জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ: গণঅভ্যুত্থানের পথ ধরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যয় ঢাকা, ৫ আগস্ট ২০২৪: দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের ধারাবাহিকতায় অবশেষে ৫ আগস্ট ঢাকায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো ‘জুলাই ঘোষণাপত্র’। এ ঘোষণাপত্রে গণআন্দোলনের নৈতিক ও রাজনৈতিক ভিত্তিকে সংহত করে একটি নতুন গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ের রাষ্ট্র নির্মাণের অভিপ্রায় ব্যক্ত করা হয়। ঘোষণাপত্রে বাংলাদেশের উপনিবেশবিরোধী ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রের চর্চা ও পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম এবং গত ১৬ বছরের আওয়ামী একনায়কতন্ত্রের শাসনামলে সংঘটিত দুঃশাসনের ধারাবিবরণী তুলে ধরা হয়। এতে উল্লেখ করা হয়— শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের অধীনে দেশে একদলীয় ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা কায়েম হয়েছিল। গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, অর্থনৈতিক দুর্নীতি, মতপ্রকাশের স্বাধীনতা…
Author: নিউজ ডেস্ক :
আজ ৫ই আগস্ট দুপুর ৩ ঘটিকায় বগুড়া সেন্ট্রাল মসজিদ চত্বর থেকে ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে বিজয় র্যালীর আয়োজন করা হয়। জেলা নির্বাহী সভাপতি মুফতি মামুন রহমানি ও সেক্রেটারি মাওলানা ইউসুফ হাবিবের নেতৃত্বে বিজয় র্যালী সাতমাথা হয়ে থানা মোড় প্রদক্ষিণ করে পুনরায় সাতমাথায় জেলা স্কুল গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। বিজয় র্যালী পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র মজলিসের জেলা সভাপতি রেজওয়ান হোসাইন, যুব মজলিসের জেলা দায়িত্বশীল মাওলানা কামরুল ইসলাম ও সভাপতি মাওলানা খাদিমুল ইসলাম। জেলা শাখার নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন মাওলানা আবুল হাসান ফারুকী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা তৌহিদুল ইসলাম ও মাওলানা আব্দুল মাজেদ আনসারী। আরো…
আজ ৫ই আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় চাষাড়া শহীদ মিনারে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের বর্ষপূর্তিতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন রাকিব এর পরিচালনায় বিজয় র্যালী পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি নারায়ণগঞ্জ -৪ আসনের রিক্সা মার্কার মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাকিব সাইফী, খেলাফত মজলিসের মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা শাব্বির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা বাছির, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মাওলানা হাশমত আলী, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, ফতুল্লা থানা দক্ষিণের সভাপতি হাফেজ মাওলানা ওমর ফারুক,…
নিজস্ব প্রতিনিধি; ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তিতে উত্তরায় ‘জুলাই মাদরাসা ছাত্র পরিষদ’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালির আয়োজন করা হয়। আজ মঙ্গলবার সকাল ১১ টায় উত্তরা ৪ নম্বর সেক্টর ১০নং রোড থেকে শুরু হয়ে র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তরা বিএনএস সেন্টারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারী ছাত্রদের মুখে ছিল বিজয়ের দৃপ্ত স্লোগান—লাখো শহিদের রক্তে কেনা দেশটা কারও বাপের না, তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ, রশি লাগলে রশি নে খুনি হাসিনার ফাঁসি দে—এইসব স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। জুলাই মাদরাসা ছাত্র পরিষদ-এর আহ্বায়ক আরাফাত নুরের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালিতে আরও বক্তব্য রাখেন ‘জুলাই…
ইসলামপন্থী চারদলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ ৪ আগস্ট সোমবার। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে (৫৫/বি পুরানা পল্টন, ঢাকা) অনুষ্ঠিত এই বৈঠকে খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বৈঠকে ইসলামী ঐক্য সুসংহত করা,ঐক্যের কলেবর বড় করা এবং ঐক্য প্রক্রিয়াকে গতিশীল করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে জুলাই সনদের আইনী ভিত্তি ও নির্বাচনের পরিবেশ তৈরির ব্যাপারে সরকারের প্রতি আহবান জানানো হয়। বৈঠকে খেলাফত মসলিসের পক্ষে উপস্থিত ছিলেন,মহাসচিব ডক্টর আহমাদ আব্দুল কাদের, যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর আলম। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা সরওয়ার কামাল আজিজি। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন…
ঢাকা, ৪ আগষ্ট ২০২৫ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরে তিনদিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের দায়িত্বশীলগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে শুরু হওয়া কর্মশালার উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক কর্মশালার বিভিন্ন সেশনে আলোচক হিসেবে অংশ নেন, মাওলানা আলী হাসান তৈয়ব, মাওলানা ইলিয়াস হামিদী, হাসান আল ফেরদৌস, হাবীবুল্লাহ সিরাজসহ অন্যান্য আলোচকবৃন্দ। এরপরে কর্মশালার মূল্যায়ন পরীক্ষা ও সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। সমাপনী অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদশ খেলাফত মজলিস ঢাকা…
ঢাকা, ৪ আগস্ট ২০২৫: ইরান ইসলামি প্রজাতন্ত্রের দূতাবাসের কালচারাল কাউন্সিলর সায়্যেদ রেজা মির মোহাম্মাদি ও পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের পরিচালক মুহাম্মাদ সাইদুল ইসলাম আজ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় পুরানা পল্টনে সংগঠনের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক মতবিনিময় করেন এবং ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর চলমান গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিসের সুদৃঢ় ও সাহসী অবস্থানের প্রশংসা করেন। কাউন্সিলর শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (রহ.)-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সাম্প্রতিক ইরান-ইসরাইল সংঘাতে সংগঠনটির বলিষ্ঠ ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনায় মুসলিম উম্মাহর ঐক্যের অপরিহার্যতা এবং ফিলিস্তিন ও লেবাননের বিরুদ্ধে চলমান আগ্রাসনের প্রতিরোধে মুসলিম রাষ্ট্রগুলোর…
ঢাকা, বাংলাদেশ – ৩ আগস্ট, ২০২৫ – নেটকম লার্নিং বাংলাদেশ তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ঢাকার গুলশান ২-এর পিংক সিটির বিয়ন্ড বাফেট-এ এক প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কর্মচারী, গ্রাহক, ইন্ডাস্ট্রি প্রোফেসনালস, অংশীদার, শিক্ষাবিদ এবং বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এতে কোম্পানির প্রথম বছরের সাফল্য এবং বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষা ও ডিজিটাল রূপান্তরে নেটকম লার্নিং – এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সকাল ১০:৩০-এ পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর নেটকম লার্নিং বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তব্য রাখেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – মার্কেটিং, মুন্সী আশিক মাহমুদ তার স্বাগত বক্তব্যে প্রথম বছরের সাফল্যে অবদান রাখা সকলের প্রতি…
আজ রোববার (৩ আগস্ট) সন্ধ্যা থেকে রাজধানীর পল্টনস্থ জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের দ্বিপাক্ষিক বৈঠক চলছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত আছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া,যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী ও প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে উপস্থিত আছেন, দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী ও…
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে, সাধারণ মানুষের মধ্যেও এ বিষয়ে বেশ জল্পনা-কল্পনা লক্ষ্য করা যাচ্ছে, এমতাবস্থায় সরকারের উচিত দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। এ নিয়ে কোনরূপ শংকা ও সংশয় জিইয়ে রাখা রাষ্ট্রের জন্য মোটেই কল্যাণকর নয়। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় ইস্যুতেও উভয় দলের নেতৃবৃন্দ মতবিনিময় করেন, বিভিন্ন দেশে এই কার্যালয়ের অতীত ও বর্তমান কার্যক্রম নিয়ে যথেষ্ট বিতর্ক আছে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, উদ্দেশ্য ভালো বলা হলেও এই চুক্তির ফলে রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয়…