বরং আমাদের হৃদয়ে ক্ষোভ ও যন্ত্রণার দাবানল জ্বালিয়ে দিয়েছে। জুলাই আন্দোলনের প্রতিটি ধাপে মাদরাসার ছাত্রদের রক্ত ছিল আগুনের মতো—যা পুড়িয়ে দিয়েছিল অন্যায়ের প্রাচীর। শাপলার বুকচেরা আর্তনাদ, হেফাজতের শহীদ ছাত্রদের নিথর দেহ, বুলেটবিদ্ধ সেই মুখগুলো—সবই ছিল এই আন্দোলনের প্রকৃত ভিত্তি। অথচ, ঘোষণা যখন হলো ইতিহাসের, তখন সেই শহীদদের নাম এল না একবারও! যারা সবচেয়ে আগে গুলি…
৫ আগস্ট ২০২৪ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় দিন। সে দিন ছাত্র-জনতা ফ্যাসিবাদী ও শৈরতান্ত্রিক শাসনব্যবস্থার বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। প্রথম দিকে সরকারি চাকুরিতে কোঠা প্রথা বাতিলের দাবীতে আন্দোলন চললেও শেষপর্যন্ত তা সরকার পতনের একদফা আন্দোলনে রূপ নেয়। ঐতিহাসিক এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ জাতি কখনও ভুলবে না। আজ মঙ্গলবার (৫ আগস্ট) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ৫ আগস্ট-২০২৪ এর গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়ত মহাসচিব মাওলানা…
নিজস্ব প্রতিনিধি; ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তিতে উত্তরায় ‘জুলাই মাদরাসা ছাত্র পরিষদ’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালির আয়োজন করা হয়। আজ মঙ্গলবার সকাল ১১ টায় উত্তরা ৪ নম্বর সেক্টর ১০নং রোড থেকে শুরু হয়ে র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তরা বিএনএস সেন্টারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারী ছাত্রদের মুখে ছিল বিজয়ের দৃপ্ত স্লোগান—লাখো শহিদের রক্তে কেনা দেশটা কারও বাপের না, তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ, রশি লাগলে রশি নে খুনি হাসিনার ফাঁসি দে—এইসব স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। জুলাই মাদরাসা ছাত্র পরিষদ-এর আহ্বায়ক আরাফাত নুরের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালিতে আরও বক্তব্য রাখেন ‘জুলাই…
গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে খেলাফত মজলিসের বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত চাঁদপুর, ৫ আগস্ট: গণঅভ্যুত্থান দিবস ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাইতুল আমিন জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে জাতীয় পতাকা, দলীয় পতাকা, প্রতীক ও ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীরা জড়ো হন এবং বিভিন্ন গণমুখী স্লোগানে মুখরিত করে তোলেন শহর। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর…
মৌলভীবাজার, ৫ আগস্ট (মঙ্গলবার): বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমভাগ পয়েন্টে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুফতী মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমী এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মুফতী মাওলানা হিফজুর রহমান হেলাল। সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাওলানা ফারুক আহমেদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী, মাওলানা রহমত আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসলামাইল আলী, বায়তুলমাল সম্পাদক আতাউর রহমান,…
‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে মাওলানা আশরাফ মাহদীর তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকা, ৬ আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থান-পরবর্তী ‘জুলাই ঘোষণাপত্র’-এ শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার প্রসঙ্গ উপেক্ষিত থাকায় ক্ষোভ ও গভীর হতাশা প্রকাশ করেছেন বিশিষ্ট আলেম ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখপাত্র মাওলানা আশরাফ মাহদী। এক লিখিত বিবৃতিতে তিনি বলেন— “যে শাপলা ট্র্যাজেডির রক্তাক্ত প্রেক্ষাপট ছাড়া ২০২৪-এর গণঅভ্যুত্থানের পথ প্রস্তুত হত না, সেই শাপলাই আজকের ঘোষণাপত্রে অনুপস্থিত। এটি কেবল এক দুঃখজনক বিস্মৃতি নয়, বরং এটি আমাদের রাষ্ট্রীয় বিবেকের অসম্পূর্ণতারই প্রতিচ্ছবি।” তিনি জোর দিয়ে বলেন, ২০১৩ সালের শাপলা গণহত্যাই ছিল এই ভূখণ্ডে ফ্যাসিবাদী শাসনের প্রকাশ্য সূচনা। সেদিনই শেখ হাসিনা সরকার জনগণের কাছে তার বৈধতা…