আজ (০৫ সেপ্টেম্বর ২৫ ইং.) শুক্রবার দুপুর ৩ টায় উত্তরা ১২ নং সেক্টরের বাহার অডিটোরিয়ামে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদস্য সম্মেলন ও কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক বায়েজিদ আল হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মাসউদুল করিম কাসেমী, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী, কেন্দ্রীয় দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি মহিউদ্দিন মাসুম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি…
Author: নিউজ ডেস্ক :
গতকাল (৪ আগস্ট, বৃহস্পতিবার) বাদ এশা বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর -এর আওতাধীন মিরপুর জোনের মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজী, সাধারণ সম্পাদক মুরশিদুল আলম সিদ্দিক, সহ-সভাপতি মাওলানা কামাল উদ্দিন ফারুকী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ নাটোরী, মুফতি সাঈদ আহমদ, সহ-প্রচার সম্পাদক মাওলানা জারির আহমদ ও নির্বাহী সদস্য মাওলানা আখতারুজ্জামান হাফেজ্জীসহ মিরপুর জোনের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ডের দায়িত্বশীলগণ। বৈঠকে মিরপুরের প্রত্যেক থানায় ও ওয়ার্ডে নিয়মতান্ত্রিক সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়ন, দাওয়াতি মাসের কর্মসূচি যথাযথভাবে পালনসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির পাশে দাঁড়াতে যাচ্ছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার নির্দেশে আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে জরুরি ত্রাণ সামগ্রী পাঠানো হবে। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে পাঠানো এ ত্রাণের মধ্যে থাকবে শুকনো খাবার, শিশুদের খাবার, ওষুধ, কম্বল, শীতবস্ত্র, তাঁবু ও বিশুদ্ধ পানীয় জল। এতে সহযোগিতা করছে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগসহ একাধিক প্রতিষ্ঠান। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) মানবিক সহায়তা হিসেবে প্রায় দুই হাজার পোশাক অনুদান দিয়েছে। এছাড়া এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এবং বেসরকারি প্রতিষ্ঠান…
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির সদস্যবৃন্দ বলেছেন, দলের সকল পর্যায়ের দায়িত্বশীলগণকে যে কোন বিষয়ে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে বক্তব্য রাখতে হবে এবং দলীয় দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তের বাইরে আপত্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। গত ১লা সেপ্টেম্বর সোমবার সকালে আরজাবাদ মাদ্রাসায় অনুষ্ঠিত দলের খাস কমিটির বৈঠকে এ প্রসঙ্গে আলোচনা আসলে সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব সাহেব সাম্প্রতিক সময়ে দেওয়া তার কিছু বক্তব্যের ব্যাখ্যা দেন এবং আগামীতে এ সব বিষয়ে আরো অধিক সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন। এক পর্যায়ে যুগ্মমহাসচিব মুফতী মনীর হোসাইন কাসেমীর সাথে একই বিষয়ে কথা বলার জন্য সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার ও মহাসচিব…
আজ ৪ সেপ্টেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ পূর্ব জেলার গৌরীপুর উপজেলার শাখার উদ্যোগে শাখা সভাপতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব মুহাম্মাদ আলীমুদ্দিন এর পরিচালনায় অগ্রসর সদস্যদের নিয়ে গৌরিপুর সদরে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ মজলিসে বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম ও বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মুফতী মাহবুবর রহমান, ময়মনসিংহ পূর্ব জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম রহমানী ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস গৌরীপুর উপজেলা শাখার সহসভাপতি মুফতী আমিনুল ইসলাম, জনাব মুহাম্মাদ ফজলুর রহমান, গৌরিপুর পৌর শাখার সভাপতি জনাব হাফেজ মতিউর…
আজ ৪ সেপ্টেম্বর বিকেলে মোগড়াপাড়া বাস স্টেশনে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে দাওয়াতী মাস উপলক্ষে শাখা সভাপতি মাওলানা উবাইদুল কাদের নদভী কাসেমী’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুল হক রাহমানী’র পরিচালনায় দাওয়াতী মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হুসাইন আহমদ। আরও বক্তব্য রাখেন জেলা সহসভাপতি মাওলানা মহিউদ্দীন খান, হাফেজ আব্দুল আউয়াল, মাওলানা মোয়াজ্জাম হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ আড়াইহাজারী, সহসাধারণ সম্পাদক মাওলানা শাহ জাহান শিবলী, প্রশিক্ষণ সম্পাদক মুফতি হারুনুর রশীদ প্রমুখ। দাওয়াতী মাহফিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাংলাদেশ…
দাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে আজ 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় মতলব পানি ট্যাংকির মোড়ে এক যোগদান অনুষ্ঠান, লিফলেট বিতরণ ও দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন। উপজেলা সভাপতি মাওলানা আবুল কালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নোমান আল হাবিবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি মাওলানা মোহমুদুল্লাহ খান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, জেলা অর্থ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ। যোগদান অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবীর মানুষ জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের…
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেন, পিআর পদ্ধতি, সংস্কার ও জাতীয় নির্বাচনের আগে যারা গণভোটের দাবি করছে, তারা প্রকারান্তরে আওয়ামী লীগকে পুনর্বাসনের করার সহায়ক মনে করছে সাধারণ জনগণ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ যারা আওয়ামীলীগকে বিনা শর্তে ক্ষমা করে দিয়েছে তারাই আজ পিআর, সংস্কার ও গণভোটের নামে নির্বাচন বিলম্ব করার চেষ্টা করছে। দেশে স্থিতিশীল পরিস্থিতি ও আইন শৃঙ্খলা রক্ষায় জাতীয় নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন সরকার ঘোষিত যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনস্থ জমিয়ত কার্যালয়ে যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির…
চিন্তাঙ্গন ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় রাজধানীর ভাটারার সাঈদনগরে অনুষ্ঠিত হয়েছে “চিন্তা আসর”। আলোচনার বিষয় ছিল— “আসন্ন নির্বাচনে পিআর পদ্ধতি : প্রেক্ষিত বাস্তবতা ও সম্ভাবনা”। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন বিশিষ্ট রাষ্ট্রচিন্তক ও সংগঠক সুলতান মাহমুদ। বিশেষ আলোচক ছিলেন রাষ্ট্রচিন্তক ও চিন্তাঙ্গন, ঢাকা মহানগরের উপদেষ্টা, মুহাম্মাদ আবু হানীফ। সভায় সভাপতিত্ব করেন চিন্তাঙ্গন ঢাকা মহানগর উত্তরের পরিচালক আব্দুল্লাহ আল আরমান। বক্তারা তাদের আলোচনায় বলেন, পিআর (Proportional Representation) পদ্ধতি রাজনৈতিক অংশগ্রহণকে আরও বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক করতে পারে। একইসঙ্গে ফ্যাসিবাদ প্রতিরোধে শক্ত ভিত্তি গড়ে তুলতে এ পদ্ধতির প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও…
আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্মের শিক্ষক নিয়োগের দীর্ঘদিনের জনদাবি উপেক্ষা করে একদিকে অযৌক্তিকভাবে সংগীত শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে, অন্যদিকে কোটার ভিত্তিতে তথাকথিত “তৃতীয় লিঙ্গ (ট্রান্সজেন্ডার)” ব্যক্তিদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। আমরা এই অবিবেচনাপ্রসূত ও অসংগত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। সাম্প্রতিক ওয়েভ ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী প্রাথমিক শিক্ষার বাস্তব চিত্র অত্যন্ত ভয়াবহ— ১০.২৮% ছেলে ও ৮.৭১% মেয়ে বাংলা বইয়ের একটি বর্ণও পড়তে পারে না। ১৩.৬২% শিশু এক অঙ্কের সংখ্যাও চিনতে অক্ষম। ১৬.৭৮% ছেলে ও ১৫.২২% মেয়ে ইংরেজি বইয়ের একটি বর্ণও পড়তে জানে না। এই পরিস্থিতি স্পষ্ট করে যে, প্রাথমিক শিক্ষায়…