Author: নিউজ ডেস্ক :

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, আগামী ৭ আগষ্ট বৃহস্পতিবার দলের সকল সাংগঠনিক জেলার পক্ষ থেকে ঢাকায় জাতি*সংঘের মান*বাধিকার কমিশনের কার্যালয় স্থাপন ইস্যুতে দেশব্যাপী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। গত ২৫ জুলাই ঢাকার বি*ক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচী ঘোষণা করা হয়। শান্তিপূর্ণ ভাবে কেন্দ্র ঘোষিত এই কর্মসূচী সফল করতে সাংগঠনিক জেলাগুলোর সংশ্লিষ্ট দায়িত্বশীলগণকে প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে জমিয়ত নেতৃবৃন্দ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে দেশবি*রোধী এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। দেশপ্রেমিক ও ধর্মপ্রাণ জনতা বর্তমান সরকারের আত্মঘাতী এই চুক্তি কোন ভাবেই মেনে নিতে পারছেন না। গতকাল আরজাবাদ মাদ্রাসায় বাদ আসর অনুষ্ঠিত দলের খাস কমিটির মিটিংয়ে উপস্থিত নেতৃবৃন্দ…

Read More

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বর্তমান তরুণ সমাজ প্রযুক্তি নির্ভর। তাদের মাঝে ইসলামের অমূল্য বাণী পৌঁছাতে হলে প্রযুক্তির মাধ্যমে উপস্থাপন কার্যকর ও গ্রহণযোগ্য হয়। আকর্ষণীয় গ্রাফিক্স, ভিডিও, শর্ট ক্লিপ, ইসলামিক অ্যানিমেশন ইত্যাদি তাদের আগ্রহ বাড়াতে সাহায্য করে। তিনি গত ৩১ জুলাই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ইসলামি দাওয়াহ কনফারেন্সে প্রধান অতিথির ভাষণে বলেন, ভাষা ও ভৌগোলিক সীমা অতিক্রম করে দাওয়াত পৌঁছানো সম্ভব। অনলাইন অনুবাদ, সাবটাইটেল, ও মাল্টি-ল্যাঙ্গুয়াল কনটেন্ট ব্যবহার করে ভিন্ন ভাষাভাষীদের মধ্যেও দাওয়াত পৌঁছানো যায়। আন্তর্জাতিক পর্যায়ে দাওয়াতি বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর সভাপতিত্বে…

Read More

বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে আজ (০১ অগাস্ট) প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মারকাযুন নূর মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে থানার আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন। সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মাওলানা হাসমত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ সভায় বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক মাওলানা আবু সাঈদ নোমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হুসাইন আহমদ, মহানগর সাধারণ সম্পাদক ডাঃ আল-আমিন রাকিব, সাংগঠনিক সম্পাদক মুফতি সাকিব সাইফী ও প্রচার সম্পাদক ও থানার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান শফি ও বায়তুলমাল সম্পাদক হাফেজ মামুনুর রশীদ সহ প্রমূখ। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু…

Read More

আজ শুক্রবার বাদ আছর শিমুলিয়া বাজারে বাংলাদেশ খেলাফত মজলিস দুলালপুর ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড শাখার উদ্যোগে নরসিংদী-৩ শিবপুর এর বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মোঃ সাইদুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ মনির হুসাইন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও শিবপুর এর মনোনীত প্রার্থী মাওলানা রাকীবুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ। প্রধান অতিথি তার বক্তব্যে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে…

Read More

কাল চাঁদপুরের কচুয়ায় যাচ্ছেন ইবনে শায়খুল হাদীস; জেলাজুড়ে সাজসাজ রব নিজস্ব প্রতিবেদন; চাঁদপুরের কচুয়ায় আগামীকাল শনিবার আগমন করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, ইসলামি অঙ্গনের জনপ্রিয় মুখ, বিশিষ্ট আলেমদ্বীন, শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক। তার আগমন উপলক্ষে ইতোমধ্যেই পুরো জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ধর্মপ্রাণ তৌহিদি জনতার মাঝে ব্যাপক উদ্দীপনা ও উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে কচুয়ার গুরুত্বপূর্ণ মোড়, বাজার, ইউনিয়ন সদর এবং প্রবেশপথসমূহে নির্মাণ করা হয়েছে স্বাগত তোরণ ও ব্যানার। জায়গায় জায়গায় দেখা যাচ্ছে তার সমর্থকদের প্রচারণামূলক কর্মসূচি, লিফলেট বিতরণ ও সভার প্রস্তুতিমূলক আয়োজন। বিশেষ করে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে আগামী দিনের বিশাল জনসভাকে কেন্দ্র করে স্থানীয় আলেম-উলামা, ছাত্রসমাজ…

Read More

৩০ জুলাই, বুধবার সকাল ১০টায়, দারুল ঈমান ইসলামি স্কুল এন্ড মাদরাসায়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নওগাঁ জেলা শাখার উদ্যোগে সদর থানা ও পৌর কমিটি গঠন উপলক্ষে এক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ,কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও নওগাঁ জেলা শাখার সভাপতি মুফতি রাশেদ ইলিয়াস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহবুবুল ইসলাম কাসেমী, মুহতামিম ও শায়খুল হাদীস, জামিয়া আরাবিয়া, সান্তাহার মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়খূল হাদীস আল্লামা রেদওয়ানুল্লাহ সাহেব, শায়খূল হাদীস মুফতি ফিরোজ সাহেব, মুফতি ইব্রাহিম ফয়েজী, মাওঃ আহমাদুল হক সহ বরেণ্য ওলামায়ে কেরাম গণ। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলার প্রখ্যাত ওলামায়ে কেরামগণ।…

Read More

বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত সমাজ বিনির্মাণে কুরআন-সুন্নাহভিত্তিক কল্যাণরাষ্ট্রের বিকল্প নেই — জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আজ রাজধানীর পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রৈমাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্তারা বলেন— জুলাই অভ্যুত্থানে আপামর জনতা স্বৈরাচার ও জুলুমের বিরুদ্ধে যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তা দেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়। তাঁরা বলেন, একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশায় আমাদের শত শত ভাই শহীদ হয়েছেন, আহত হয়েছেন হাজারো মানুষ। সেই স্বপ্ন বাস্তবায়নের সংগ্রাম এখনও শেষ হয়নি। আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি— শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত চেতনার যথাযথ বাস্তবায়নে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সভায় সিদ্ধান্ত হয়,…

Read More

গাজীপুর জেলা ও মহানগর জমিয়তের আলোচনা সভা ও কাউন্সিল অনুষ্ঠিত। ৩১ জুলাই, বৃহস্পতিবার দুপুরে জেলা জমিয়তের সভাপতি মুফতী মাসউদুল করিম সাহেবের সভাপতিত্ব টঙ্গী কনভেনশন সেন্টারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গাজীপুর জেলা ও মহানগরের সম্মিলিত উদ্যোগে জুলাই বিপ্লবে উলামায়ে কেরাম ও মাদ্রাসা ছাত্রদের অবিস্মরণীয় অবদান শীর্ষক আলোচনা সভা এবং গাজীপুর জেলা ও মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেন, গাজীপুর জেলা জমিয়তের এই কাউন্সিল হচ্ছে একটি নবযাত্রার সূচনা। আলেমদের ঐক্য, শৃঙ্খলা ও নেতৃত্ব ছাড়া দেশ ও সমাজে শান্তি আসবে না। গাজীপুরের মাটিতে ইসলামী চিন্তাধারার রাজনীতি আরও বিস্তৃত করতে হবে। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে তাকওয়া,…

Read More

জাতিসংঘের নামে সাংস্কৃতিক আগ্রাসন বন্ধের দাবিতে সিলেটে খেলাফত যুব মজলিসের বিক্ষোভ সিলেট, ৩১ জুলাই (বুধবার) — জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে স্থাপনের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে সিলেট কোর্ট পয়েন্টে বাংলাদেশ খেলাফত যুব মজলিস মহানগরীর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর আয়োজিত সমাবেশ শেষে একটি মিছিল জিন্দাবাজার হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী বলেন, “এই ঘটনা নিছক ব্যক্তিগত সফরের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি একটি সুপরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসনের অংশ। ইসলামি সমাজে পশ্চিমা অপসংস্কৃতি…

Read More

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ফয়জুর রহমান (রহ.) বড় মসজিদ মাদরাসার প্রধান প্রখ্যাত ময়মনসিংহের প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল হককে অসম্মানজনকভাবে খণ্ডকালীন শিক্ষক ঘোষণা করেন পরিচালনা কমিটির সভাপতির পদে দায়িত্বে থাকা জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মাদ মুফিদুল আলম। আর এই ঘটনায় গত পাঁচ দিন ধরে বিক্ষোভ করছেন মাদরাসা শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ ও আর্থিক দুর্নীতির অভিযোগে কিছুদিন আগে বহিষ্কৃত হন মাওলানা আজিজুল হক (বোররচরের হুজুর)। কিন্তু মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মুহাম্মাদ মুফিদুল আলম ‘তদন্তপূর্বক’ মাওলানা আজিজুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন। একই সঙ্গে মুফতী মোফাজ্জল হককে শিক্ষক পদ থেকে বহিষ্কার করেন এবং মুফতী সারোয়ার হোসেনকে মাদরাসার উপাধ্যক্ষ…

Read More